bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
1 Thessalonians 1
1 Thessalonians 1
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
1
পৌল, সীল ও তীমথি— পিতা আল্লাহ্তে ও প্রভু ঈসা মসীহে স্থিত থিষলনীকীয়দের মণ্ডলীর সমীপে। রহমত ও শান্তি তোমাদের প্রতি বর্ষিত হোক।
2
আমরা মুনাজাতের সময়ে তোমাদের নাম উল্লেখ করে তোমাদের সকলের জন্য সতত আল্লাহ্র শুকরিয়া করে থাকি;
3
আমরা তোমাদের ঈমানের কাজ, মহব্বতের পরিশ্রম ও আমাদের প্রভু ঈসা মসীহ্ বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের আল্লাহ্ ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করে থাকি;
4
কারণ হে ভাইয়েরা, আল্লাহ্র মহব্বতের পাত্ররা, আমরা জানি তিনি তোমাদের মনোনীত করেছেন,
5
কেননা আমাদের ইঞ্জিল তোমাদের কাছে কেবল কথায় নয়, কিন্তু শক্তিতে ও পাক-রূহে ও পূর্ণ নিশ্চয়তায় উপস্থিত হয়েছিল; তোমরা তো জান, আমরা তোমাদের কাছে তোমাদের জন্য কি রকম লোক হয়েছিলাম।
6
আর তোমরা অনেক নির্যাতনের মধ্যেও পাক-রূহের আনন্দে সেই কালাম গ্রহণ করে আমাদের এবং প্রভুরও অনুকারী হয়েছ;
7
এভাবে ম্যাসিডোনিয়া ও আখায়াস্থ সমস্ত ঈমানদারদের আদর্শ হয়েছ;
8
কেননা তোমাদের কাছ থেকে প্রভুর কালাম ধ্বনিত হয়েছে, কেবল ম্যাসিডোনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু আল্লাহ্র উপরে তোমাদের যে ঈমান, তার সংবাদ সমস্ত স্থানে ছড়িয়ে পড়েছে; এই ব্যাপারে আমাদের কিছু বলবার প্রয়োজন নেই।
9
কারণ তারা নিজেরা আমাদের বিষয়ে এই কথা বলে থাকে যে, তোমাদের কাছে আমরা কিভাবে উপস্থিত হয়েছিলাম, আর তোমরা কিভাবে মূর্তিগুলোর কাছ থেকে ফিরে আল্লাহ্র কাছে এসেছ, যেন জীবন্ত সত্য আল্লাহ্র সেবা করতে পার,
10
এবং বেহেশত থেকে তাঁর সেই পুত্রের অর্থাৎ ঈসার অপেক্ষা করতে পার, যাঁকে তিনি মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন এবং যিনি আগামীতে যে গজব নেমে আসছে তা থেকে আমাদের উদ্ধার করবেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5