bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
1 Samuel 12
1 Samuel 12
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 13 →
1
পরে শামুয়েল সমস্ত ইসরাইলকে বললেন, দেখ, তোমরা আমাকে যা যা বললে, আমি তোমাদের সেসব কথা শুনে তোমাদের উপরে এক জনকে বাদশাহ্ নিযুক্ত করলাম।
2
এখন দেখ, বাদশাহ্ তোমাদের সম্মুখে গমনাগমন করছেন; কিন্তু আমি বৃদ্ধ হয়েছি ও আমার চুল পেকে গেছে; আর দেখ, আমার পুত্ররা তোমাদের সঙ্গে আছে এবং আমি বাল্যকাল থেকে আজ পর্যন্ত তোমাদের সম্মুখে গমনাগমন করে আসছি।
3
আমি এই স্থানে আছি; তোমরা মাবুদের সাক্ষাতে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির সাক্ষাতে আমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে বল দেখি, আমি কার গরু নিয়েছি? কার গাধা নিয়েছি? কার প্রতি দৌরাত্ম্য করেছি? কার উপরেই বা উৎপীড়ন করেছি? কিম্বা নিজের চোখ অন্ধ করার জন্য কার হাত থেকে ঘুষ গ্রহণ করেছি? আমি তোমাদের তা ফিরিয়ে দেব।
4
তারা বললো, আপনি আমাদের উপর দৌরাত্ম্য করেন নি, আমাদের উপরে উৎপীড়ন করেন নি, কারো হাত থেকে কিছু গ্রহণ করেন নি।
5
তিনি তাদের বললেন, তোমরা আমার হাতে কোন দ্রব্য পাও নি, এই বিষয়ে আজ তোমাদের বিপক্ষে মাবুদ সাক্ষী এবং তাঁর অভিষিক্ত ব্যক্তি সাক্ষী। তারা জবাবে বললো, তিনি সাক্ষী।
6
পরে শামুয়েল লোকদের বললেন, মাবুদই মূসা ও হারুনকে নিযুক্ত করেছিলেন এবং তোমাদের পূর্বপুরুষদের মিসর দেশ থেকে বের করে এনেছেন।
7
তোমরা এখন প্রস্তুত হও; তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের প্রতি মাবুদ যে সমস্ত মঙ্গলের কাজ সাধন করেছেন, সেই বিষয়ে আমি মাবুদের সাক্ষাতে তোমাদের সঙ্গে আলোচনা করবো।
8
ইয়াকুব মিসরে যাবার পর যখন তোমাদের পূর্বপুরুষেরা মাবুদের কাছে কান্নাকাটি করেছিল, তখন মাবুদ মূসা ও হারুনকে প্রেরণ করেন; আর তাঁরা মিসর থেকে তোমাদের পূর্বপুরুষদের বের করে আনলেন এবং এই স্থানে তাদের বাস করালেন।
9
কিন্তু লোকেরা তাদের আল্লাহ্ মাবুদকে ভুলে গেল, আর তিনি হাৎসোরের সেনাপতি সীষরার হাতে, ফিলিস্তিনীদের হাতে ও মোয়াব বাদশাহ্র হাতে তাদের বিক্রি করলেন এবং এরা তাদের সঙ্গে যুদ্ধ করলো।
10
তখন তারা মাবুদের কাছে কেঁদে কেঁদে বললো, আমরা গুনাহ্ করেছি, আমরা মাবুদকে ত্যাগ করে বালদেবতাদের ও অষ্টারোৎ দেবীদের সেবা করেছি; কিন্তু এখন তুমি দুশমনদের হাত থেকে আমাদের উদ্ধার কর, আমরা তোমার সেবা করবো।
11
পরে মাবুদ যিরুব্বাল, বদান, যিপ্তহ ও শামুয়েলকে প্রেরণ করে তোমাদের চারদিকের দুশমনদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন; তাতে তোমরা নির্ভয়ে বাস করলে।
12
পরে যখন তোমরা দেখলে অম্মোণ সন্তানদের বাদশাহ্ নাহশ তোমাদের বিরুদ্ধে বের হয়ে আসছে, তখন, তোমাদের আল্লাহ্ মাবুদ তোমাদের বাদশাহ্ থাকতেও তোমরা আমাকে বললে, না, আমাদের উপরে এক জন বাদশাহ্ রাজত্ব করুন।
13
অতএব এই দেখ, সেই বাদশাহ্, যাঁকে তোমরা মনোনীত করেছ ও বেছে নিয়েছ; দেখ, মাবুদ তোমাদের উপরে এক জন বাদশাহ্ নিযুক্ত করেছেন।
14
যদি তোমরা মাবুদকে ভয় কর, তাঁর সেবা কর ও তাঁর কালাম পালন কর এবং মাবুদের হুকুমের বিরুদ্ধাচরণ না কর, আর তোমরা ও তোমাদের উপরে যিনি কর্তৃত্ব করবেন সেই বাদশাহ্, উভয়ে যদি তোমাদের আল্লাহ্ মাবুদের অনুগামী হও, তবে ভাল।
15
কিন্তু তোমরা যদি মাবুদের কথায় মনযোগ না দাও এবং মাবুদের হুকুমের বিরুদ্ধাচরণ কর, তবে মাবুদের হাত যেমন তোমাদের পূর্ব-পুরুষদের বিরুদ্ধে ছিল, তেমনি তোমাদেরও বিরুদ্ধে যাবে।
16
অতএব তোমরা প্রস্তুত হও; মাবুদ তোমাদের সাক্ষাতে যে মহৎ কাজ করবেন, তা দেখ।
17
আজ কি গম কাটার সময় নয়? আমি মাবুদকে ডাকব, যেন তিনি মেঘ-গর্জন ও বৃষ্টি দেন; তাতে তোমরা জানবে ও বুঝবে যে, তোমরা নিজেদের জন্য বাদশাহ্ চেয়ে মাবুদের সাক্ষাতে খুব অন্যায় করেছ।
18
তখন শামুয়েল মাবুদকে ডাকলে মাবুদ ঐ দিনে মেঘ-গর্জন ও বৃষ্টি দিলেন; তাতে সমস্ত লোক মাবুদ ও শামুয়েলকে খুব ভয় করতে লাগল।
19
আর সমস্ত লোক শামুয়েলকে বললো, আমরা যেন মারা না পড়ি, এজন্য আপনি আপনার গোলামদের জন্য আপনার আল্লাহ্ মাবুদের কাছে মুনাজাত করুন; কেননা আমরা আমাদের সকল গুনাহ্র উপরে এই দুষ্কর্ম করেছি যে, আমাদের জন্য বাদশাহ্ চেয়েছি।
20
শামুয়েল লোকদের বললেন, ভয় করো না; তোমরা এই সমস্ত দুষ্কর্ম করেছ বটে, কিন্তু কোন মতে মাবুদের পেছন থেকে সরে যেও না, সর্বান্তঃকরণে মাবুদের সেবা কর।
21
সরে যেও না, গেলে সেসব অবস্তুর অনুগামী হবে, যারা অবস্তু বলে উপকার ও উদ্ধার করতে পারে না।
22
কারণ মাবুদ তাঁর মহানামের গুণে তাঁর লোকদের ত্যাগ করবেন না; কেননা তোমাদের তাঁর লোক করতে মাবুদের অভিমত হয়েছে।
23
আর আমিই যে তোমাদের জন্য মুনাজাত করতে বিরত হয়ে মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করবো, তা দূরে থাকুক; আমি তোমাদের উত্তম ও সরল পথ শিক্ষা দেব;
24
তোমরা কেবল মাবুদকে ভয় কর ও সর্বান্তঃকরণে ও সত্যে তাঁর সেবা কর; কেননা দেখ, তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কাজ করলেন।
25
কিন্তু তোমরা যদি মন্দ আচরণ কর, তবে তোমরা ও তোমাদের বাদশাহ্ উভয়ে বিনষ্ট হবে।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31