bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Micah 3
Micah 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 4 →
1
শোন হে ইসরায়েল শাসকবৃন্দ, ন্যায়বিচার বলতে কি বোঝায় সে কথা তোমাদের জানা উচিত।
2
কিন্তু, তা সত্ত্বেও তোমরা ভালকে ঘৃণা কর, আর মন্দের প্রতি তোমাদের আসক্তি। আমার প্রজাদের উপর তোমাদের শোষণ পীড়নের মাত্রা ছাড়িয়ে গেছে, তাদের অস্থি-মেদ-মজ্জা নিঃশেষে নিংড়ে শুষে নিচ্ছ তোমরা।
3
তোমরা আমার প্রজাদের গ্রাস করছ, জীবন্ত অবস্থায় যেন তাদের চামড়া ছাড়িয়ে নিচ্ছ, হাত থেকে মাংস খুলে কুচি কুচি করছ তারপর হাড়গুলি টুকরো টুকরো করে গুঁড়িয়ে ফেলছ।
4
সেই সময় আগতপ্রায় যখন তোমরা আর্তনাদ করবে প্রভু পরমেশ্বরের কাছে, কিন্তু তিনি সাড়া দেবেন না তোমাদের ডাকে। তোমাদের প্রার্থনায় তিনি কর্ণপাত করবেন না, কারণ তোমাদের কার্যকলাপ সকলই মন্দ।
5
যে নবীরা আমার জাতিকে বিপথে পরিচালিত করে, তাদের সম্পর্কে প্রভু পরমেশ্বর বলেন এই কথা: কিছু ভোজন দক্ষিণা পেলেই যারা সুখসমৃদ্ধি ও শান্তির আশ্বাস দেয়, কিন্তু দক্ষিণা পায় না যার কাছে তার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে।
6
এই জন্যই হে নবীকুল, তোমাদের দিন বিগতপ্রায়, তোমাদের কাছে রাত্রি হবে দর্শনবিহীন, ব্যর্থ হবে অন্ধকারে তোমাদের দৈবানুসন্ধান। এই নবীদের জীবনে সূর্য হবে অস্তমিত, তাদের পক্ষে দিন হবে কালিমাময়।
7
দিব্যদর্শীরা লজ্জায় হবে অধোমুখ, দৈবজ্ঞেরা হবে অপদস্থ। তারা লজ্জায় ঢেকে রাখবে তাদের মুখ, কিন্তু ঈশ্বর থাকবেন নিরুত্তর, কারণ এদের দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতি তিনি পূর্ণ করবেন না।
8
ইসরায়েলকুলের কাছে তাদের পাপের কথা ঘোষণা করার জন্য আমি লাভ করেছি প্রভু পরমেশ্বরের আত্মার শক্তি, পেয়েছি ন্যায়-অন্যায় বোধ এবং সত্যপ্রকাশের নির্ভীকতা।
9
হে ইসরায়েল শাসকবৃন্দ, শোন এ কথা, তোমরা ন্যায়বিচার বর্জন করেছ, ন্যায়কে করেছ বিকৃত,
10
তোমরা ঈশ্বরের নগরী জেরুশালেমকে অন্যায় ও রক্তপাতের ভিত্তিভূমিতে গড়ে তুলেছ।
11
সেখানকার নেতারা উৎকোচ নিয়ে বিচার করে, পুরোহিতেরা বিধান দেয় অর্থের বিনিময়ে, নবীরাও অর্থেরই বিনিময়ে দৈবানুসন্ধান করে, এমনকি তারা প্রভুর উপর ভরসা রেখে বলে, ‘প্রভু আছেন আমাদের মাঝে, কোনও অমঙ্গল হবে না আমাদের।’
12
সুতরাং তোমাদের জন্যই সিয়োনকে চষে ফেলা হবে ক্ষেতের মত, জেরুশালেম পরিণত হবে ধ্বংসস্তূপে,যে পর্বতে মন্দির রয়েছে, সেটি হবে অরণ্যের মাঝে একটি টিলার মত।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7