bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Jonah 2
Jonah 2
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
1
তখন ইউনুস ঐ মাছটির উদরে থেকে তাঁর আল্লাহ্ মাবুদের কাছে মুনাজাত করলেন। তিনি বললেন,
2
আমি সঙ্কটে মাবুদকে ডাকলাম, আর তিনি আমাকে জবাব দিলেন; আমি পাতালের উদর থেকে আর্তনাদ করলাম, তুমি আমার ফরিয়াদ শুনলে।
3
তুমি আমাকে অগাধ পানিতে, সমুদ্র-গর্ভে নিক্ষেপ করলে, আর স্রোত আমাকে বেষ্টন করলো, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়ে বয়ে গেল।
4
আমি বললাম, আমি তোমার দৃষ্টি সীমা থেকে দূরীভূত, তবুও পুনরায় তোমার পবিত্র এবাদতখানার দিকে দৃষ্টিপাত করবো।
5
জলরাশি আমাকে ঘিরে ধরলো, প্রাণ পর্যন্ত উঠলো, জলধি আমাকে বেষ্টন করলো, লতাগুল্ম আমার মাথায় জড়াল।
6
আমি পর্বতমালার মূল পর্যন্ত নেমে গেলাম; আমার পিছনে দুনিয়ার অর্গলগুলো চিরতরে বন্ধ হল; তবুও, হে আমার আল্লাহ্ মাবুদ, তুমি আমার প্রাণকে কূপ থেকে উঠালে।
7
আমার প্রাণ অবসন্ন হলে আমি মাবুদকে স্মরণ করলাম, আর আমার মুনাজাত তোমার কাছে, তোমার পবিত্র এবাদতখানায় উপস্থিত হল।
8
যারা মিথ্যা দেবদেবী মানে, তারা নিজের দয়ানিধিকে পরিত্যাগ করে;
9
কিন্তু আমি তোমার উদ্দেশে প্রশংসা-গজল সহ কোরবানী করবো; আমি যে মানত করেছি, তা পূর্ণ করবো; মাবুদেরই কাছেই উদ্ধার।
10
পরে মাবুদ সেই মাছটিকে হুকুম করলেন, আর সে ইউনুসকে শুকনো ভূমির উপরে বমি করে দিল।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 3 →
All chapters:
1
2
3
4