bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Jude 1
Jude 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
1
যারা ঈশ্বরের আহূত, তাঁর প্রীতিভাজন এবং যীশু খ্রীষ্টেরর জন্য সংরক্ষিত, তাদের সমীপে আমি যীশু খ্রীষ্টের সেবক যাকোবের ভ্রাতা যিহুদা তোমাদের এই পত্র লিখছি।
2
করুণা, শান্তি এবং প্রীতির প্রাচুর্য তোমাদের জন্য কামনা করি।
3
প্রিয় বন্ধুগণ, যে পরিত্রাণের শরিক আমরা সকলেই তার বিষয তোমাদের কাছে লেখবার কুব ইচ্ছা হল। মনে হল, তোমাদের উৎসাহ দেবার জন্য অবস্যই কিছু লেখা দরকার যাতে যে প্রত্যয় ঈশ্বরের আপনজনদের একবারই চিরকালের জন্য দেওয়া হয়েছে তা রক্ষার জন্য তোমরা সংগ্রাম করতে পার।
4
কারণ আমাদের মধ্যে এমন কিছু লোক অনুপ্রবেশ করেছে যাদের দণ্ড পূর্বনির্ধারিত। তাদের মন ভক্তিহীনতায় পূর্ণ। ঈশ্বর করুণাময় —এই দোহাই দিয়ে তারা উচ্ছৃঙ্খলতা চালিয়ে যায় যিনি আমাদের একমাত্র অধীশ্বর ও প্রভু, সেই যীশু খ্রীষ্টকে তারা অস্বীকার রকরে।
5
একথা অবশ্যই তোমরা জান, তবু আমি তোমাদের আর একবার মনে করিয়ে দিচ্ছি। প্রভু স্বয়ং মিশর থেকে তাঁর মনোনীত জাতিকে উদ্ধার করে আনা সত্ত্বেও তাদের মধ্যে অবিশ্বস্তদের সংহার করেছিলেন। মনে আছে,
6
যেসব স্বর্গদূত নিজেদের অধিকারের সীমা লঙ্খন করে স্বস্থান ত্যাগ করেছিল, তাদের তিনি মহাবিচারের দিনের জন্য পাতালের অড়্ধকারে চির-বন্ধনে শ-ঙ্খলিত করে রেখেছেন।
7
সদোম, ঘমোরা এবং নিকটবর্তী শহরগুলি ওদের মত উচ্ছৃঙ্খলতা ও ব্যভিচারে লিপ্ত ছিল বলে অনির্বাণ অগ্নিকাণ্ডের মাঝে চরম দণ্ড লাভ করে সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে দাঁড়িয়েছিল।
8
তবুও কল্পনাবিলাসী এই লোকগুলি ঐভাবে ভ্রান্তপথে ছুটে চলে। নিজেদের দেহ কলুষিত করে ঈশ্বরের কর্তৃত্ব অমান্য করে এবং দিব্যলোকবাসীদের অপদস্থ করে।
9
অথচ মহাদূত মিখাইয়েল যখন মোশির মৃতদেহ নিয়ে শয়তানের সঙ্গে বাদানুবাদ করেছিলেন, তখন তিনিও শয়তানকে কটু কথা বলতে সাহস পাননি, শুধু বলেছিলেন, “প্রভু, তোমাকে ভর্ৎসনা করুন।”
10
কিন্তু এই লোকগুলি যা বোঝে না তারই নিন্দা করে এবং অবোধ পশুর মত যেটুকু জানে সেটুকু শুধু সহজাত প্রবৃত্তির সূত্রেই জানে আর তাতেই হয় তাদের রমরণ।
11
ধিক তাদের! কয়িনের মত তারাও বিপথে গেছে। টাকার লোভে বিলিয়ম যে দোষ করেছিল, তারাও একই ভুল করছে। তারা কোরহের মত বিদ্রোহ করে ধ্বংস হযেছে।
12
তারা নির্লজ্জের মত তোমাদের সঙ্গে প্রীতিভোজে বসে তোমাদের ভোজকে কলঙ্কিত করে। কারণ তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে। তারা বাতাসে ভাসমান জলহীন মেঘেরর মত, তারা এমন বৃক্ষের মত যা ফলের মরশুমেও ফলহীন, নিষ্পত্র ও সম্পূর্ণভাবে মৃত।
13
সমুদ্রের উত্তাল তরঙ্গের মত তারা উদ্দাম, তাদের কুকর্ম ফেনায়িত হয়ে তরঙ্গে তরঙ্গে ভেসে ওঠে। কক্ষচ্যুত ভ্রাম্যমান গ্রহের মত তারা। ঈশ্বর পাতালের অন্তহীন ঘোর অন্ধকার তাদের জন্য নির্দিষ্ট করেছেন।
14
আদমের বংশোদ্ভূত সপ্তম পুরুষ হনোক তাদের বিষয় ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘প্রবু হাজার হাজার দূত সঙ্গে নিয়ে এসেছেন সকলের বিচার করতে।
15
তিনি অধর্মের উপযুক্ত দণ্ড দেবেন। অনাচারীদের অধর্ম ও কুকর্মের জন্য এবং তাঁর বিরুদ্ধে কটুকাটব্য করার জন্য দোষী সাব্যস্ত করবেন।’
16
সর্বদাই তারা বিরক্ত, অসন্তুষ্ট, স্বেচ্ছাচারী, তারা মুখে আস্ফালন করে কিন্তু প্রকৃতপক্ষে তারা সুযোগসন্ধানী তোষামোদকারী।
17
প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রীষ্টের প্রেরিত শিষ্যেরা যা বলে গেছেন, সেই কথা তোমরা মনে রেখো।
18
তাঁরা বলতেন, অন্তিমকালে উপস্থিত হবে এমন সব লোক যারা ধমকে ব্যঙ্গ-বিদ্রূপ করবে, এমন সব মানুষ যারা কামনা বাসনার বসে অধর্মের পথে যাবে।
19
তারা বিভেদ সৃষ্টিকারী, ইন্দ্রিয়সর্বস্ব। অধ্যাত্মজীবন তাদের নেই।
20
কিন্তু প্রিয় বন্ধুগণ, তোমরা পরম পবিত্র বিশ্বাসের ভিত্তির উপর নিজেদের জীবন গড়ে তোল, ঈশ্বর প্রেমে অবিচল থেকো, পবিত্র আত্মার শক্তিতে অনুপ্রাণিত হয়ে প্রার্থনা কর,
21
আর সেই দিনেরর প্রতীক্ষা কর যেদিন প্রভু যীশু খ্রীষ্ট সদয় হয়ে তোমাদের শাশ্বত জীবন দান করবেন।
22
যাদের মনে সংশয় আছে তাদের প্রতি উদার হও,
23
অন্যদের আগুনের মুখ থেকে উদ্ধার কর। অন্যান্যদের অনুকম্পা কর কিন্তু সাবধানে তাদেরর বাসনা কলঙ্কিত বসন ঘৃণা কর।
24
যিনি তোমাদের পদস্খলন থেকে রক্ষা করতে পারেন, অনিন্দ্য ও আনন্দময় অবস্থায় তাঁর গৌরবোজ্জ্বল সান্নিধ্যে উপস্থিত করতে পারেন,
25
আমাদের সেই একমাত্র মুক্তিদাতা ঈশ্বরের কাছে প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে অনাদি মহিমা, মহত্ত্ব, শক্তি এবং ক্ষমতা অনন্তকাল অর্পিত হোক। আমেন।
Jump to:
Chapter 1
All chapters:
1