bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Malachi 1
Malachi 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
নবী মালাখির মাধ্যমে ইসরায়েলের উদ্দেশে প্রভু পরমেশ্বরের ঘোষিত প্রত্যাদেশ:
2
পরমেশ্বর বললেন, আমি তোমাদের ভালবাসি অথচ তোমরা বলছ, তোমার ভালবাসার প্রমাণ কি? পরমেশ্বর বলেন, এষৌ কি যাকোবের ভাই নয়?
3
কিন্তু আমি যাকোবকেই ভালবেসেছি, এষৌকে করেছি ঘৃণা। আমি তার বসতি এলাকা বিধ্বস্ত করেছি, উত্তরাধিকারসূত্রে পাওয়া তার বাসভূমিকে পরিণত করেছি শিয়ালের আস্তানায়।
4
এষৌর বংশধর ইদোমীরা যদি বলে, আমাদের দেশ বিধ্বস্ত হয়েছে বটে, কিন্তু আমরা আবার তা গড়ে তুলব। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, ওরা গড়ে তুলুক আমি ভাঙ্গব। লোক এ দেশকে বলবে, ‘দুর্জনের দেশ’, এদের বলবে, ‘পরমেশ্বরের চির অভিশপ্ত জাতি’।
5
তোমরা স্বচক্ষে এসব দেখবে আর বলবে, ইসরায়েলের সীমার বাইরেও পরমেশ্বরের প্রতাপ অখণ্ড।
6
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যাজকদের বলেন, পুত্র পিতাকে ও ভৃত্য মনিবকে সম্মান করে। আমি যদি প্রভু হই তবে আমার প্রতি তোমাদের সম্ভ্রমবোধ কোথায়? আমি যদি পিতা হই তবে আমার সম্মান কোথায়? হে যাজকেরা, তোমরা আমার অবমাননা করছ। আবার তোমরাই বলছ, ‘কিসে আমরা তোমরা অবমাননা করেছি?’
7
তোমরা আমার বেদীতে অশুচি ভোগ নিবেদন করছ, তবুও বলছ, কেমন করে তোমাকে অবজ্ঞা করলাম? প্রভু পরমেশ্বরের বেদীকে তুচ্ছ করেই আমাকে অবজ্ঞা করেছ।
8
তোমরা অন্ধ পশু বলিদান কর, তা কি অনাচার নয়? তোমরা খোঁড়া ও রোগগ্রস্ত পশু উৎসর্গ করে মনে কর তাতে কোন দোষ হয় না। কিন্তু তোমাদের শাসনকর্তাকে ঐরকম উপহার দিলে সে কি তোমাদের উপর খুশী হবে? তোমাদের অনুগ্রহ করবে?
9
আবার তোমরা ঈশ্বরের অনুগ্রহ ভিক্ষা কর যেন তিনি তোমাদের উপর সদয় হন। তোমাদের কাছ থেকে ঐরকম নৈবেদ্য পাওয়ার পর তিনি কি তোমাদের কারও প্রতি অনুগ্রহ করবেন?
10
হায়, তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে মন্দিরের দ্বার বন্ধ করে দিতে পারে, যেন আমার বেদীর উপর বৃথা হোমের আগুন না জ্বলে। তোমাদের উপর আমি প্রসন্ন নই, তোমাদের দেওয়া কোন নৈবেদ্য আমি গ্রহণ করব না।
11
উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।
12
কিন্তু তোমরা আমাকে অবজ্ঞা কর কারণ তোমরা মনে কর, প্রভু পরমেশ্বরের বেদী অবজ্ঞা করা যায়।
13
তোমরা নিজেরাই আমার উপর বিরক্তি প্রকাশ কর, বলে থাক, ‘একি বিড়ম্বনা!’ তোমরা লুঠ করা, খোঁড়া, রোগগ্রস্ত পশু এনে নৈবেদ্যরূপে আমার উদ্দেশ্যে উৎসর্গ কর। আমি কি তোমাদের এই নৈবেদ্য গ্রহণ করব?
14
পালে নিখুঁত পশু থাকা সত্ত্বেও যে প্রতারক পরমেশ্বরের উদ্দেশে মানত পূরণের জন্য খুঁতগ্রস্ত পশু উৎসর্গ করে, সে অভিশপ্ত হোক! কারণ আমি মহান রাজা, সর্বজাতি আমাকে সম্ভ্রম ও সমাদর করে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4