bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
/
Zechariah 13
Zechariah 13
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 14 →
1
“সেদিন দাউদ কুলের ও জেরুশালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটি ফোয়ারা খোলা হবে।
2
“সেদিন, দেশ থেকে প্রতিমাগুলি দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি দেশ থেকে ভাববাদীদের ও অশুচিতার আত্মাকে দূর করে দেব।
3
আর যদি কেউ ভাববাণী বলে, তবে তার জন্মদাতা মা ও বাবা, তাকে বলবে, ‘তোমাকে মরতে হবে, কারণ তুমি সদাপ্রভুর নাম করে মিথ্যা কথা বলেছ।’ সে ভাববাণী বললে, তার নিজের মা ও বাবা তাকে অস্ত্রবিদ্ধ করবে।
4
“সেদিন প্রত্যেক ভাববাদী তাদের ভাববাণীমূলক দর্শনের বিষয়ে লজ্জা পাবে। প্রতারণা করার জন্য তারা ভাববাদীদের লোমের পোশাক আর পরবে না।
5
সে বলবে, ‘আমি ভাববাদী নই। আমি একজন কৃষক; যুবাকাল থেকে জমিই আমার জীবিকা।’
6
তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ‘তোমার শরীরের এই ক্ষতগুলি কীসের?’ সে উত্তর দেবে, ‘আমার বন্ধুর বাড়িতে এসব আঘাত পেয়েছি।’
7
“হে তরোয়াল, আমার মেষপালকের বিরুদ্ধে জাগো, যে ব্যক্তি আমার কাছে তার বিরুদ্ধে!” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “মেষপালককে আঘাত করো, তাতে মেষেরা ছড়িয়ে পড়বে, আর আমি মেষশাবকদের বিরুদ্ধে আমার হাত উঠাব।”
8
সদাপ্রভু বলেন, “সমস্ত দেশে দুই-তৃতীয়াংশকে আঘাত করে ধ্বংস করব; তবুও এক-তৃতীয়াংশ বেঁচে থাকবে।
9
এই এক-তৃতীয়াংশকে আমি আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাব; রুপোকে খাঁটি করার মতো আমি তাদের খাঁটি করব এবং সোনা যাচাই করার মতো তাদের যাচাই করব। তারা আমার নামে ডাকবে এবং আমি তাদের উত্তর দেব; আমি বলব, ‘এরা আমার লোক,’ এবং তারা বলবে, ‘সদাপ্রভুই আমার ঈশ্বর।’ ”
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14