bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Philippians 1
Philippians 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
ফিলিপী নিবাসী খ্রীষ্ট যীশুতে আশ্রিত সকল ভক্তজন এবং তাঁদের ধর্মপাল ও পরিচারকবর্গ সমীপে — খ্রীষ্ট যীশুরর সেবক পৌল ও তিমথী:
2
আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের মঙ্গল করুন, শান্তি দিন।
3
আমি যখনই তোমাদের কথা স্মরণ করি এবং তোমাদের জন্য প্রার্থনা করি তখনই আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই।
4
তোমাদের সকলের জন্য প্রার্থনা নিবেদন করে আমি সর্বদা আনন্দ লাভ করি।
5
কারণ প্রথম দিন থেকে আজ পর্যন্ত সুসমাচার প্রচারের কাজে তোমরা আমার সহায় হয়েছ।
6
এ বিষয়ে আমি সুনিশ্চিত তোমাদের মাঝে ঈশ্বর যে শুভ কর্মের সূচনা করেছেন, প্রভু যীশু খ্রীষ্টের দিন পর্যন্ত তিনিই তা সুসম্পন্ন করে যাবেন।
7
তোমাদের সকলের সম্পর্কে আমার এই মনোভাব স্বাভাবিক, কারণ তোমাদের আমি অত্যন্ত ভালবাসি। আমার বন্দীদশায় ও সুসমাচারের সত্যতা রক্ষা ও প্রতিষ্ঠার বিষয়ে তোমরা আমার সহযোগী এবং দিব্য অনুগ্রহের শরিক।
8
ঈশ্বর জানেন, তোমাদের দেখতে আমার কত ইচ্ছা, খ্রীষ্ট যীশুর হৃদয় যেমন সকলের জন্য স্নেহে বিগলিত তেমনি আমার হৃদয়।
9
আমার প্রার্থনা, প্রকৃত জ্ঞান ও স্নেহসিক্ত অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ হয়ে তোমাদের ভালবাসা গভীর থেকে গভীরতর হয়ে উঠুক।
10
তাহলে তোমরা ভাল-মন্দের বিচার করে যা কিছু শ্রেয় তাই গ্রহণ করতে পারবে এবং প্রভু যীশু খ্রীষ্টের দিনে তোমরা সৎ ও নিষ্কলঙ্ক থাকতে পারবে ও
11
ঈশ্বরের গৌরব ও মহিমার জন্য, খ্রীষ্ট যীশুর মাধ্যমে লভ্য ধার্মিকতার পুণ্য ফল লাভ করতে পারবে।
12
বন্ধুগণ, আমি তোমাদের জানাতে চাই, বর্তমানে আমার এই অবস্থা সত্ত্বেও সুসমাচার প্রচারের কাজ বরং আরও এগিয়ে চলেছে।
13
এমন কি সমগ্র রক্ষীবাহিনী এবং অন্যন্য সকলের কাছে এ কথা সুস্পষ্ট হয়েছে যে খ্রীষ্টর সেবক হওয়ার জন্যই আমি কারারুদ্ধ হয়েছি।
14
আমার কারাবাসের ফলে অধিকাংশ ভ্রাতা প্রভুর উপর নির্ভরশীল হয়ে আরও বেশী সাহসের সঙ্গে ঈশ্বরের বাণী প্রচার করছেন।
15
কেউ কেউ অবশ্য ঈর্ষাবশতঃ ও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব নিয়ে খ্রীষ্টকে প্রচার করছে, কিন্তু অন্যেরা সদিচ্ছা প্রণোদিত হয়েই প্রচার করছে।
16
এরা ভালবাসায় উদ্বুদ্ধ হয়ে প্রচার করে কারণ এরা জানে যে আমি সুসমাচারের সত্যতা প্রমাণের জন্যই নিযুক্ত।
17
কিন্তু ওরা স্বার্থসিদ্ধির মনোভাব নিয়ে খ্রীষ্টকে প্রচার করে। নিষ্ঠার সঙ্গে নয় বরং এই বন্দীদশায় আমাকে আরও কষ্ট দেওয়ার জন্যই তারা এই কাজ করছে।
18
কিন্তু তাতে কি আসে যায়? ছলনায় কিম্বা আন্তরিকতায়, যেভাবেই হোক, খ্রীষ্টকে যে প্রচার করা হচ্ছে, তাতেই আমার আনন্দ।
19
আমি আরও আনন্দিত হব কারণ আমি জানি, তোমাদের প্রার্থনা এবং যীশু খ্রীষ্টের আত্মার সহায়তায় এসব কিছুই আমার মুক্তির পক্ষে কার্যকরী হবে।
20
আমার একান্ত ইচ্ছা ও আশা এই যে আমি কখনও লজ্জায় পড়ব না। বরং আমি সাহসভরে কর্তব্য পথে এগিয়ে যাব। সবসময় যেমন করে এসেছি আজও তেমনি আমি বাঁচি কিম্বা মরি, আমার সমগ্র সত্ত্বা দিয়ে খ্রীষ্টই হবেন মহিমান্বিত।
21
কারণ খ্রীষ্টই আমার জীবনসর্বস্ব, তাঁরই জন্য আমার বেঁচে থাকা, মরণেও আমার পরম লাভ।
22
কিন্তু যদি আমি বেঁচে থঅকি, তাহলে আরও ভাল কাজ করতে পারব। এক্ষেত্রে জীবন বা মৃত্যু, কোনটা বেছে নেব তা বলতে পারি না।
23
আমি দোটানার মধ্যে রয়েছি। আমার একান্ত বাসনা এ দেহ ত্যাগ করে খ্রীষ্টের সঙ্গ লাভ করি, কারণ বহুলাংশে তাই শ্রেয়।
24
কিন্তু তোমাদের জন্য বেঁচে থাকার প্রয়োজনও রয়েছে অনেক।
25
সেইজন্যই আমি জানি যে আমি বেঁচে থাকব। তোমাদের বিশ্বাস সুদৃঢ় করে আনন্দে ভরিয়ে তোলার জন্য তোমাদের সঙ্গেই থাকব
26
এবং তোমাদের মাঝে আমাকে আবার যখন ফিরে পাবে তখন আমার জন্য তোমরা খ্রীষ্ট যীশুর নামে আরও বেশী গর্ব করতে পারবে।
27
কেবল তোমাদের আচরণ যেন খ্রীষ্টের সুসমাচার সম্মত হয়। আমি তোমাদের কাছে আসতে পারি বা না পারি, আমি যেন লোকের মুখে শুনি যে তোমরা এক প্রাণ এক মন হয়ে সুসমাচারে তোমাদের স্থির বিশ্বাসের জন্য সংগ্রাম করছ।
28
কোন বিষয়েই বিপক্ষের সম্মুখীন হতে ভয় পাচ্ছ না। এতেই প্রমাণিত হচ্ছে যে তাদের পরিণতি ধ্বংস এবং তোমরা লাভ করছ পরিত্রাণ। ঈশ্বরই তা করছেন।
29
কারণ খ্রীষ্টের সেবার অধিকার তোমরা পেয়েছ। তার অর্থ তাঁকে শুধু বিশ্বাস করা নয় কিন্তু দুঃখ বরণ করাও।
30
যেমন দুঃখভোগ তোমরা আমাকে করতে দেখেছ এবং এখনও করছি বলে শুনেছ, তোমাদেরও তাঁর জন্য তেমনি করতে হবে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4