bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Micah 4
Micah 4
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 5 →
1
কিন্তু শেষকালে এরকম ঘটবে; মাবুদের গৃহের পর্বত অন্য পর্বতমালার মস্তকরূপে স্থাপিত হবে, উপপর্বতগুলো থেকে উচ্চীকৃত হবে; তাতে জাতিরা তার দিকে স্রোতের মত প্রবাহিত হবে।
2
আর অনেক জাতি যেতে যেতে বলবে, চল, আমরা মাবুদের পর্বতে, ইয়াকুবের আল্লাহ্র গৃহে গিয়ে উঠি; তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাঁর পথে গমন করবো; কারণ সিয়োন থেকে শরীয়ত ও জেরুশালেম থেকে মাবুদের কালাম বের হবে।
3
আর তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন এবং দূরস্থ বলবান জাতিদের বিচার নিষ্পত্তি করবেন; আর তারা নিজ নিজ তলোয়ার ভেঙ্গে লাঙ্গলের ফাল গড়বে ও নিজ নিজ বর্শা ভেঙ্গে কাস্তে গড়বে; এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না, তারা আর যুদ্ধ শিখবে না।
4
কিন্তু প্রত্যেকে নিজ নিজ আঙ্গুরলতার ও নিজ নিজ ডুমুর গাছের তলে বসবে; কেউ তাদেরকে ভয় দেখাবে না; কেননা বাহিনীগণের মাবুদের মুখ এই কথা বলেছে।
5
কারণ প্রত্যেক জাতি নিজ নিজ দেবতার নামে চলে; আর আমরা যুগে যুগে চিরকাল আমাদের আল্লাহ্ মাবুদের নামে চলবো।
6
মাবুদ বলেন, সেই দিনে আমি খঞ্জকে সমবেত করবো এবং যে তাড়িতা হয়েছে ও যাকে আমি দুঃখ দিয়েছি, তাকে সংগ্রহ করবো।
7
আর খঞ্জকে অবশিষ্টাংশ করে রাখবো ও দূরীকৃতকে বলবান জাতি করবো; এবং মাবুদ এখন থেকে চিরকাল সিয়োন পর্বতে তাদের উপর রাজত্ব করবেন।
8
আর হে পালের উচ্চগৃহ, হে সিয়োন-কন্যার পাহাড়, তোমার কাছে রাজ্য আসবেই আসবে, হ্যাঁ, পূর্বকালীন কর্তৃত্ব, জেরুশালেম-কন্যার রাজ্য আসবে।
9
তুমি এখন কেন ঘোর চিৎকার করছো? তোমার মধ্যে কি বাদশাহ্ নেই? তোমার মন্ত্রী কি বিনষ্ট হল? তাই বলে কি স্ত্রীর প্রসব-বেদনার মত বেদনা তোমাকে ধরেছে?
10
হে সিয়োন-কন্যা তুমি প্রসবকারিণীর মত ব্যথা ভোগ কর, কোঁকাও ও ছটফট কর; কেননা এখন তোমাকে নগর ছেড়ে মাঠে বাস করতে ও ব্যাবিলন পর্যন্ত যেতে হবে; সেখানে তুমি উদ্ধার পাবে; সেখানে মাবুদ তোমাকে তোমার দুশমনদের হাত থেকে মুক্ত করবেন।
11
এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে সমবেত হল; তারা বলে, সিয়োন নাপাক হোক, আমাদের চোখ তার দুর্দশা দেখুক।
12
কিন্তু তারা মাবুদের সঙ্কল্প সকল জানে না ও তাঁর মন্ত্রণা বোঝে না; বস্তুত তিনি তাদেরকে আঁটির মত খামারে সংগ্রহ করেছেন।
13
হে সিয়োন-কন্যা ওঠ, শস্য মাড়াই কর; কেননা আমি তোমার শিং লোহার ও খুর ব্রোঞ্জের করে দেব, তুমি অনেক জাতিকে চূর্ণ করবে; এবং তুমি মাবুদের উদ্দেশে তাদের লুণ্ঠিত দ্রব্য ও সমস্ত দুনিয়ার প্রভুর উদ্দেশে তাদের সম্পত্তি নিবেদন করবে।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7