bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
/
Proverbs 1
Proverbs 1
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 2 →
1
সোলায়মানের মেসাল; তিনি দাউদের পুত্র, ইসরাইলের বাদশাহ্।
2
এই মেসাল দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়;
3
উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে;
4
অবোধদেরকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা পায়।
5
জ্ঞানবান শুনবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে;
6
এর দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়, জ্ঞানবানদের কথা ও তাদের সমস্যা বোঝা যায়।
7
মাবুদের ভয় জ্ঞানের আরম্ভ; অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।
8
বৎস, তুমি তোমার পিতার উপদেশ শোন, তোমার মাতার ব্যবস্থা ছেড়ো না।
9
কারণ তারা উভয়ে তোমার মাথার সৌন্দর্যস্বরূপ, ও তোমার গলার হারস্বরূপ হবে।
10
বৎস, যদি গুনাহ্গারেরা তোমাকে প্রলোভন দেখায়, তুমি সম্মত হয়ো না।
11
তারা যদি বলে, ‘আমাদের সঙ্গে এসো, আমরা রক্তপাত করার জন্য লুকিয়ে থাকি, নির্দোষদেরকে অকারণে ধরবার জন্য গুপ্ত থাকি,
12
পাতালের মত তাদেরকে জীবন্ত গ্রাস করি, গর্তগামীদের মত সর্বাঙ্গীন গ্রাস করি,
13
আমরা সমস্ত রকম বহুমূল্য ধন পাব, লুণ্ঠিত দ্রব্যে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করবো,
14
তুমি আমাদের মধ্যে এক জন অংশী হবে, আমাদের সকলেরই টাকার একটি ভাণ্ডার হবে’;
15
বৎস, তাদের সঙ্গে সেই পথে চলো না, তাদের পথ থেকে তোমার চরণ নিবৃত্ত কর;
16
কারণ তাদের চরণ অনিষ্টের দিকে দৌড়ায়, তারা রক্তপাত করতে বেগে ধাবমান হয়।
17
জাল পাতা হয় অনর্থক, কোন পাখির দৃষ্টিসীমায়।
18
আর ওরা নিজেদেরই রক্তপাত করতে লুকিয়ে থাকে, নিজেদেরই প্রাণ হরণ করতে গুপ্ত থাকে।
19
পরধন-অপহরক সকলেরই এই গতি, সেই ধন সেই গ্রাহকদেরই প্রাণ নষ্ট করে।
20
প্রজ্ঞা পথে পথে চিৎকার করে আহ্বান করে, হাটে-বাজারে নিজের আওয়াজ তোলে;
21
সে জনাকীর্ণ পথের চত্বরে আহ্বান করে, নগর-দ্বারগুলোর প্রবেশ-স্থানে, নগরে, সে এই কথা বলে;
22
‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে? হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?
23
তোমরা আমার অনুযোগে ফিরে এসো; দেখ, আমি তোমাদের উপরে আমার রূহ্ সেচন করবো, আমার কথা তোমাদেরকে জানাব।’
24
আমি ডাকলে তোমরা অসম্মত হলে, আমি হাত বাড়িয়ে দিলে কেউ গ্রাহ্য করলে না;
25
তোমরা আমার সমস্ত পরামর্শ অগ্রাহ্য করলে, আমার তিরস্কার শুনতে চাইলে না।
26
এজন্য তোমাদের বিপদে আমিও হাসব, তোমাদের ভয় উপস্থিত হলে পরিহাস করবো;
27
যখন ঝটিকার মত তোমাদের ভয় উপস্থিত হবে, ঘূর্ণিবাতাসের মত তোমাদের বিপদ আসবে, যখন সঙ্কট ও সঙ্কোচ তোমাদের কাছে আসবে।
28
তখন সকলে আমাকে ডাকবে, কিন্তু আমি উত্তর দেব না, তারা সযত্নে আমার খোঁজ করবে, কিন্তু আমাকে পাবে না;
29
কারণ তারা জ্ঞানকে ঘৃণা করতো, মাবুদের ভয়কে মান্য করতো না;
30
আমার পরামর্শে সম্মত হত না, আমার সমস্ত তিরস্কার তুচ্ছ করতো;
31
তাই তারা স্ব স্ব আচরণের ফল ভোগ করবে, স্ব স্ব কুপরামর্শের ফল দিয়ে উদর পূর্ণ করবে।
32
ফলে, অবোধদের বিপথগমনই তাদের মৃত্যুর কারণ হবে, হীনবুদ্ধিদের নিশ্চিন্ততা তাদেরকে বিনষ্ট করবে;
33
কিন্তু যে জন আমার কথা শোনে, সে নির্ভয়ে বাস করবে, শান্ত থাকবে, অমঙ্গলের আশঙ্কা করবে না।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31