bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Job 1
Job 1
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 2 →
1
ঊষ দেশে আইউব নামে এক জন ব্যক্তি ছিলেন; তিনি সিদ্ধ ও সরল, আল্লাহ্ভীরু ও কুকর্মত্যাগী ছিলেন।
2
তাঁর সাত পুত্রটি ও তিনটি কন্যা জন্মগ্রহণ করে।
3
তাঁর সাত হাজার ভেড়া, তিন হাজার উট, পাঁচ শত জোড়া বলদ ও পাঁচ শত গাধী, এই পশুধন এবং অনেক গোলাম-বাঁদী ছিল; বস্তুত পূর্বদেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে মহান ছিলেন।
4
তাঁর পুত্ররা প্রত্যেকে যার যার দিনে গিয়ে নিজ নিজ বাড়িতে ভোজ প্রস্তুত করতো এবং লোক পাঠিয়ে তাদের তিন বোনকেও তাদের সঙ্গে ভোজন-পান করার জন্য দাওয়াত করতো।
5
পরে তাদের ভোজের দিনগুলো গত হলে আইউব তাদেরকে আনিয়ে পাক-পবিত্র করতেন, আর প্রত্যুষে উঠে তাদের প্রত্যেকের জন্য একটি করে পোড়ানো-কোরবানী দিতেন; কারণ আইউব বলতেন, কি জানি, আমার পুত্ররা গুনাহ্ করে মনে মনে আল্লাহ্কে অসম্মান করেছে। আইউব সতত এরকম করতেন।
6
এক দিন আল্লাহ্র পুত্রেরা মাবুদের সম্মুখে দণ্ডায়মান হবার জন্য উপস্থিত হলেন, তাঁদের মধ্যে শয়তানও উপস্থিত হল।
7
মাবুদ শয়তানকে বললেন, তুমি কোথা থেকে আসলে? শয়তান মাবুদকে জবাবে বললো, আমি দুনিয়া পর্যটন ও সেখানে ইতস্তত ভ্রমণ করে আসলাম।
8
তাতে মাবুদ শয়তানকে বললেন, আমার গোলাম আইউবের উপরে কি তোমার মন পড়েছে? কেননা তার মত সিদ্ধ ও সরল, আল্লাহ্ভীরু ও কুকর্মত্যাগী লোক দুনিয়াতে কেউই নেই।
9
শয়তান উত্তরে মাবুদকে বললো, আইউব কি বিনা লাভে আল্লাহ্কে ভয় করে?
10
তুমি তার চারদিকে, তার বাড়ির চারদিকে ও তার সর্বস্বের চারদিকে কি বেড়া দাও নি? তুমি তার হাতের কাজ দোয়াযুক্ত করেছ এবং তার পশুধন দেশময় ছেয়ে গেছে।
11
কিন্তু তুমি একবার হাত বাড়িয়ে তার সর্বস্ব স্পর্শ কর, তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে অসম্মান করবে।
12
তখন মাবুদ শয়তানকে বললেন, দেখ, তার সর্বস্বই তোমার হস্তগত; তুমি কেবল তার উপরে হস্তক্ষেপ করো না। তাতে শয়তান মাবুদের সম্মুখ থেকে বের হয়ে চলে গেল।
13
পরে কোন এক দিন আইউবের পুত্রকন্যারা তাদের বড় ভাইয়ের বাড়িতে ভোজন ও আঙ্গুর-রস পান করছিল,
14
এমন সময়ে আইউবের কাছে এক জন দূত এসে বললো, বলদেরা হাল বইছিল এবং গাধীরা তাদের পাশে চরছিল,
15
ইতোমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করে সেসব নিয়ে গেল এবং তলোয়ারের আঘাতে যুবকদেরকে হত্যা করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।
16
সে কথা বলছিল, ইতোমধ্যে আর এক জন এসে বললো, আসমান থেকে আল্লাহ্র আগুন পড়ে ভেড়ার পাল ও যুবকদেরকে পুড়িয়ে দিল, তাদেরকে গ্রাস করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।
17
সে কথা বলছিল, ইতোমধ্যে আর এক জন এসে বললো, কল্দীয়েরা তিন দল হয়ে উটের পাল আক্রমণ করে তাদেরকে নিয়ে গেল এবং তলোয়ারের আঘাতে যুবকদেরকে হত্যা করলো; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।
18
সে কথা বলছিল, ইতোমধ্যে আর এক জন এসে বললো, আপনার পুত্রকন্যা তাঁদের বড় ভাইয়ের বাড়িতে ভোজন ও আঙ্গুর-রস পান করছিল,
19
আর দেখুন, মরুভূমির মধ্য থেকে একটা ভারী ঝড় উঠে গৃহটির চার কোণে লাগল, আর যুবকদের উপরে গৃহ ভেঙ্গে পড়লো। তাতে তাঁদের মৃত্যু হল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পেয়েছি।
20
তখন আইউব উঠে নিজের কাপড় ছিঁড়লেন, মাথা মুণ্ডন করলেন ও ভূমিতে পড়ে সেজ্দা করলেন,
21
আর বললেন, আমি মায়ের গর্ভ থেকে উলঙ্গ এসেছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরে যাব; মাবুদ দিয়েছিলেন, মাবুদই নিয়েছেন; মাবুদের নাম ধন্য হোক।
22
এই সমস্ত কিছু ঘটলেও আইউব গুনাহ্ করলেন না এবং আল্লাহ্র প্রতি অবিবেচনার দোষারোপ করলেন না।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42