bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Ezra 2
Ezra 2
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 3 →
1
যারা বন্দীরূপে নীত হয়েছিল, ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এসব লোক বন্দীদশা থেকে যাত্রা করে জেরুশালেম ও এহুদাতে নিজের নিজের নগরে ফিরে এল;
2
এরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়া, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগ্বয়, রহূম ও বানা, এঁদের সঙ্গে ফিরে এল। সেই ইসরাইল লোকদের পুরুষ-সংখ্যা হল:
3
পরোশের সন্তান দুই হাজার এক শত বাহাত্তর জন।
4
শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন।
5
আরহের সন্তান সাত শত পঁচাত্তর জন।
6
যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়াবের সন্তান দুই হাজার আটশো বারো জন।
7
এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।
8
সত্তূর সন্তান নয়শো পঁয়তাল্লিশ জন।
9
সক্কয়ের সন্তান সাত শত ষাট জন।
10
বানির সন্তান ছয় শত বেয়াল্লিশ জন।
11
বেবয়ের সন্তান ছয় শত তেইশ জন।
12
অস্গদের সন্তান এক হাজার দুই শত বাইশ জন।
13
অদোনীকামের সন্তান ছয় শত ছেষট্টি জন।
14
বিগ্বয়ের সন্তান দুই হাজার ছাপ্পান্ন জন।
15
আদীনের সন্তান চারশো চুয়ান্ন জন।
16
যিহিস্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন।
17
বেৎসয়ের সন্তান তিন শত তেইশ জন।
18
যোরাহের সন্তান এক শত বারো জন।
19
হশুমের সন্তান দুই শত তেইশ জন।
20
গিব্বরের সন্তান পঁচানব্বই জন।
21
বেথেলহেমের সন্তান এক শত তেইশ জন।
22
নটোফার লোক ছাপ্পান্ন জন।
23
অনাথোতের লোক এক শত আটাশ জন।
24
অস্মাবতের সন্তান বিয়াল্লিশ জন।
25
কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের সন্তান সাত শত তেতাল্লিশ জন।
26
রামার ও গেরার সন্তান ছয় শত একুশ জন।
27
মিক্মসের লোক এক শত বাইশ জন।
28
বেথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।
29
নবোর সন্তান বাহান্ন জন।
30
মগ্বীশের সন্তান এক শত ছাপ্পান্ন জন।
31
অন্য এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।
32
হারীমের সন্তান তিন শত বিশ জন।
33
লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত পঁচিশ জন।
34
যিরিহোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।
35
সনায়ার সন্তান তিন হাজার ছয় শত ত্রিশ জন।
36
ইমামেরা; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয়শো তিয়াত্তর জন।
37
ইম্মেরের সন্তান এক হাজার বাহান্ন জন।
38
পশ্হূরের সন্তান এক হাজার দুই শত সাতচল্লিশ জন।
39
হারীমের সন্তান এক হাজার সতের জন।
40
লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্মীয়েলের সন্তান চুয়াত্তর জন।
41
গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটাশ জন।
42
দ্বারপালদের সন্তানবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টলমোনের সন্তান, অক্কুরের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান সর্বসুদ্ধ এক শত ঊনচল্লিশ জন।
43
নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান,
44
টব্বায়োতের সন্তান, কেরোসের সন্তান, সীয়ের সন্তান, পাদোনের সন্তান,
45
লবানার সন্তান, হগাবের সন্তান, অক্কূবের সন্তান,
46
হাগবের সন্তান, শম্লয়ের সন্তান,
47
হাননের সন্তান, গিদ্দেলের সন্তান, গহরের সন্তান,
48
রায়ার সন্তান, রৎসীনের সন্তান,
49
নকোদের সন্তান, গসমের সন্তান, উষের সন্তান, পাসেহের সন্তান, বেষয়ের সন্তান,
50
অস্নার সন্তান, মিয়ূনীমের সন্তান, নফূষীমের সন্তান;
51
বক্বুকের সন্তান, হকূফার সন্তান,
52
হর্হূরের সন্তান, বসলূতের সন্তান,
53
মহীদার সন্তান, হর্শার সন্তান, বর্কোসের সন্তান,
54
সীষরার সন্তান, তেমহের সন্তান, নৎসীহের সন্তান, হটীফার সন্তানেরা।
55
সোলায়মানের গোলামদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্সোফেরতের সন্তান, পরূদার সন্তান;
56
যালার সন্তান, দর্কোনের সন্তান,
57
গিদ্দেলের সন্তান, শফটিয়ের সন্তান, হটীলের সন্তান, পোখেরৎ-হৎসবায়ীমের সন্তান, আমীর সন্তানেরা।
58
নথীনীয়েরা ও সোলায়মানের গোলামদের সন্তানবর্গ সর্বসুদ্ধ তিন শত বিরানব্বই জন।
59
আর তেল্-মেলহ, তৈল হর্শা, কারুবী, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত সমস্ত লোক এল, কিন্তু তারা ইসরায়েল কি না, এই বিষয়ে নিজের নিজের পিতৃকুল কি বংশের প্রমাণ দিতে পারল না;
60
দলায়ের সন্তান, টোবিয়ের সন্তান, নকোদের সন্তান ছয় শত বাহান্ন জন।
61
আর ইমাম-সন্তানদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানেরা; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক জন কন্যাকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল।
62
খান্দাননামায় গণনা-করা লোকদের মধ্যে এরা নিজের নিজের খানন্দাননামা খোঁজ করে পেল না, এজন্য তারা নাপাক বলে ইমামদের পদ থেকে বাদ পড়লো।
63
আর শাসনকর্তা তাদেরকে বললেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক জন ইমাম উৎপন্ন না হবে, সেই পর্যন্ত তোমরা অতি পবিত্র বস্তু ভোজন করো না।
64
একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ হাজার তিন শত ষাট জন ছিল।
65
তা ছাড়া তাদের সাত হাজার তিন শত সাঁইত্রিশ জন গোলাম-বাঁদী ছিল, আর তাদের দুই শত জন গায়ক ও গায়িকা ছিল।
66
তাদের সাত শত ছত্রিশটি ঘোড়া, দুই শত পঁয়তাল্লিশটি খচ্চর,
67
চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাত শত বিশটি গাধা ছিল।
68
পরে পিতৃকুলপতিদের মধ্যে কয়েক জন লোক মাবুদের জেরুশালেমের গৃহের স্থানে আসলে আল্লাহ্র সেই গৃহ স্বস্থানে স্থাপনের জন্য ইচ্ছাপূর্বক দান করলো।
69
তারা যার যার সামর্থ্য অনুসারে ঐ কর্মের ভাণ্ডারে একষট্টি হাজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও ইমামদের জন্য এক শত কোর্তা দিল।
70
পরে ইমাম, লেবীয় ও অন্য কোন কোন লোক এবং গায়ক, দ্বারপাল ও নথীনীয়েরা নিজের নিজের নগরে এবং সমস্ত ইসরাইল যার যার নগরে বাস করতে লাগল।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10