bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
/
Esther 6
Esther 6
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 7 →
1
সেরাতে রাজা ঘুমাতে পারছিলেন না; সেইজন্য তিনি আদেশ দিলেন যেন তাঁর কাছে, তাঁর সময়ের ঘটনাপঞ্জী এনে পড়া হয়।
2
সেখানে দেখা গেল যে বিগথন ও তেরশ নামে রাজার দুজন দ্বাররক্ষী রাজা অহশ্বেরশকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।
3
রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে।” রাজার পরিচর্যাকারী বলল, “কিছুই করা হয়নি।”
4
রাজা বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামন যে ফাঁসিকাঠ তৈরি করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ির বাইরের দরবারে এসেছিল।
5
রাজার পরিচর্যাকারীরা বলল, “হামন দরবারে দাঁড়িয়ে আছেন।” রাজা বললেন, “তাকে ভিতরে নিয়ে এসো।”
6
হামন ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চায় তার জন্য কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, “আমাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন?”
7
সেইজন্য সে উত্তরে বলল, “রাজা যাকে সম্মান দেখাতে চান,
8
তার জন্য রাজার একটি রাজপোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় মুকুট পরানো থাকে রাজার সেই ঘোড়াও আনা হোক।
9
তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের লোকদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করা হোক, রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হয়।”
10
রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ির দ্বারে বসা সেই ইহুদি মর্দখয়ের প্রতি তেমনি করো। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”
11
তখন হামন রাজপোশাক এবং ঘোড়া নিল এবং মর্দখয়কে রাজপোশাক পরিয়ে ও ঘোড়ায় চড়িয়ে নিয়ে নগরের চকে তার আগে আগে এই কথা ঘোষণা করল, “রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এরকমই করা হবে!”
12
এরপর মর্দখয় আবার রাজবাড়ির দ্বারে ফিরে গেলেন। কিন্তু হামন দুঃখে মাথা ঢেকে তাড়াতাড়ি করে ঘরে গেল,
13
এবং তার প্রতি যা ঘটেছে তা সব তার স্ত্রী সেরশ ও সমস্ত বন্ধুদের বলল। তার পরামর্শদাতারা ও তার স্ত্রী সেরশ তাকে বলল, “যার সামনে তোমার এই পতন আরম্ভ হয়েছে, সেই মর্দখয় যদি ইহুদি বংশের লোক হয় তবে তার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারবে না—নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবে!”
14
তারা তখনও তার সঙ্গে কথা বলছে এমন সময় রাজার নপুংসকেরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের প্রস্তুত করা ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10