bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
Habakkuk 1
Habakkuk 1
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
1
এই বার্তাটি ভাববাদী হবক্কূককে দেওয়া হয়েছিল|
2
প্রভু, আমি আপনার কাছে চিৎকার করে ক্রন্দন করেই চলেছি| কখন আপনি আমার কথা শুনবেন? আমি অত্যাচারের বিষয় আপনার কাছে কেঁদেছিলাম| কিন্তু আপনি আমাকে সাহায্য করবার জন্য কিছুই করেননি|
3
লোকে জিনিস চুরি করছে এবং অন্যদের আঘাত করছে| জনসাধারণ তর্ক এবং মারামারি করছে| এই সব ভয়ঙ্কর জিনিস কেন আপনি আমাকে দেখাচ্ছেন?
4
বিধি দুর্বল এবং সেটা জনসাধারণের কাছে ন্যায়বিচার আনে না| অসৎ লোকরা ভালো লোকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়| সেজন্য বিধি পক্ষপাতশূন্য নয়| ন্যায়বিচার আর জয়লাভ করছে না|
5
প্রভু উত্তর দিয়েছিলেন, “অন্যান্য জাতিগুলির দিকে তাকিয়ে দেখো| তাদের ভালোভাবে লক্ষ্য কর, তাহলে তুমি আশ্চর্য্য হয়ে যাবে| আমি তোমার জীবনকালে এমন কিছু করব যা তোমাকে বিস্ময়াভিভূত করবে| সেটা বিশ্বাস করবার জন্য তোমাকে তা অবশ্যই দেখতে হবে| তোমাকে সে বিষয়ে কেউ বললে তোমার বিশ্বাস হবে না|
6
আমি বাবিলবাসীদের শক্তিশালী জাতিতে পরিণত করবো| ঐসব মানুষরা খুবই নীচ এবং শক্তিশালী যোদ্ধা| তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাপিযে ঘুরে বেড়ায়| অপরের ঘরবাড়ি ও শহরগুলি তারা অধিকার করে নেবে|
7
বাবিলে লোকরা অন্যান্য লোকদের ভয় দেখাবে| বাবিলবাসীরা যা চায় তাই করবে এবং যেখানে যেতে চাইবে সেই খানেই যাবে|
8
তাদের ঘোড়াগুলো চিতাবাঘের চেয়ে অনেক দ্রুতগামী হবে; সূর্যাস্তের সময়ের নেকড়ের চেয়েও তারা বেশী নিষ্ঠুর হবে| তাদের ঘোড়সওয়াররা অনেক দূরের দেশ থেকে আসবে| ক্ষুধার্ত ঈগল যেমন আচমকা ছোঁ মেরে আকাশ থেকে নেমে আসে সেই রকম তারা তাদের শত্রুকে দ্রুত আক্রমণ করবে|
9
তারা সবাই একটি জিনিস চায়, সেটা হচ্ছে, হিংসাত্মক কার্যকলাপ| মরুভূমির তীব্র হাওয়ার মতো তাদের সৈন্যরা দ্রুত কুচকাওয়াজ করে যাবে| বাবিলের সৈন্যরা বালু কণার মত অসংখ্য লোককে বন্দী করে নেবে|
10
“বাবিল সৈন্যরা অন্য জাতির রাজাদের দেখে হাসবে| বিদেশী শাসকরা তাদের কাছে ঠাট্টার মতো মনে হবে| বাবিল সৈন্যরা শহরের লম্বা এবং শক্ত দেওয়াল দেখে হাসবে| সৈন্যরা উঁচু দেওয়ালের চূড়ো পর্যন্ত সহজেই মাটির রাস্তা তৈরী করে সহজেই শহরগুলিকে পরাস্ত করবে|
11
তারপর তারা অন্যান্য শহরের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বাতাসের মত এগিয়ে যাবে| একটি মাত্র বিষয় বা বাবিলীয়রা উপাসনা করবে তা হল তাদের শক্তি|”
12
এর পর হবক্কূক বললেন, “প্রভু, আপনিই হচ্ছেন অনন্তকালীন জীবিত প্রভু| আপনিই আমার পবিত্র ঈশ্বর যিনি অমর| প্রভু, যা করা উচিৎ তাই করতে আপনিই বাবিলীয়দের সৃষ্টি করেছেন| আমাদের শিলা, যিহূদাবাসীদের শাস্তি দেওয়ার জন্য আপনি তাদের সৃষ্টি করেছেন|
13
আপনার চোখগুলি খুবই শুদ্ধ! আপনি কি করে মন্দের দিকে তাকাতে পারবেন? লোকরা যে পাপ করে তা আপনি সহ্য করতে পারেন না| তাহলে ঐ অসৎ লোকরা যে জয়ী হচ্ছে তা আপনি কি করে দেখবেন? আপনি যখন দেখেন যে ভালো লোকরা আমাদের চেয়েও দুষ্ট লোকদের দ্বারা পরাজিত হচ্ছে তখন কেন কোন প্রতিকার করেন না?
14
আপনি মানুষকে যেন সমুদ্রের মধ্যে মাছের মত তৈরী করেছেন| তারা যেন নেতাবিহীন ছোট ছোট সামুদ্রিক জীব|
15
শত্রু বঁড়শি এবং জাল দিয়ে তাদের সবাইকে ধরছে| শত্রু তাদের জাল দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে এবং শত্রু যা ধরছে তাতে খুবই খুশী|
16
তার জাল তাকে ধনী লোকের মতো জীবনধারন করতে এবং সব থেকে ভাল খাবার উপভোগ করতে সাহায্য করছে| সেজন্য শত্রু তার জালকে পূজো করে| তার জালকে সম্মান দেওয়ার জন্য উৎসর্গ আর ধূপ-ধূনো দেয়|
17
সে কি জাল দিয়ে সম্পদ সংগ্রহ করার অভিযান চালিয়ে যাবে? সে কি কোন করুণা না করে লোককে ধ্বংস করে যাবে?
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
All chapters:
1
2
3