bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Malachi 4
Malachi 4
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
1
কারণ দেখ, সেদিন আসছে, তা হাপরের মত জ্বলবে এবং দাম্ভিক ও দুর্বৃত্তরা সকলে খড়ের মত হবে; আর সেই যেদিন আসছে, তা তাদেরকে পুড়িয়ে ফেলবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন; সে দিন তাদের মূল বা শাখা কিছুই অবশিষ্ট রাখবে না।
2
কিন্তু তোমরা যে আমার নাম ভয় করে থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হবেন, তাঁর রশ্মিতে থাকবে সুস্থতা; এবং তোমরা বের হয়ে পালের বাছুরগুলোর মত নাচবে।
3
আর তোমরা দুষ্ট লোকদেরকে মাড়াই করবে; কেননা আমার কাজ করার দিনে তারা তোমাদের পদতলে ছাইয়ের মত হবে, এই কথা বাহিনীগণের মাবুদ বলেন।
4
তোমরা আমার গোলাম মূসার শরীয়ত স্মরণ কর; তাকে আমি হোরেবে সমস্ত ইসরাইলের জন্য সেই বিধি ও অনুশাসন হুকুম করেছিলাম।
5
দেখ, মাবুদের সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসার আগে আমি তোমাদের কাছে নবী ইলিয়াসকে প্রেরণ করবো।
6
সে সন্তানদের প্রতি পিতাদের হৃদয় ও পিতাদের প্রতি সন্তানদের হৃদয় ফিরাবে; পাছে আমি এসে দুনিয়াকে অভিশাপে আঘাত করি।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
All chapters:
1
2
3
4
Recommended Reading
Commentary
Malachi Commentaries
→
Devotional
Malachi Devotional Guide
→
Get This Bible
BACIB Study Bible
→