bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Psalms 119
Psalms 119
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 118
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 67
Chapter 68
Chapter 69
Chapter 70
Chapter 71
Chapter 72
Chapter 73
Chapter 74
Chapter 75
Chapter 76
Chapter 77
Chapter 78
Chapter 79
Chapter 80
Chapter 81
Chapter 82
Chapter 83
Chapter 84
Chapter 85
Chapter 86
Chapter 87
Chapter 88
Chapter 89
Chapter 90
Chapter 91
Chapter 92
Chapter 93
Chapter 94
Chapter 95
Chapter 96
Chapter 97
Chapter 98
Chapter 99
Chapter 100
Chapter 101
Chapter 102
Chapter 103
Chapter 104
Chapter 105
Chapter 106
Chapter 107
Chapter 108
Chapter 109
Chapter 110
Chapter 111
Chapter 112
Chapter 113
Chapter 114
Chapter 115
Chapter 116
Chapter 117
Chapter 118
Chapter 119
Chapter 120
Chapter 121
Chapter 122
Chapter 123
Chapter 124
Chapter 125
Chapter 126
Chapter 127
Chapter 128
Chapter 129
Chapter 130
Chapter 131
Chapter 132
Chapter 133
Chapter 134
Chapter 135
Chapter 136
Chapter 137
Chapter 138
Chapter 139
Chapter 140
Chapter 141
Chapter 142
Chapter 143
Chapter 144
Chapter 145
Chapter 146
Chapter 147
Chapter 148
Chapter 149
Chapter 150
Chapter 120 →
1
ধন্য তারা, নিষ্কলঙ্ক জীবন যাদের, যারা পালন করে প্রভু পরমেশ্বরের অনুশাসন।
2
ধন্য তারা, যারা পালন করে তাঁর নির্দেশ, সর্বান্তঃকরণে করে তাঁরই অন্বেষণ।
3
ধন্য তারা যারা কোন অন্যায় করে না কিন্তু চলে তাঁরই নির্দেশিত পথে।
4
হে প্রভু পরমেশ্বর, তুমি দিয়েছ আমাদের তোমার আনুশাসন, যেন তা পালন করি সযতনে।
5
তোমার আনুশাসন পালনে হে প্রভু আমার আচরণ যেন হয় সুসঙ্গত।
6
তোমার নির্দেশগুলির প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ থাকলে আমি কখনও হব না লজ্জিত।
7
যখন আমি শিখব তোমার ন্যায়সঙ্গত শাসন বিধি, সরল চিত্তে তখন আমি করব তোমার স্তবগান।
8
আমি পালন করব তোমার অনুশাসন তুমি কখনও আমাকে করো না পরিত্যাগ।
9
তরুণ কীভাবে নিষ্কলঙ্ক রাখবে তার জীবন? তোমার অনুশাসন পালনেই তার জীবন হবে কলঙ্কহীন।
10
আমি সর্বান্তঃকরণে তোমারই অন্বেষণ করি, তোমার নির্দেশ অমান্য করে বিপথে যেতে দিও না আমায়।
11
আমি হৃদয়ে সঞ্চিত রেখেছি তোমার প্রতিশ্রুতি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি।
12
ধন্য তুমি হে প্রভু পরমেশ্বর, আমাকে শিখাও তোমার অনুশাসন।
13
তোমার মুখনিঃসৃত সকল শাসনবিধি উচ্চারণ করবে বার বার আমার ওষ্ঠাধর।
14
অতুল ধনসম্পদ লাভে যে আনন্দ তার চেয়ে বেশী আনন্দ আমি লাভ করেছি তোমার নির্দেশ পালনে।
15
আমি ধ্যান করব তোমার সমস্ত আদেশ নিবদ্ধ রাখব আমার দৃষ্টি তোমারই পথে।
16
তোমার অনুশাসন পালনে আমার অপার আনন্দ, আমি ভুলব না কখনও তোমার নির্দেশ।
17
তোমার এ দাসের কল্যাণ কর, যেন আমি জীবিত থাকি, পালন করতে পারি তোমার উপদেশ।
18
উন্মুক্ত করে দাও আমার দৃষ্টি যেন আমি দেখতে পাই তোমার বিধানের পরমাশ্চর্য নিগূঢ় সত্য।
19
আমি এক অজানা পথিক পৃথিবীর পথে, তবু গোপন রেখ না আমার কাছে তোমার অনুশাসন।
20
তোমার শাসনবিধি জানার আকাঙ্ক্ষায় সতত ব্যাকুল আমার প্রাণ।
21
তোমার আদেশ অমান্য করে যারা বিপথে যায়, অভিশপ্ত সেই দাম্ভিকদের তুমি কর তিরস্কার।
22
দূর কর আমার লাঞ্ছনা অপবাদ, আমি পালন করেছি তোমার বিধিকলাপ।
23
যদি শাসককুল আমার বিরুদ্ধে চক্রান্ত করে তবুও তোমার এ দাস ধ্যান করবে তোমার অনুশাসন।
24
তোমার বিধি বিধান আমার আনন্দস্বরূপ তারাই আমার উপদেষ্টা।
25
আমি আজ ধূলায় অবলুণ্ঠিত, সঞ্জীবিত কর আমায়, পূর্ণ হোক তোমার অঙ্গীকার।
26
যা কিছু করেছি আমি সবই বলেছি তোমায়, আর তুমি দিয়েছ সাড়া এবার শিখাও আমায় তোমার অনুশাসন।
27
তোমার আদেশ পালনের পথ দেখাও আমায়, আমি ধ্যান করব তোমার পরমাশ্চর্য কীর্তিকলাপ।
28
দুঃখে আমার প্রাণ বিগলিত প্রায় সত্য হোক তোমার অঙ্গীকার উজ্জীবিত কর আমায়।
29
দূরে রাখ আমায় ছলনার পথ থেকে, কৃপা কর, শিখাও আমায় তোমার বিধান।
30
বাধ্যতারই পথ আমি বেছে নিয়েছি, তোমার শাসনবিধি রেখেছি সম্মুখে।
31
আমি আসক্ত তোমার বিধিব্যবস্থায়, হে প্রভু পরমেশ্বর আমাকে করো না লজ্জিত।
32
তোমার নির্দেশিত পথে আমি হব সাগ্রহে ধাবমান, তুমি উদার করেছ আমার হৃদয় তোমার গভীর জ্ঞানে।
33
হে প্রভু পরমেশ্বর, দেখাও আমায় তোমার বিধিসম্মত পথ, আমি আজীবন চলব সেই পথে।
34
বোধশক্তি দাও আমায় হে প্রভু যেন আমি মেনে চলতে পারি তোমার বিধান, যেন পালন করতে পারি সর্বান্তঃকরণে।
35
চালাও আমায় তোমার নির্দেশিত পথে সে পথেই আমার পরম আনন্দ।
36
ধনসম্পদ নয়, তোমার নির্দেশ পালনে উদ্বুদ্ধ কর আমার হৃদয়, আকৃষ্ট না হয় যেন ধনসম্পদের মিথ্যা মোহে।
37
মায়ার দর্শন থেকে ফিরাও দৃষ্টি আমার সঞ্জীবিত কর আমায়, পূর্ণ হোক তোমার অঙ্গীকার।
38
যে প্রতিশ্রুতি তুমি দিয়েছ তোমার ভক্তদের, তোমার এ দাসের প্রতিপূর্ণ কর সেই প্রতিশ্রুতি।
39
দূর কর আমার নিন্দা অপবাদ যার ভয়ে ভীত আমি, অতি উত্তম তোমার বিচারের নীতি।
40
তোমার আদেশ পালনে উদগ্রীব আমি, আগ্রহে আকুল, তোমার ধর্মশীলতায় সঞ্জীবিত কর আমায়।
41
হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম বর্ষিত হোক আমার উপর, উদ্ধার কর আমাকে পূর্ণ হোক তোমার প্রতিশ্রুতি।
42
আমি তখন নিন্দুকদের দিতে পারব সমুচিত উত্তর, আমি করেছি নির্ভর তোমারই অঙ্গীকারে।
43
আমার ওষ্ঠাধর থেকে সত্য ভাষণ, হে প্রভু করো না অপসারণ তোমার শাসন বিধিতেই আমার প্রত্যাশা।
44
আমি সতত পালন করব তোমার বিধান যুগে যুগে, চিরকাল।
45
আমার জীবন হবে মুক্ত, অবাধ, কারণ আমি নিয়ত পালন করি আদেশ তোমার।
46
আমি ঘোষণা করব তোমার অনুশাসন রাজন্যবর্গের সভায় সঙ্কুচিত হব না আমি ভয়ে ও লজ্জায়।
47
তোমার নির্দেশ পালনে অসীম আনন্দ আমার, সে আদেশ আমার পরমপ্রিয়।
48
আমার প্রিয় এই নির্দেশগুলির প্রতি আমি করব শ্রদ্ধা নিবেদন, সেগুলি আমি ভালবাসি, তোমার অনুশাসন আমি সতত করব ধ্যান।
49
স্মরণ কর হে প্রভু পরমেশ্বর তোমার দাসের প্রতি তোমার প্রতিশ্রুতি, যার উপর আমার গভীর প্রত্যাশা।
50
তোমার প্রতিশ্রুতি আমাকে করে সঞ্জীবিত, দুঃখ দুর্দশায় এই-ই আমার পরম সান্ত্বনা।
51
উদ্ধত দাম্ভিকেরা আমাকে চূড়ান্ত বিদ্রূপ করে, তবু তোমার বিধানের প্রতি বিমুখ হইনি আমি।
52
হে প্রভু, যখন আমি তোমার সনাতন শাসনবিধি স্মরণ করি তখন লাভ করি পরম সান্ত্বনা।
53
যখন দেখি দুর্জনেরা পরিহার করেছে তোমার বিধান, আমার ক্রোধ হয় প্রজ্বলিত।
54
আমার এ প্রবাস জীবনে তোমার অনুইশাসনই আমার গানের বাণী।
55
হে প্রভু পরমেশ্বর, নিশীথে আমি স্মরণ করি তোমার নাম, আমি মেনে চলি তোমার বিধান।
56
আমি যে পালন করতে পেরেছি তোমার আদেশ, পরম সৌভাগ্য এ আমার।
57
হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার সব, তোমার বিধান পালন করার শপথ নিয়েছি আমি।
58
সর্বান্তঃকরণে কামনা করেছি আমি তোমার অনুগ্রহ, কৃপা কর আমায় পূর্ণ কর তোমার প্রতিশ্রুতি।
59
যখন ভাবি, কোন পথে চলেছি আমি, তখনই তোমার নির্দেশিত পথে চলার সঙ্কল্প করি।
60
তোমার আদেশ পালনের জন্য ত্বরান্বিত হই, বিলম্ব করি না আমি।
61
দুর্জনেরা আমার জন্য ফাঁদ পাতলেও কখনও ভুলিনি আমি তোমার বিধান।
62
গভীর নিশীথে জেগে উঠি আমি গাই তোমার স্তুতিগান, প্রশংসায় মুখর হই –কত সুন্দর ন্যায়বিচার তোমার!
63
তোমাকে সম্ভ্রম করে যারা, মেনে চলে তোমার অনুশাসন আমি তাদের সকলের সাথী।
64
হে প্রভু তোমার করুণায় পরিপূর্ণ এ ধরণীতল, শিখাও আমায় তোমার বিধিবিধান।
65
হে প্রভু পরমেশ্বর, তুমি রক্ষা করেছ তোমার প্রতিশ্রুতি, তোমার এ দাসের করেছ কল্যাণ।
66
প্রজ্ঞা দাও আমায়, দাও বিচারের বোধ, কারণ তোমার শিক্ষা ও নির্দেশে পূর্ণ আস্থা আছে আমার।
67
আমি বিপথে গিয়েছিলাম, তুমি দণ্ড দিয়েছ আমায় আজ আমি পালন করি তোমার আদেশ।
68
মঙ্গলময় তুমি, তুমি দয়াময়, তোমার বিধান প্রভু শিখাও আমায়।
69
দাম্ভিকেরা আমার নামে রটনা করেছে মিথ্যা কলঙ্ক, আমি কিন্তু সর্বান্তঃকরণে মেনে চলি তোমার আনুশাসন।
70
অনুভূতিহীন হৃদয় ওদের, স্থূলবুদ্ধি ওরা, কিন্তু তোমার বিধান পালনে আমি লাভ করি আনন্দ।
71
তোমার দণ্ড কল্যাণ করেছে আমার জীবনে, আমি শিখতে পেরেছি তোমার বিধান।
72
অজস্র সোনা-রূপোর চেয়েও তোমার মুখ নিঃসৃত বিধান আমার কাছে শ্রেয়।
73
তোমারই রচনা আমি, তুমি আমার রূপকার, অন্তর্দৃষ্টি দাও আমায়, যেন শিখতে পারি তোমার অনুশাসন।
74
যারা সম্ভ্রম করে তোমায়, তারা আমাকে দেখে আনন্দিত হবে, কারণ তোমার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।
75
হে প্রভু পরমেশ্বর, আমি জানি তুমি ন্যায়পরায়ণ বিচারক, ন্যায্য দণ্ড দিয়েছ আমায়।
76
তোমার অবিচল প্রেমই হোক সান্ত্বনা আমার, যে প্রেমের প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি।
77
অভিষিক্ত কর আমায় তোমার করুণা ধারায়, লাভ করব আমি দীর্ঘ পরমায়ু। কারণ তোমার বিধানেই আমার আনন্দ।
78
দাম্ভিকেরা হোক লজ্জাগ্রস্ত, ছলনা দিয়ে ওরা করেছে অনিষ্ট আমার, তবু আমি ধ্যান করব তোমার অনুশাসন।
79
যারা সম্ভ্রম করে তোমায় ফিরে আসুক তারা আমরা কাছে, যেন তারা জানতে পারে তোমার বিধান।
80
তোমার অনুশাসন পালনে একাগ্র হোক চিত্ত আমার, যেন বরণ করতে না হয় আমায় পরাজয়ের লজ্জা।
81
তোমার পরিত্রাণের প্রতীক্ষায় অবসন্ন আমার প্রাণ, তবুও তোমার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।
82
তোমার প্রতিশ্রুতি পূর্ণতার অপেক্ষায় আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, হায় কখন তুমি আমায় দেবে সান্ত্বনা?
83
পরিত্যক্ত চর্মপেটিকার মত হয়েছি আমি, তবুও ভুলিনি তোমার অনুশাসন।
84
আর কত কাল ধৈর্য ধরে থাকবে তোমার এ দাস? কবে তুমি শাসন করবে আমার উৎপীড়কদের?
85
দাম্ভিকেরা আমার অপকারের চেষ্টা করছে, আমার চলার পথে পেতেছে ফাঁদ, ওরা মানে না তোমার বিধান।
86
যথার্থ তোমার সকল আদেশ মিথ্যা অপবাদে ওরা আমাকে করে নির্যাতন, হে প্রভু, সাহায্য কর।
87
পৃথিবী থেকে আমার অস্তিত্ব ওরা প্রায় মুছে ফেলেছে, তবু অগ্রাহ্য করিনি আমি তোমার আদেশ।
88
তোমার অবিচল প্রেমে কর সঞ্জীবিত আমায় যেন আমি মেনে চলি তোমার বিধান।
89
হে প্রভু পরমেশ্বর, শাশ্বত তোমার বাক্য চিরতরে স্বর্গে প্রতিষ্ঠিত।
90
তোমার বিশ্বস্ততা যুগে যুগে স্থায়ী, এই পৃথিবী তুমিই স্থাপন করেছ তাই সুদৃঢ় এ ধরণীর ভিত্তি।
91
তোমারই নির্দেশনায় আজও সকলই সুপ্রতিষ্ঠিত, বিশ্বচরাচর নিয়োজিত তোমার সেবায়।
92
তোমার বিধান যদি না হত আমার আনন্দের উৎস, দুঃখ ব্যথায় আমি নিঃশেষ হয়ে যেতাম।
93
তোমার অনুশাসন কখনও ভুলব না আমি, সেই অনুশাসন আমায় দিয়েছে জীবন।
94
আমি তোমারই, উদ্ধার কর আমায়, তোমার অনুশাসন পালনে আমি হয়েছি তৎপর।
95
আমায় ধ্বংস করার আকাঙ্ক্ষায় ব্যগ্র হয়েছে দুষ্টের দল, কিন্তু তোমার বিধান আমার নিত্যকালের ধ্যান।
96
আমি দেখেছি, এ সবেরই শেষ আছে, কিন্তু অন্তহীন তোমার অনুশাসন। বিধানের প্রতি গভীর ভালবাসা
97
হে প্রভু, ভালবাসি আমি তোমার বিধান এ বিধান আমার দিবারাত্রির ধ্যান।
98
তোমার অনুশাসন আমার নিত্যসাথী, তারই শিক্ষায় আমি শত্রুদের চেয়ে জ্ঞানী।
99
আমার শিক্ষাগুরুদের চেয়েও আমি জ্ঞানবান, তোমার বিধানসমূহ আমি ধ্যান করি অনুক্ষণ।
100
প্রবীণদের চেয়ে আমি বুদ্ধিমান আমি পালন করি তোমার আনুশাসন।
101
তোমার বাক্য পালন করার জন্য আমি নিবৃত্ত করেছি আমার চরণ সকল কুপথ থেকে, কারণ আমি পালন করি তোমার বিধান।
102
তোমার নির্দেশ থেকে আমি হইনি বিচ্যুত, কারণ স্বয়ং তুমিই আমার শিক্ষাগুরু।
103
অমৃতসমান তোমার মুখনিঃসৃত বাণী, সে বাণী আমার কাছে মধুর চেয়েও অতি সুমধুর।
104
তোমার অনুশাসন প্রজ্ঞা দান করে আমায়, তাই আমি ঘৃণা করি সমস্ত ছলনার পথ।
105
তোমার বাক্য আমার পথ নির্দেশের প্রদীপ, আমার চলার পথের আলো।
106
আমি শপথ করেছি, সঙ্কল্পে হয়েছি স্থির, পালন করব তোমার ন্যায় নির্দেশ।
107
দুঃখ যন্ত্রণার তীব্রদহনে জর্জরিত আমি, সঞ্জীবিত কর আমায় হে প্রভু পরমেশ্বর, সার্থক হোক তোমার অঙ্গীকার।
108
হে প্রভু পরমেশ্বর, গ্রহণ কর আমার কৃতজ্ঞতার অর্ঘ্য, আমায় শিখাও তোমার অনুশাসন।
109
বিপদ বেষ্টিত হয়ে প্রাণের আশঙ্কা নিয়ে সতত চলেছি আমি, তবু বিস্মৃত হইনি তোমার বিধান।
110
দুষ্টেরা আমার জন্য পেতেছে ফাঁদ, কিন্তু আমি পরিত্যাগ করিনি তোমার অনুশাসন।
111
তোমার বিধানসমূহ আমার চিরকালের উত্তরাধিকার, আমার চিত্তের আনন্দস্বরূপ।
112
তোমার বিধিব্যবস্থা পালনে আমি কৃতসঙ্কল্প, আজীবন এ আমার পণ।
113
তোমার প্রতি যাদের নেই পূর্ণ আনুগত্য, তাদের ঘৃণা করি আমি, কিন্তু আমি ভালবাসি তোমার বিধান।
114
তুমিই আমার অন্তরাল, আমার নিরাপদ আশ্রয়, আমার বর্মস্বরূপ, তামার প্রতিশ্রুতিতেই আমার প্রত্যাশা।
115
দুরাচারী দল, দূর হও আমার কাছ থেকে, আমি পালন করব আমার ঈশ্বরের সকল নির্দেশ।
116
তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে ধারণ কর, তাহলে আমি জীবন পাব, ব্যর্থ হতে দিও না আমার প্রত্যাশা।
117
আমাকে ধরে রাখ তাহলে আমি উদ্ধার পাব, সর্বদা মেনে চলব তোমার অনুশাসন।
118
তোমার অনুশাসন অমান্য করে যারা বিপথে যায়, অগ্রাহ্য কর তুমি তাদের ব্যর্থ হোক তাদের ছলনাময় পরিকল্পনা।
119
তুমি দুর্জনদের আবর্জনাস্বরূপ মনে কর, তাই আমি ভালবাসি তোমার বিধিব্যবস্থা।
120
তোমার প্রতি সম্ভ্রমে, ভয়ে ও বিস্ময়ে সঙ্কুচিত আমি, আমি ভয় করি তোমার বিচার ও শাসনবিধি।
121
ন্যায্য ও সঙ্গত যা কিছু, সকলই করেছি আমি, অত্যাচারীদের হাতে আমায় করো না সমর্পণ।
122
তোমার এ দাসের মঙ্গলের ভার তুমি নাও, দাম্ভিকেরা যেন অত্যাচার উৎপীড়ন না করে আমায়।
123
তোমার পরিত্রাণের প্রতিশ্রুতিপূর্ণ হওয়ার প্রতীক্ষায় আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ।
124
এ দাসের প্রতি তোমার আচরণ হোক তোমার অবিচল প্রেম অনুযায়ী, শিখাও আমায় তোমার অনুশাসন।
125
আমি তোমার দাস, অন্তর্দৃষ্টি দাও আমায়, যেন আমি বুঝতে পারি তোমার সকল শিক্ষার মর্মকথা।
126
সময় হয়েছে প্রভু, সক্রিয় হও তুমি, মানুষ লঙ্ঘন করছে তোমার বিধান।
127
সোনার চেয়ে, খাঁটি সোনার চেয়েও আমি ভালবাসি তোমার সকল নির্দেশ।
128
তোমার শিক্ষায় আমি খুঁজে পেয়েছি আমার চলার সঠিক পথ, তাই ঘৃণা করি আমি সকল মিথ্যাচার।
129
অপূর্ব তোমার সকল বিধান, মনপ্রাণ দিয়ে আমি তা মেনে চলি।
130
তোমার বাক্যের প্রকাশ আলোকিত করে বিশ্বচরাচর, অজ্ঞকেও দান করে জ্ঞানের আলো।
131
কারণ তোমার নির্দেশের আকাঙ্ক্ষায় ব্যাকুল আমি, অধীর হয়েছে আমার প্রাণ।
132
আমার দিকে ফিরে চাও, করুণা কর আমায়, তোমায় যারা ভালবাসে, তাদের প্রতি যেমন করুণা করেছ তুমি।
133
তোমার প্রতিশ্রুতি অনুসারে সুস্থির রাখ আমার পদক্ষেপ, যেমন প্রতিশ্রুতি দিয়েছ আমায়, কোন অধর্ম যেন আমার উপর প্রভুত্ব করতে না পারে।
134
মানুষের উপদ্রব থেকে উদ্ধার কর আমায় যেন আমি মেনে চলতে পারি তোমার অনুশাসন।
135
প্রসন্ন হোক তোমার শ্রীমুখ তোমার এ দাসের প্রতি, শিখাও আমায় তোমার বিধিবিধান।
136
মানুষ আজ পালন করে না তোমার বিধান তাই দুচোখে আমার বইছে অশ্রুধারা।
137
হে প্রভু পরমেশ্বর, ধর্মময় তুমি, ন্যায্য তোমার বিচার।
138
তোমার দেওয়া সকল বিধান সুনিশ্চিত, অবিচল।
139
আমার শত্রুরা অগ্রাহ্য করেছে তোমার বিধান, তাই বাক্রোধ হয়েছে আমার
140
অভ্রান্ত তোমার সকল প্রতিশ্রুতি তাই তোমার এ প্রতিশ্রুতি আমার পরম প্রিয়।
141
নিতান্ত তুচ্ছ ও ক্ষুদ্র আমি, তবুও ভুলিনি আমি তোমার অনুশাসন।
142
শাশ্বত তোমার ন্যায়নিষ্ঠা, চিরসত্য তোমার বিধান।
143
সঙ্কট ও উদ্বেগে আমি বিপর্যস্ত তবুও তোমার অনুশাসন আমার আনন্দের উৎস।
144
তোমার বিধান চিরদিনই ন্যায়সঙ্গত, আমাকে তা বোঝার শক্তি দাও, তাহলে জীবন পাব আমি।
145
সমগ্র অন্তর দিয়ে আমি ডাকি তোমায়, হে প্রভু পরমেশ্বর, তুমি সাড়া দাও, আমি মেনে চলব তোমার অনুশাসন।
146
তোমাকেই আমি ডাকি, উদ্ধার কর আমায়, আমি পালন করব তোমার বিধিকলাপ।
147
অরুণোদয়ের আগে আমি উঠি সাহায্যের প্রতীক্ষায় কাতরে আহ্বান করি তোমায়, তোমার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার আশায় থাকি আমি।
148
বিনিদ্র নয়নে কাটাই আমি নিশীথের প্রহরগুলি, ধ্যান করি শুধু তোমার প্রতিশ্রুতি।
149
তোমার অবিচল প্রেমের গুণে আমার মিনতি শোন হে প্রভু পরমেশ্বর, বাঁচাও আমার প্রাণ, তুমি যে করুণাময়।
150
নির্মম অত্যাচারীর দল আমার কাছে এসে পড়েছে, কিন্তু তোমার বিধান থেকে তারা রয়েছে অনেক দূরে।
151
হে প্রভু পরমেশ্বর, তুমি তো রয়েছ আমারই কাছে সত্য ও চিরন্তন তোমার সকল নির্দেশ।
152
তোমার বিধানের শিক্ষায়, বহু পূর্বেই জেনেছি আমি, এ বিধান তুমি করেছ প্রতিষ্ঠা সুদৃঢ় ভিত্তির উপরে চিরতরে।
153
চেয়ে দেখ আমার দুর্দশা, উদ্ধার কর আমায়, আমি ভুলিনি তোমার বিধান।
154
আমার পক্ষে দাঁড়াও, মুক্ত কর আমায়, তোমার প্রতিশ্রুতি রক্ষা কর, বাঁচাও আমার প্রাণ।
155
দুর্জনেরা মানে না তোমার অনুশাসন, সুদূরপরাহত তাদের পরিত্রাণের আশা।
156
হে প্রভু পরমেশ্বর, অপার তোমার করুণা, বাঁচাও আমার প্রাণ, তুমি যে করুণাময়।
157
আমার শত্রু ও নির্যাতনকারী সংখ্যায় অনেক তবুও তোমার বিধিব্যবস্থা ছেড়ে আমি যাইনি বিপথে।
158
যারা মানে না তোমার নির্দেশ, সেই বিশ্বাসঘাতকদের ঘৃণা করি আমি।
159
হে প্রভু পরমেশ্বর, তোমার নির্দেশমালা আমার পরম প্রিয়, তোমার অবিচল প্রেমে আমাকে কর সঞ্জীবিত।
160
সত্য তোমার সকল শিক্ষার মর্মকথা, চিরস্থায়ী তোমার ন্যায়সঙ্গত শাসনবিধি।
161
শাসকবর্গ অকারণে আমাকে করছে নির্যাতন, তবুও তোমার শাসন বাক্য জাগায় সম্ভ্রম আমার মনে।
162
মানুষ পায় যে পরমানন্দ মহাসম্পদ লাভে, সেই আনন্দ লাভ করি আমি তোমার অঙ্গীকারে।
163
মিথ্যাকে আমি চরম ঘৃণায় করেছি পরিহার, আমি ভালবাসি তোমার বিধান।
164
তুমি ন্যায়বান, ন্যায়সঙ্গত তোমার বিচার, আমি স্তব করি তোমার প্রত্যহ সাতবার।
165
তোমার বিধান যাদের প্রিয়, পরম শান্তিলাভ করে তারা, কোন বাধাই আসে না তাদের পথে।
166
হে প্রভু পরমেশ্বর, তোমার সাধিত পরিত্রাণের আশায় রয়েছি আমি, পালন করে চলেছি তোমার নির্দেশ।
167
আমি মনে প্রাণে পালন করি তোমার নির্দেশ, হে প্রভু পরমেশ্বর, সেগুলি আমার পরম প্রিয়।
168
আমি পালন করি তোমার নির্দেশ ও অনুশাসন, আমার সমগ্র জীবন রয়েছে তোমার সম্মুখে।
169
হে প্রভু পরমেশ্বর, আমার আকুল আবেদন, পৌঁছাক তোমার কাছে অন্তরে আমার জাগাও বিচারবোধ, পূর্ণ হোক তোমার শপথ।
170
আমার নিবেদন উপস্থিত হোক তোমার কাছে, সত্য হোক তোমার প্রতিশ্রুতি, উদ্ধার কর আমায়।
171
আমার ওষ্ঠাধর করুক তোমার স্তব, কারণ তুমিই শিখিয়েছ আমায় তোমার অনুশাসন।
172
রসনা আমার গাইবে তোমার শপথের গুণগান। কারণ তোমার অনুজ্ঞা সকলই ধর্মময়।
173
নিত্য তুমি হও আমার সহায়, তোমার আদেশ পালনেই অপার আনন্দ আমার।
174
হে প্রভু পরমেশ্বর, ব্যাকুল আমার প্রাণ, কবে তুমি উদ্ধার করবে আমায়, তোমার বিধান পালনেই আমার অসীম আনন্দ।
175
জীবন দাও আমায়, যেন আমি করতে পারি তোমার স্তব, তোমার শাসনবিধি হোক আমার নিত্য সহায়।
176
যদিও আমি পথভ্রান্ত এক মেষের মত, এস, প্রভু, কর অন্বেষণ তোমার দাসের, আমি তো ভুলিনি তোমার আদেশ।
← Chapter 118
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 67
Chapter 68
Chapter 69
Chapter 70
Chapter 71
Chapter 72
Chapter 73
Chapter 74
Chapter 75
Chapter 76
Chapter 77
Chapter 78
Chapter 79
Chapter 80
Chapter 81
Chapter 82
Chapter 83
Chapter 84
Chapter 85
Chapter 86
Chapter 87
Chapter 88
Chapter 89
Chapter 90
Chapter 91
Chapter 92
Chapter 93
Chapter 94
Chapter 95
Chapter 96
Chapter 97
Chapter 98
Chapter 99
Chapter 100
Chapter 101
Chapter 102
Chapter 103
Chapter 104
Chapter 105
Chapter 106
Chapter 107
Chapter 108
Chapter 109
Chapter 110
Chapter 111
Chapter 112
Chapter 113
Chapter 114
Chapter 115
Chapter 116
Chapter 117
Chapter 118
Chapter 119
Chapter 120
Chapter 121
Chapter 122
Chapter 123
Chapter 124
Chapter 125
Chapter 126
Chapter 127
Chapter 128
Chapter 129
Chapter 130
Chapter 131
Chapter 132
Chapter 133
Chapter 134
Chapter 135
Chapter 136
Chapter 137
Chapter 138
Chapter 139
Chapter 140
Chapter 141
Chapter 142
Chapter 143
Chapter 144
Chapter 145
Chapter 146
Chapter 147
Chapter 148
Chapter 149
Chapter 150
Chapter 120 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150