bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
Hosea 1
Hosea 1
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 2 →
1
প্রভুর এই বার্তাটি বেরির পুত্র হোশেয়র কাছে এসেছিল| উষিয়, যোথম, আহস এবং হিষ্কিয়- এরা যখন যিহূদার রাজা, সেই সময় এই বার্তাটি এসেছিল| এই সময় যোয়াশের পুত্র যারবিয়াম ইস্রায়েলের রাজা ছিলেন|
2
হোশেয়র কাছে এটাই ছিল প্রভুর প্রথম বার্তা| প্রভু বলেছিলেন, “যাও, একজন পতিতাকে বিয়ে কর যার বেশ্যাবৃত্তির দরুন সন্তান হয়েছে| কেন? কারণ এদেশের লোকরা পতিতাদের মতোই ব্যবহার করেছে| তারা প্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছে|”
3
সেজন্য হোশেয় দিব্লায়িমের কন্যা গোমরকে বিয়ে করল| গোমর গর্ভবতী হল এবং হোশেয়কে একটি পুত্র উপহার দিল|
4
প্রভু হোশেয়কে বললেন, “তার নাম যিষ্রিয়েল রাখো| কেন? কারণ কিছুক্ষণের মধ্যে আমি যিষ্রিয়েলের উপত্যকাতে রক্তপাতের জন্য যেহূর পরিবারকে শাস্তি দেব| তারপর আমি ইস্রায়েলের রাজ্যকে ধ্বংস করব|
5
এবং সেই সময়ে, যিষ্রিয়েল উপত্যকায় ইস্রায়েলের ধনুক ভাঙ্গব|”
6
তারপর গোমর আবার গর্ভবতী হলো এবং একটি কন্যা সন্তানের জন্ম দিল| প্রভু হোশেয়কে বললেন, “তার নাম লো-রুহামা রাখো| কেন? কারণ আমি ইস্রায়েল দেশকে এমাগত ক্ষমা করতে পারব না| আমি আর তাদের ক্ষমা করতে থাকব না|
7
কিন্তু আমি যিহূদা জাতির প্রতি করুণা দেখাব| আমি যিহূদা জাতিকে রক্ষা করবো| আমি তাদের রক্ষা করার জন্য ধনুক অথবা তরবারি ব্যবহার করব না| আমি তাদের রক্ষা করার জন্য যুদ্ধের ঘোড়া অথবা সৈন্য ব্যবহার করব না| আমি আমার নিজের ক্ষমতা বলে তাদের রক্ষা করব|”
8
লো-রুহামার লালন-পালন শেষ করার পর, গোমর আবার গর্ভবতী হল| সে একটি শিশু পুত্রের জন্ম দিল|
9
তখন প্রভু বললেন, “তার নাম লো-অম্মি রাখো| কেন? কারণ তোমরা আমার লোক নও| আমি তোমাদের ঈশ্বর নই|”
10
“ভবিষ্যতে, ইস্রায়েল জাতির লোকসংখ্যা সমুদ্রের বালির মতো অসংখ্য হবে| তুমি বালি পরিমাপ করতে পার না অথবা তার সংখ্যা গুনতেও পার না| তখন এটা যেখানে তাদের বলা হয়েছিল, ‘তোমরা আমার লোক নও,’ সেই জায়গাতেই তাদের বলা হবে, ‘তোমরা জীবন্ত ঈশ্বরের সন্তান|’
11
“তখন যিহূদাবাসী এবং ইস্রায়েলবাসীরা একত্রিত হবে| তাদের মধ্যে থেকে তারা একজন শাসককে নির্ধারণ করবে| এবং ঐ দেশের ভূখণ্ডের জন্য তাদের জাতি হবে অনেক বড়! যিষ্রিয়েলের দিন সত্যই মহৎ হবে|”
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14