bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Obadiah 1
Obadiah 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
1
প্রভু পরমেশ্বর দৈববাণী দিয়ে ওবদিয়কে ইদোম সম্পর্কে এই কথা বলেছিলেনঃ প্রস্তুত হও, যুদ্ধ ঘোষণা কর। দূতের মুখে জাতিবৃন্দের কাছে প্রেরিত তাঁর এই বার্তা প্রভু পরমেশ্বর আমাকে জানালেনঃ
2
দেখ, আমি তোমাকে জাতিবৃন্দের মাঝে করব নগণ্য, তুমি হবে নিতান্ত অবজ্ঞার পাত্র।
3
নিরাপদ শৈলদুর্গে তোমার রাজধানী, পর্বতে তোমার বাস, তাই তোমার এত দম্ভ, এই দম্ভই তোমাকে প্রতারিত করেছে। তুমি ভাবো, কেউ তোমাকে ধরাশায়ী করতে পারবে না।
4
তুমি যদি ঈগলপাখির মত ঊর্ধ্বগামী হও, যদি নক্ষত্রলোকে নীড় বাঁধ তাহলেও সেখান থেকে তোমাকে আমি টেনে নামাব।
5
রাতের বেলা চোর এলে তার যা ইচ্ছা তাই নিয়ে যায়। লোকে আঙুর ফল তোলার সময় কিছু ফল থেকেই যায়। হায়! শত্রুরা কিন্তু তোমার কিছুই বাকী রাখবে না।
6
হে এষৌর বংশধর! তোমার সমস্ত সম্পদ লুণ্ঠিত হবে।
7
তোমার মিত্রপক্ষের সকলেই তোমার সঙ্গে প্রতারণা করবে, তোমাকে দেশছাড়া করবে। তোমার দলের লোকেরাই তোমাকে পরাস্ত করবে, তোমার আপনজনেরাই তোমার জন্য ফাঁদ পাতবে, কিন্তু তুমি ধরতে পারবে না তাদের চতুরতা।
8
ইদোমের সেই শাস্তির দিনে ইদোমের মনীষীদের আমি ধ্বংস করব, লোপ করব তাদের বোধশক্তি।
9
হে তেমান, তোমার বীরপুরুষেরা সেদিন হবে আতঙ্কে বিহ্বল, নিহত হবে ইদোমের সমস্ত লোক।
10
তোমার ভাইদের —যাকোবের বংশধরদের নির্যাতন করেছ বলে তুমি ধ্বংস হবে, চূর্ণ হবে তোমার দর্প।
11
যেদিন বিজাতীয়েরা তার সম্পদ লুণ্ঠন করেছিল সেদিন তুমি দূরে দাঁড়িয়ে দেখেছিলে। বিদেশীরা তার নগরগুলিতে প্রবেশ করেছিল, জেরুশালেম দখল নিয়ে পাশা চেলেছিল, তাদের চেয়ে তুমি কোন অংশেই কম নও।
12
তোমার ভাইদের দুর্দিনে, তাদের দুর্ভাগ্যের দিনে তোমার খুশী হওয়া উচিত হয়নি। যিহুদীয়ার লোকদের ধ্বংসের দিনে তোমার উল্লাস করা উচিত হয়নি, সঙ্কটের দিনে তাদের উপহাস করা উচিত হয়নি।
13
আমার প্রজাদের বিপদের সুযোগ নিয়ে তাদের নগরে প্রবেশ করে তাদের দুর্দশায় তোমার উৎফুল্ল হওয়া কি উচিত হয়েছিল? উচিত হয়েছিল কি তাদের সম্পদ লুণ্ঠন করা?
14
প্রাণের দায়ে যারা পালাচ্ছিল, পথের মোড়ে দাঁড়িয়ে তাদের ধরে শত্রুদের হাতে তুলে দেওয়া কি তোমার উচিত হয়েছিল?
15
সেইদিন আগতপ্রায়, যেদিন আমি সর্বজাতির বিচার করব। তোমরা যেমন করেছ, তেমনিই করা হবে তোমাদের প্রতি। তোমাদের কর্মফল তোমাদের মাথাতেই বর্তাবে।
16
আমার পবিত্র শৈলে আমার প্রজারা যেভাবে ক্রোধের তীব্র হলাহল পান করেছে সেইভাবেই তার চারিদিকের সমস্ত জাতি তার চেয়েও বহুগুণ তীব্র হলাহল পান করবে, নিঃশেষে পান করবে, তারপর নিশ্চিহ্ন হয়ে যাবে চিরতরে।
17
কিন্তু যারা উদ্ধার পাবে সিয়োন পর্বত হবে তাদের আশ্রয়তা হবে পবিত্রভূমি, যাকোবকুল ফিরে পাবে তাদের স্বত্বাধিকার।
18
যাকোবকুল তখন হবে বহ্নিস্বরূপ, যোষেফকুল হবে অগ্নিশিখা এষৌর কুলকে গ্রাস করবে তারা শুষ্ক তৃণের মত, তাদের কেউই আর থাকবে না অবশিষ্ট।
19
দক্ষিণ যিহুদীয়ার লোক দখল করবে ইদোম, পশ্চিম পাহাড়তলীর ইহুদীরা অধিকার করবে ফিলিস্তিনীদের দেশ, উত্তরের ইসরায়েলীরা দখল করবে ইফ্রয়িম ও শমরিয়া, বিন্যামীন অধিকার করবে গিলিয়দ।
20
নির্বাসিত ইসরায়েলীদের সেনাবাহিনী কনান দেশের সারিফত পর্যন্ত অধিকার করবে, জেরুশালেমের নির্বাসিত যারা সার্দিসে আছে তারা অধিকার করবে দক্ষিণ যিহুদীয়ার সমস্ত জনপদ।
21
জেরুশালেমের বিজয়ী নায়কেরা ইদোমকে পদানত করে তার উপর প্রতিষ্ঠা করবে তাদের কর্তৃত্ব এবং প্রভু পরমেশ্বরই হবেন রাজ্যের অধীশ্বর।
Jump to:
Chapter 1
All chapters:
1