bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Peter 2
2 Peter 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
1
একদিন সমাজে যেভাবে ভণ্ড নবীদের উদ্ভব হয়েছিল, সেইভাবে তোমাদের মাঝেও ভণ্ড গুরুদের আবির্ভাব ঘটবে। তারা সন্তর্পণে সর্বনাশা ভ্রান্ত মত প্রচার করবে। যিনি তাদের উদ্ধার করেছেন, সেই প্রভুকেই তারা অস্বীকার করে নিজেদের বিনাশ দ্রুত ডেকে আনবে।
2
অনেকে তাদের কবলে পড়ে ভ্রষ্টাচারী হবে এবং এদেরই জন্য সত্য পথ নিন্দিত হবে।
3
লোভের বশে এরা মিথ্যা বলবে এবং অন্যায়ভাবে তোমাদের শোষণ করবে। বহুপূর্বে তাদের সম্পর্কে উচ্চারিত দণ্ডাদেশ বৃথা হবে না, ধ্বংসের হাত থেকে তারা রেহাই পাবে না।
4
কারণ যে স্বর্গদূতেরা পাপ করেছিল ঈশ্বর তাদের নিষ্কৃতি দেননি, নরকে নিক্ষেপ করেছিলেন এবং বিচারের দিন পর্যন্ত বন্দী রাখার জন্য তাদের অন্ধকারাচ্ছন্ন পাতালে রেখেছেন।
5
তিনি প্লাবনে অনাচারীদের ধ্বংস করার সময় পুরাকালের জগতকে রেহাই দেননি, কেবলমাত্র ধর্মশীলতার প্রচারক নোহ এবং তাঁর সাতজন সঙ্গীর প্রাণ রক্ষা করেছিলেন।
6
তিনি সদোম ও ঘমোরা নগর দুটিকে সম্পূর্ণ ভস্মীভূত করে অসাধু লোকেদের সম্মুখে তা দৃষ্টান্তস্বরূপ স্থাপন করলেন।
7
কিন্তু দুর্জনদের অত্যাচারে নিপীড়িত লোটকে তিনি উদ্ধার করলেন।
8
সেই সাধু ব্যক্তি তাদের সমাজে বাস করার সময় দিনের পর দিন তাদের অনাচার দেখে নিদারুণ দুঃখ পেতেন।
9
এ থেকেই বোঝা যায় যে প্রভু পরমেশ্বর সঙ্কট থেকে ধর্মনিষ্ঠদের উদ্ধার করতে পারেন এবং বিচারের দিন পর্যন্ত অনাচারীদের দণ্ডাধীন রাখতে পারেন।
10
বিশেষ করে যারা অশুচি দৈহিক কামনা-বাসনার বশে চলে এবং শাসন অমান্য করে, তাদের তিনি অবশ্যই দণ্ড দেবেন। এরা উদ্ধত ও স্বেচ্ছাচারী। মহিমান্বিত ঊর্ধ্বলোকবাসীদেরও নিন্দা করতে এরা ভয় পায় না।
11
কিন্তু এদের চেয়ে শক্তিধর ও বিক্রমী স্বর্গদূতেরা প্রভু পরমেশ্বরের সামনে এদের নিন্দা বা বিচার করেন না।
12
এরা এমন নির্বোধ পশুর মত, যারা প্রবৃত্তির বশে পরিচালিত এবং বলি হওয়ার জন্যই যাদের জন্ম। এই অনাচারীরা যে বিষয়ে অজ্ঞ সেই বিষয় সম্পর্কেও এরা অপপ্রচার করে। ঐ পশুদের মতই তারা মারা পড়বে।
13
এদের অপকর্মের প্রতিফল এরা পাবে। প্রকাশ্য দিবালোকে জৈব ক্ষুধা নিবৃত্তিতেই এদের আনন্দ। তোমাদের সঙ্গে এরা যখন ভোজে যোগ দেয় তখন এরা লজ্জা ও কলঙ্কের কারণ হয়, এরা তখন ভোগবিলাসে মেতে ওঠে।
14
তাদের দৃষ্টি সর্বদাই থাকে ব্যভিচারের দিকে। পাপ থেকে তারা কখনও বিরত হয় না। অস্থিরমতি লোকদের তারা ফাঁদে ফেলে। তারা সর্বদা লোভ চরিতার্থ করতে সুদক্ষ, ঈশ্বরের অভিশাপের পাত্র তারা।
15
সত্যের পথ ত্যাগ করে তারা বিপথগামী হয়েছে। বিয়োরের পুত্র বিলিয়ম অর্থের বিনিময়ে অন্যায় করত। এরা তারই পন্থায় চলেছে।
16
কিন্তু বিলিয়ম তার অপরাধের জন্য তিরস্কৃত হয়েছিল। তার গাধা মানুষের ভাষায় কথা বলে সেই নবী বিলিয়মের অন্যায় কার্যকলাপ সংযত করেছিল।
17
এরা জলহীন প্রস্রবণের মত। ঝড়ে উড়ে যাওয়া কুয়াশার মত। এদের জন্য ঘোর অন্ধকারাচ্ছ্ন গহ্বর নির্দিষ্ট রয়েছে।
18
ভ্রান্ত মতাবলম্বীদের প্রচার থেকে যারা সদ্য উদ্ধার পেয়েছে তাদের কাছে এরা অসার আস্ফালন করে এবং দৈহিক কামনাবাসনার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে।
19
এরা তাদের মুক্তির প্রতিশ্রুতি দেয়। কিন্তু এরা নিজেরাই অনাচারের ক্রীতদাস। কারণ যে যার দ্বারা বশীভূত সে তারই দাস।
20
আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের বিষয়ে জ্ঞান লাভ করে জগতের অশুচিতা থেকে উদ্ধার পাওয়ার পরেও যদি তারা আবার ঐ সমস্ত ব্যাপারে জড়িয়ে পড়ে পরাজিত হয়, তাহলে তাদের আগের চেয়ে শেষের দশা আরও খারাপ হবে।
21
ধর্মের পথ জানার পর তাদের যে সমস্ত পবিত্র নির্দেশ দেওয়া হয়েছিল তা অমান্য করার চেয়ে বরং সেই পথ না জানাই তাদের পক্ষে ভাল ছিল।
22
তাদের সম্পর্কে এই প্রবাদবাক্য সত্য বলে প্রমাণিত হলঃ কুকুর ফিরে যায় নিজের বমির দিকে, স্নানের পরেও শুয়োর ছোটে কাদায় গড়াগড়ি দিতে।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 3 →
All chapters:
1
2
3