bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
1 Kings 13
1 Kings 13
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 14 →
1
আর দেখ, আল্লাহ্র এক জন লোক মাবুদের কালামের দ্বারা এহুদা থেকে বেথেলে উপস্থিত হলেন; আর ইয়ারাবিম ধূপদাহের জন্য কোরবানগাহ্র কাছে দাঁড়িয়ে ছিলেন।
2
আর সেই ব্যক্তি কোরবানগাহ্র বিরুদ্ধে মাবুদের কালামের দ্বারা এই কথা ঘোষণা করলেন, হে কোরবানগাহ্, হে কোরবানগাহ্, মাবুদ এই কথা বলেন, দেখ দাউদ-কুলে ইউসিয়া নামে একটি বালকের জন্ম হবে; উচ্চস্থলীগুলোর যে ইমামেরা তোমার উপরে ধূপ জ্বালায়, তাদেরকে তিনি তোমার উপরে কোরবানী করবেন ও তোমার উপরে মানুষের অস্থি পোড়ানো হবে।
3
আর সেই দিনে সেই ব্যক্তি একটি চিহ্ন নির্ধারণ করে বললেন, মাবুদ এই চিহ্নের কথা বলেছেন; দেখ, এই কোরবানগাহ্ ফেটে যাবে ও এর উপরিস্থ ভস্ম পড়ে যাবে।
4
আল্লাহ্র লোক বৈথেলস্থ কোরবানগাহ্র বিরুদ্ধে যে কথা ঘোষণা করলেন, তা শুনে বাদশাহ্ ইয়ারাবিম কোরবানগাহ্ থেকে হাত প্রসারিত করে বললেন, ওকে ধর। কিন্তু তিনি তাঁর বিরুদ্ধে যে হাত প্রসারিত করলেন তা শুকিয়ে গেল, তিনি তা আর গুটিয়ে নিতে পারলেন না।
5
আর আল্লাহ্র লোক মাবুদের কালামের দ্বারা যে চিহ্ন নির্ধারণ করেছিলেন, সেই অনুসারে কোরবানগাহ্ ফেটে গেল এবং কোরবানগাহ্ থেকে ভস্ম পড়ে গেল।
6
তখন বাদশাহ্ আল্লাহ্র লোককে বললেন, আমার হাত যেন পুনরায় সুস্থ হয়, এজন্য আপনি আপনার আল্লাহ্ মাবুদের কাছে রহমত যাচ্ঞা করুন, আমার জন্য মুনাজাত করুন। তাতে আল্লাহ্র লোক মাবুদের কাছে যাচ্ঞা করলেন, আর বাদশাহ্র হাত পুনরায় সুস্থ হল, আগের মত হল।
7
তখন বাদশাহ্ আল্লাহ্র লোককে বললেন, আপনি আমার সঙ্গে বাড়িতে এসে আরাম করুন, আর আমি আপনাকে উপহার দেব।
8
আল্লাহ্র লোক বাদশাহ্কে বললেন, যদি আপনি আমাকে আপনার বাড়ির অর্ধেকও দিয়ে দেন তবুও আপনার সঙ্গে প্রবেশ করবো না, আমি এই স্থানে অন্ন ভোজন বা পানি পান করবো না;
9
কেননা মাবুদের কালাম দ্বারা আমি এই হুকুম পেয়েছি, তুমি অন্ন ভোজন ও পানি পান করো না এবং যে পথ দিয়ে যাবে, সেই পথ দিয়ে ফিরে এসো না।
10
পরে তিনি যে পথ দিয়ে বেথেলে এসেছিলেন, সেই পথে না গিয়ে অন্য পথ ধরে প্রস্থান করলেন।
11
বেথেলে এক জন প্রাচীন নবী বাস করতেন; তাঁর এক পুত্র এসে, বেথেলে সেই দিন আল্লাহ্র লোক যা যা করেছিলেন, সমস্তই তাঁকে জানালো; তিনি বাদশাহ্কে যে যে কথা বলেছিলেন, তার বৃত্তান্তও পুত্রেরা পিতাকে বললো।
12
তাদের পিতা জিজ্ঞাসা করলো, তিনি কোন পথে গেলেন? এহুদা থেকে আগত আল্লাহ্র লোক কোন্ পথ ধরে গিয়েছিলেন, তা তাঁর পুত্রেরা দেখেছিল।
13
তখন তিনি তাঁর পুত্রদেরকে বললেন, আমার জন্য গাধা সাজাও; তারা তাঁর জন্য গাধা সাজালে তিনি তার উপরে চড়লেন।
14
আর তিনি আল্লাহ্র লোকের পিছনে গেলেন এবং একটি এলা গাছের তলে তাঁকে বসে থাকতে দেখে বললেন, আপনি কি এহুদা থেকে আগত আল্লাহ্র লোক? তিনি বললেন, আমি সেই।
15
তখন তিনি তাঁকে বললেন, আমার সঙ্গে বাড়িতে চলুন, আহার করুন।
16
তিনি বললেন, আমি আপনার সঙ্গে ফিরে যেতে ও আপনার বাড়িতে প্রবেশ করতে পারি না; এবং এই স্থানে আপনার সঙ্গে অন্ন ভোজন বা পানি পান করবো না;
17
কেননা মাবুদের কালাম দ্বারা আমাকে বলা হয়েছে, তুমি সেই স্থানে অন্ন ভোজন ও পানি পান করো না এবং যে পথ দিয়ে যাবে, সেই পথ দিয়ে ফিরে এসো না।
18
তিনি তাঁকে বললেন, আপনি যেমন, আমিও তেমনি নবী; এক জন ফেরেশতা আমাকে মাবুদের কালামের মাধ্যমে এই কথা বলেছেন, তুমি ওকে অন্ন ভোজন ও পানি পান করাবার জন্য সঙ্গে করে তোমার বাড়িতে ফিরিয়ে আন। কিন্তু তিনি তাঁকে মিথ্যা কথা বললেন।
19
তখন তিনি তাঁর সঙ্গে ফিরে গিয়ে তাঁর বাড়িতে অন্ন ভোজন ও পানি পান করলেন।
20
তাঁরা ভোজন স্থানে বসে আছেন, এমন সময়ে যে নবী ওঁকে ফিরিয়ে এনেছিলেন তাঁর কাছে মাবুদের কালাম নাজেল হল;
21
তখন তিনি এহুদা থেকে আগত আল্লাহ্র লোককে উচ্চৈঃস্বরে বললেন, মাবুদ এই কথা বলেন, তুমি মাবুদের কালামের বিরুদ্ধাচরণ করেছ; তোমার আল্লাহ্ মাবুদ তোমাকে যা হুকুম করেছিলেন, তা তুমি পালন কর নি,
22
তিনি যে স্থানের বিষয়ে বলেছিলেন, তুমি অন্ন ভোজন ও পানি পান করো না, সেই স্থানে ফিরে এসে তুমি অন্ন ভোজন ও পানি পান করেছ; এই কারণে তোমার লাশ তোমার পূর্বপুরুষদের কবরে রাখা হবে না।
23
পরে তাঁর অন্ন ভোজন ও পানি পান শেষ হলে তিনি তাঁর জন্য, অর্থাৎ যাঁকে ফিরিয়ে এনেছিলেন, সেই নবীর জন্য গাধা সাজালেন।
24
পরে তিনি যাত্রা করলে, পথের মধ্যে একটি সিংহ তাঁকে পেয়ে হত্যা করলো ও তাঁর লাশ পথে পড়ে থাকলো এবং তার পাশে গাধা দাঁড়িয়ে রইলো; লাশের পাশে সিংহ দাঁড়িয়ে রইলো।
25
আর দেখ, লোকেরা পথ দিয়ে যাতায়াত করতে করতে দেখলো, লাশ পথে পড়ে রয়েছে এবং লাশের পাশে সিংহ দাঁড়িয়ে আছে; পরে লোকেরা ঐ প্রাচীন নবীর নিজের নগরে এসে সংবাদ দিল।
26
আর যে নবী তাঁকে পথ থেকে ফিরিয়ে এনেছিলেন, তিনি ঐ সংবাদ শুনে বললেন, ইনি আল্লাহ্র সেই লোক, যিনি মাবুদের কালামের বিরুদ্ধাচরণ করেছিলেন, তাঁর প্রতি মাবুদের কথিত কালাম অনুসারে মাবুদ তাঁকে সিংহের হাতে তুলে দিয়েছেন, আর সিংহ তাঁকে আক্রমণ করে হত্যা করেছে।
27
পরে তিনি তাঁর পুত্রদেরকে বললেন, আমার জন্য গাধা সাজাও; তারা তা সাজাল।
28
আর তিনি গিয়ে দেখলেন, লাশ পথে পড়ে রয়েছে এবং লাশের পাশে গাধা ও সিংহ দাঁড়িয়ে আছে; সিংহ লাশ খায় নি, গাধাকেও বিদীর্ণ করে নি।
29
পরে সেই নবী আল্লাহ্র লোকের লাশ তুলে নিলেন এবং গাধার উপরে রেখে ফিরিয়ে আনলেন; সেই বৃদ্ধ নবী তাঁর বিষয়ে মাতম করতে ও তাঁকে দাফন করতে নিজ নগরে আসলেন।
30
আর তিনি তাঁর কবরে ঐ লাশ রাখলেন এবং তাঁরা হায়, আমার ভাই! বলে তাঁর জন্য মাতম করলেন।
31
এভাবে তাঁকে কবর দেবার পর তিনি তাঁর পুত্রদেরকে বললেন, আমি যখন মারা যাব তখন এই যে কবরে আল্লাহ্র লোককে দাফন করা হল, সেই একই কবরে আমাকে দাফন করো, এর অস্থির পাশে আমার অস্থি রেখো।
32
কেননা বৈথেলস্থ কোরবানগাহ্র ও সামেরিয়ার নানা নগরে অবস্থিত উচ্চস্থলীর গৃহের বিরুদ্ধে মাবুদের কালাম দ্বারা ইনি যে কথা ঘোষণা করেছেন তা অবশ্য সফল হবে।
33
এই ঘটনার পরেও ইয়ারাবিম তাঁর কুপথ থেকে ফিরলেন না, কিন্তু পুনর্বার লোকসাধারণের মধ্য থেকে লোকদেরকে উচ্চস্থলীর ইমাম নিযুক্ত করলেন; যার ইচ্ছা হত, তিনি তাকেই অভিষেক করতেন, যেন সে উচ্চস্থলীর ইমাম হয়।
34
আর এই ব্যাপারটি ইয়ারাবিমের কুলের পক্ষে গুনাহ্স্বরূপ হল, যেন তা উচ্ছিন্ন হয় ও দুনিয়ার বুক থেকে মুছে যায়।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22