bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Philemon 1
Philemon 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
1
আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলীমন এবং তোমার গৃহে সমবেত মণ্ডলী, ভগ্নী আপ্পিয়া ও সংগ্রামী বন্ধু আর্খিপাস সমীপে —খ্রীষ্ট যীশুর জন্য বন্দী পৌল এবং ভ্রাতা তিমথী।
3
আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের মঙ্গল করুন ও শান্তি দান করুন।
4
আমার প্রার্থনায় আমি তোমার কথা উল্লেখ করে সর্বদা আমার আরাধ্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই,
5
কারণ প্রভু যীশুর প্রতি তোমার গভীর অনুরাগ ও বিশ্বাস এবং তাঁর ভক্তদের প্রতি তোমার ভালবাসার কথা শুনেছি।
6
তোমার ও আমার সমধর্মী বিশ্বাসের ফলে খ্রীষ্টের গৌরবের জন্য যেসব গুণাবলী আমাদের থাকা উচিত, আশা করি তুমি তা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে।
7
বন্ধু, তোমার এই ভালবাসা দেখে আমি প্রচুর আনন্দ ও সান্ত্বনা পেয়েছি, কারণ তুমি ভক্তদের প্রাণ জুড়িয়ে দিয়েছ।
8
যদিও আমাদের পারস্পরিক সম্পর্কের জন্য খ্রীষ্টের নামে তোমার কর্তব্য সম্পর্কে নির্দেশ দেওয়ার সাহস আমার আছে, তবুও
9
আমি ভালবেসেই তোমাকে অনুরোধ করছি। আমি বৃদ্ধ এবং এখন খ্রীষ্ট যীশুর রাজদূত এবং তাঁরই জন্য বন্দী পৌল,
10
তোমাকে অনুরোধ করছি ওনীসিমের* জন্য, বন্দীদশায় আমি যাকে পুত্ররূপে লাভ করেছি, আমি তার আধ্যাত্মিক জীবনের পিতা।
11
পূর্বে সে তোমার কাজের অনুপযুক্ত ছিল কিন্তু এখন সে তোমার ও আমার উভয়ের উপকারে লাগবে।
12
সে আমার নয়নের মণি, আমি তাকে তোমার কাছে ফেরৎ পাঠাচ্ছি।
13
সুসমাচার প্রচারের জন্য আমার এই বন্দীদশায় আমি তাকে আমার কাছেই রাখতে চেয়েছিলাম, তাহলে সে তোমার হয়ে আমার সেবা করতে পারত।
14
কিন্তু তোমার সম্মতি ছাড়া আমি কিছু করতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি স্বেচ্ছায় সম্মতি দাও, বাধ্য হয়ে নয়।
15
হয়তো তাই সে কিছুদিনের জন্য তোমাকে ছেড়ে চলে এসেছিল যাতে তুমি চিরদিনের জন্য তাকে ফিরে পাও।
16
তুমি হারিয়েছিলে দাস, এবার ফিরে পাবে ভাই। সে শুধু ক্রীতদাস নয়, তার চেয়ে বেশী। তাই মানুষ হিসাবে এবং একজন খ্রীষ্টভক্তরূপে সে আমার আদরের ধন এবং তোমারও একান্ত আপনজন।
17
সুতরাং যদি আমাকে সহযোগী বলে মনে কর তাহলে আমাকে তুমি যেভাবে গ্রহণ করতে সেইভাবে তাকেও গ্রহণ করো।
18
সে যদি তোমার কোন ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোন বিষয়ে ঋণী থাকে, তবে তা আমারই ঋণ হিসাবে ধর।
19
আমি পৌল স্বহস্তে এই অঙ্গীকার পত্র লিখছি, আমিই তা পরিশোধ করব। তোমার জীবনটাই যে আমার কাছে বাঁধা সে কথা নাই বা বললাম।
20
ভাই, খ্রীষ্টের সুবাদে আমি তোমার কাছ থেকে কিছু উপকার প্রত্যাশা করি। খ্রীষ্টের নামে তুমি এ বিষয়ে আমায় নিশ্চিন্ত করো।
21
আমি বিশ্বাস করি তুমি আমার অনুগত, তাই একথা লিখলাম। আমি জানি, আমি যা বললাম তার চেয়েও তুমি বেশী কিছু করবে।
22
এই সঙ্গে তুমি আমার থাকার ব্যবস্থা করে রেখ। আশা করি, তোমাদের প্রার্থনার ফলে ঈশ্বরের দয়ায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে।
23
খ্রীষ্ট যীশুর জন্য আমার কারাসঙ্গী ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
24
আমাদের সহকর্মী মার্ক আরিষ্টারখাস, দীমাস ও লুক এইসঙ্গে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
25
প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের সকলের মঙ্গল করুন। আমেন।
Jump to:
Chapter 1
All chapters:
1