bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Exodus 29
Exodus 29
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 30 →
1
আর আমার ইমামের কাজ করার জন্য তাদেরকে পবিত্র করতে তুমি তাদের প্রতি এসব কাজ করবে; নিখুঁত একটি ষাঁড় ও দু’টি ভেড়া নেবে।
2
আর খামিহীন রুটি, তেল মিশানো খামিহীন পিঠা ও তৈলাক্ত খামিহীন চাপাটি গমের ময়দা দিয়ে প্রস্তুত করবে।
3
সেগুলো একটি ডালিতে রাখবে এবং ঐ ষাঁড় ও দু’টি ভেড়ার সঙ্গে আমার কাছে উপস্থিত করবে।
4
আর হারুন ও তার পুত্রদেরকে জমায়েত-তাঁবুর দ্বার-সমীপে এনে গোসল করাবে।
5
আর সেসব পোশাক নিয়ে হারুনকে ইমামের পোশাক, এফোদের পরিচ্ছদ, এফোদ ও বুকপাটা পরাবে এবং এফোদের বুনানি করা পটুকা তাতে আবদ্ধ করবে।
6
আর তার মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে পাগড়ীর উপরে পবিত্র মুকুট দেবে।
7
পরে অভিষেকের তেল নিয়ে তার মাথার উপরে ঢেলে তাকে অভিষেক করবে।
8
তুমি তার পুত্রদেরকে এনে কোর্তা পরাবে।
9
হারুন ও তার পুত্রদেরকে কোমরবন্ধনী পরাবে ও তাদের মাথায় টুপি পরিয়ে দেবে। তাতে ইমামের পদে তাদের চিরস্থায়ী অধিকার থাকবে। তুমি হারুন ও তার পুত্রদেরকে অভিষেক করবে।
10
পরে তুমি জমায়েত-তাঁবুর সম্মুখে সেই বাছুরকে আনাবে এবং হারুন ও তার পুত্ররা বাছুরটির মাথায় হাত রাখবে।
11
তখন তুমি জমায়েত-তাঁবুর দরজার কাছে মাবুদের সম্মুখে ঐ ষাঁড়টি জবেহ্ করবে।
12
পরে বাছুরটির কিঞ্চিৎ রক্ত নিয়ে আঙ্গুল দিয়ে কোরবানগাহ্র শিংগুলোর উপরে দেবে এবং কোরবানগাহ্র গোড়ায় সমস্ত রক্ত ঢেলে দেবে।
13
আর তার অন্ত্রগুলোর উপরি-ভাগের সমস্ত চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো ও দু’টি বৃক্ক ও সেগুলোর উপরিভাগের চর্বি নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে।
14
কিন্তু বাছুরটির গোশ্ত ও তার চামড়া ও গোবর শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দেবে; তা গুনাহ্-কোরবানী।
15
পরে তুমি প্রথম ভেড়াটি আনবে এবং হারুন ও তার পুত্ররা সেই ভেড়ার মাথায় হাত রাখবে।
16
পরে তুমি সেই ভেড়াটি জবেহ্ করে তার রক্ত নিয়ে কোরবানগাহ্র উপরে চারদিকে ছিটিয়ে দেবে।
17
পরে তুমি ভেড়াটি খণ্ড খণ্ড করবে, তার অন্ত্রগুলো ও পাগুলো ধুয়ে নেবে, আর তা সেই খণ্ডগুলোর ও মাথার উপরে রাখবে।
18
পরে সম্পূর্ণ ভেড়াটি কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী, মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
19
পরে তুমি দ্বিতীয় ভেড়াটি নেবে এবং হারুন ও তার পুত্ররা ঐ ভেড়ার মাথায় হাত রাখবে।
20
পরে তুমি সেই ভেড়া জবেহ্ করে তার কিঞ্চিৎ রক্ত নিয়ে হারুনের ডান কানের লতিতে ও তার পুত্রদের ডান কানের লতিতে ও তাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলির উপরে ও ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে দেবে এবং কোরবানগাহ্র উপরে চারদিকে রক্ত ছিটিয়ে দেবে।
21
পরে কোরবানগাহ্র উপরিস্থিত রক্ত ও অভিষেকের তেলের কিঞ্চিৎ নিয়ে হারুনের উপরে ও তার পোশাকের উপরে এবং তার সঙ্গে তার পুত্রদের উপরে ও তাদের পোশাকের উপরে ছিটিয়ে দেবে। তাতে সে ও তার পোশাক এবং তার সঙ্গে তার পুত্ররা ও তাদের পোশাক পবিত্র হবে।
22
পরে তুমি সেই ভেড়ার চর্বি, লেজ ও অন্ত্রগুলোর উপরিভাগের চর্বি ও যকৃতের উপরিভাগের অন্ত্রাপ্লাবক ও দু’টি মেটে ও সেগুলোর উপরিভাগের চর্বি ও ডান ঊরু নেবে, কেননা সেটি অভিষেকের ভেড়া।
23
পরে তুমি মাবুদের সম্মুখে রাখা খামিহীন রুটির ডালি থেকে একটি রুটি ও তেল মিশানো একটি পিঠা ও একটি চাপাটি নেবে।
24
সেসব হারুনের হাতে ও তার পুত্রদের হাতে দিয়ে দোলনীয় উপহার হিসেবে মাবুদের সম্মুখে তা দোলাবে।
25
পরে তুমি তাদের হাত থেকে তা নিয়ে মাবুদের সম্মুখে সৌরভের জন্য কোরবানগাহে পোড়ানো-কোরবানীর উপরে পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার।
26
পরে তুমি হারুনের অভিষেকের ভেড়ার বুকের অংশ নিয়ে দোলনীয় উপহার হিসেবে মাবুদের সম্মুখে দোলাবে; তা তোমার অংশ হবে।
27
পরে হারুন ও তার পুত্রদের অভিষেকের ভেড়ার যে দোলনীয় উপহার বুকের অংশ দোলায়িত ও যে উত্তোলনীয় উপহার ঊরু উত্তোলিত হল, তা তুমি পবিত্র করবে।
28
তাতে বনি-ইসরাইলদের থেকে তা হারুন ও তার সন্তানদের চিরস্থায়ী অধিকার হবে, কেননা তা-ই উত্তোলনীয় উপহার। বনি-ইসরাইলদের এই উত্তোলনীয় উপহার তাদের মঙ্গল-কোরবানী থেকে দেয়; এটি মাবুদের উদ্দেশে তাদের উত্তোলনীয় উপহার।
29
আর হারুনের পরে তার পবিত্র পোশাকগুলো তার পুত্রদের হবে; অভিষেক ও পবিত্রকরণের সময়ে তারা তা পরবে।
30
তার পুত্রদের মধ্যে যে তার পদে ইমাম হয়ে পবিত্র স্থানে পরিচর্যা করতে জমায়েত-তাঁবুতে প্রবেশ করবে, সে সেই পোশাক সাত দিন পরবে।
31
পরে তুমি সেই অভিষেকের ভেড়ার গোশ্ত নিয়ে কোন পবিত্র স্থানে পাক-পবিত্র করবে,
32
এবং হারুন ও তার পুত্ররা জমায়েত-তাঁবুর দ্বারে সেই ভেড়ার গোশ্ত ও ডালিতে রাখা সেই রুটি ভোজন করবে।
33
আর অভিষেক দ্বারা তাদেরকে পবিত্র করার জন্য যা দিয়ে কাফ্ফারা করা হল, তা তারা ভোজন করবে; কিন্তু অপর কোন লোক তা ভোজন করবে না, কারণ সেসব পবিত্র বস্তু।
34
আর ঐ অভিষেকের গোশ্ত ও রুটি থেকে যদি সকাল পর্যন্ত কিছু অবশিষ্ট থাকে তবে সেই অবশিষ্ট অংশ আগুনে পুড়িয়ে দেবে। কেউ তা ভোজন করবে না, কারণ তা পবিত্র বস্তু।
35
আমি তোমাকে এই যে সমস্ত হুকুম করলাম, সেই অনুসারে হারুনের প্রতি ও তার পুত্রদের প্রতি করবে; সাত দিন তাদের অভিষেক করবে।
36
তুমি কাফ্ফারার জন্য প্রতিদিন গুনাহ্-কোরবানী হিসেবে এক একটি ষাঁড় কোরবানী করবে; কাফ্ফারা করে কোরবানগাহ্কে পবিত্র করবে, আর তা তেল ঢেলে অভিষেক করবে।
37
তুমি কোরবানগাহ্র জন্য সাত দিন কাফ্ফারা দিয়ে তা পবিত্র করবে; তাতে কোরবানগাহ্ অতি পবিত্র হবে; কেউ যদি কোরবানগাহ্ সপর্শ করে, তাকে পবিত্র হতে হবে।
38
সেই কোরবানগাহ্র উপরে তুমি এ সমস্ত কোরবানী করবে; নিয়মিতভাবে প্রতি-দিন এক বছর বয়সের দু’টি ভেড়ার বাচ্চা;
39
একটি ভেড়ার বাচ্চা খুব ভোরে ও অন্যটি সন্ধ্যাবেলা কোরবানী করবে।
40
আর প্রথম ভেড়ার বাচ্চার সঙ্গে এক হিনের চার ভাগের একভাগ ছেঁচা জলপাইয়ের তেল (ঐফা) পাত্রের দশ ভাগের এক ভাগ ময়দার সংগে মিশিয়ে এবং পেয় উৎসর্গের জন্য হিনের চার ভাগের এক ভাগ আঙ্গুর-রস উৎসর্গ করবে।
41
পরে তৃতীয় ভেড়ার বাচ্চাটি সন্ধ্যাবেলা কোরবানী করবে এবং সকাল বেলার মত শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গের সঙ্গে তাও মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার হিসেবে কোরবানী করবে।
42
এটি তোমাদের পুরুষানুক্রমে নিয়মিত ভাবে (কর্তব্য) পোড়ানো কোরবানী; জমায়েত-তাঁবুর দরজার কাছে মাবুদের সম্মুখে, যে স্থানে আমি তোমার সঙ্গে আলাপ করতে তোমাদের কাছে দেখা দেব, সেই স্থানে এ উৎসর্গ করা কর্তব্য।
43
সেখানে আমি বনি-ইসরাইলদের কাছে দেখা দেব এবং আমার মহিমায় তাঁবু পবিত্র হবে।
44
আর আমি জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্ পবিত্র করবো এবং আমার ইমামের কাজ করার জন্য হারুনকে ও তার পুত্রদেরকে পবিত্র করবো।
45
আর আমি বনি-ইসরাইলদের মধ্যে বাস করবো ও তাদের আল্লাহ্ হবো।
46
তাতে তারা জানবে যে, আমি মাবুদ, তাদের আল্লাহ্, আমি তাদের মধ্যে বাস করার জন্য মিসর দেশ থেকে তাদেরকে বের করে এনেছি; আমিই মাবুদ, তাদের আল্লাহ্।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 30 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40