bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 John 1
2 John 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
1
ঈশ্বরের মনোনীত ভদ্রমহিলা ও তাঁর সন্তানদের সমীপে নেতৃস্থানীয় প্রবীণের পত্র: এদের আমি সত্যই ভালবাসি, কেবল আমি নই, যারা সত্যের পরিচয় লাভ করেছে তারাও সকলে ভালবাসে।
2
কারণ সেই সত্য আমাদের অন্তরে আছে, চিরকাল আমাদের সঙ্গে থাকবে।
3
পিতা ঈশ্বর এবং পিতারর পুত্র যীশু খ্রীষ্টের অনুগ্রহ, দয়া ও শান্তি, সত্য ও প্রেমে মণ্ডিত হয়ে আমাদের জীবনে বিরাজ করবে।
4
আমরা পিতার কাছ থেকে যেমন নির্দেশ পেয়েছি সেই অনুসারে তোমার কয়েকটি সন্তান সত্যের অনুগামী হয়েছে জেনে আমি পরম আনন্দ লাভ করেছি।
5
কল্যাণীয়া, নতুন কোন আদেশ নয়, বরং প্রথম থেকেই যে নির্দেশ আমরা পেয়েছি তার কথাই আমি লিখছি, তোমার কাছে এখন আমার অনুরোধ —আমরা যেন পরস্পরকে ভালবাসি।
6
প্রেমের অর্থ হল —আমরা যেন তাঁর আদেশ মেনে চলি। তাঁর এই আদেশ প্রথম থেকেই তোমরা শুনে আসছ–তোমার প্রেমের পথে চল।
7
জগতে অনেকেই এসেছে যারা যীশু খ্রীষ্টের মানবদেহে আগমনের কথা স্বীকার করে না। এরাই বিভ্রান্ত সৃষ্টিকারী ও খ্রীষ্টবৈরী।
8
আমাদের পরিশ্রমের ফলে যে সম্পদ তোমরা লাভ করেছ, সাবধান, সেই সম্পদ তোমরা নষ্ট করে ফেলো না বরং পূর্ণমাত্রায় তার পুরস্কার লাভ কর।
9
খ্রীষ্টের শিক্ষায় অবিচল না থেকে যে তা লঙ্ঘন করে সে ঈশ্বরকে পায়নি। যে সেই শিক্ষায় অবিচল থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পেয়েছে।
10
তোমাদের কাছে এসে যে এই তত্ত্ব প্রচার করবে না, তাকে তোমরা ঘরে ঠাঁই দিও না, তাকে কুশল সম্ভাষণও করো না।
11
কারণ যে তাকে সম্ভাষণ জানায় সে তার দোষের ভাগী হয়।
12
তেআমাদের কাছে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু কাগজে-কলমে তা বলতে চাই না। আমি আশা করি তোমাদের কাছে গিয়ে সাক্ষাতে সব কথা বলতে পারব। তাহলেই আমরা পূর্ম আনন্দ লাভ করতে পারব।
13
ঈশ্বরের মনোনীত তোমার বোনের ছেলেমেয়েরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে।
Jump to:
Chapter 1
All chapters:
1