bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
Joshua 19
Joshua 19
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 20 →
1
তারপর যিহোশূয় শিমিয়োনের পরিবারগোষ্ঠীর প্রত্যেক পরিবারকে জমি-জায়গা দিলেন| সে সব জমি ছিল যিহূদার এলাকার ভেতরে|
2
তারা পেয়েছিল বের্-শেবা (শেবাও বলা যেতে পারে), মোলাদা,
3
হৎসর-শূয়াল, বালা, এৎসম,
4
ইল্তোলদ, বথূল, হর্মা,
5
সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সূষা,
6
বৈৎ-লবায়োৎ এবং শারূহণ| চারপাশের মাঠঘাট নিয়ে 13টি শহর|
7
তারা আরও যে সব শহর পেয়েছিল সেগুলো হচ্ছে: ঐন, রিম্মোণ, এখর এবং আশন| চারপাশের মাঠঘাট নিয়ে চারটে শহর| এছাড়া তারা বালত্-বের (নেগেভের রামো) পর্যন্ত সমস্ত শহরের চারপাশের মাঠ-ঘাট পেল|
8
তাছাড়াও বালত্-বের পর্যন্ত সমস্ত শহরের চতুর্দিকের মাঠ| তাহলে এই হচ্ছে শিমিয়োনের পরিবারগোষ্ঠীর এলাকা| প্রত্যেক পরিবারই জমি-জায়গা পেয়েছিল|
9
শিমিয়োনের জমির অংশ যিহূদার এলাকার মধ্যেই ছিল| যিহূদার লোকরা দরকারের চেয়ে অনেক বেশী জমি পেয়েছিল| তাই তাদের জমির কিছু অংশ শিমিয়োনের লোকরা পেয়েছিল|
10
এরপর জমি-জায়গা পেয়েছিল সবূলূন পরিবারগোষ্ঠী| এই গোষ্ঠীর প্রত্যেক পরিবারই পূর্ব প্রতিশ্রুতি মতো জমি-জায়গা পেয়েছিল| সবূলূনের সীমানা ছিল সুদূর সারীদ অবধি|
11
তারপর সীমানাটি পশ্চিম মুখে মারালার দিকে গেছে এবং দব্বেশত্ ছুঁয়েছে| তারপর সীমা চলে গেছে যক্লিয়ামের উপত্যকা বরাবর|
12
তারপর সীমানা গেছে পূর্বদিকে বেঁকে সারীদ থেকে কিশ্লোত্-তাবোর পর্যন্ত, সেখান থেকে দাবরৎ আর যাফিয়ে|
13
আরও পূর্বদিকে গাৎ-হেফর এবং এৎ-কাৎসীনে, শেষ হয়েছে রিম্মোণে| তারপর সীমানা ঘুরে গেছে নেয়ের দিকে|
14
নেয়ে থেকে আবার বেঁকে গিয়ে উত্তরে হন্নাখোন হয়ে যিপ্তেল উপত্যকার দিকে চলে গেছে|
15
এই চৌহদ্দির মধ্যে যেসব শহর রয়েছে সেগুলো হচ্ছে কটত্, নহলাল, শিম্রোণ, য়িদালা এবং বৈৎলেহম| মাঠঘাট নিয়ে মোট 12 টি শহর|
16
এই হল সবূলূনের শহরসমূহ আর মাঠঘাট| এই পরিবারের প্রত্যেকেই এই সব জায়গার ভাগ পেয়েছিল|
17
দেশের চতুর্থ অংশ দেওয়া হয়েছিল ইষাখর পরিবারগোষ্ঠীকে| প্রত্যেক পরিবারই জমির ভাগ পেয়েছিল|
18
এদের দেওয়া হয়েছিল যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেন,
19
হফারয়িম, শীয়োন, অনহরৎ,
20
রব্বীৎ, কিশিয়োন, এবস,
21
রেমৎ, ঐন্-গন্নীম, ঐন্-হদ্দা এবং বৈৎ-পৎসেস|
22
জমির সীমানা হচ্ছে তাবর, শহৎসূমা এবং বৈৎ-শেমশ| শেষ হয়েছে যর্দন নদীতে| মোট 16টি শহর আর তাদের চারপাশের মাঠঘাট|
23
এই সব শহর ইষাখরের পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| প্রত্যেক পরিবারই জমির ভাগ পেয়েছিল|
24
দেশের পঞ্চম ভাগ আশের পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| সকলেই জমির অংশ পেয়েছিল|
25
তাদের দেওয়া হয়েছিল হিল্কত্, হলী, বেটন, অক্ষক,
26
অলম্মেলক, অমাদ আর মিশাল| পশ্চিম সীমা গেছে কর্মিল পর্বত এবং শীহোর-লিব্নত্ পর্যন্ত|
27
তারপর সীমানা মোড় নিয়েছে পূর্ব মুখে| এটি গেছে বৈৎ-দাগোন পর্যন্ত| এটি সবূলূন এবং যিপ্তেল উপত্যকা ছুঁয়েছে| তারপর এটি বৈৎ-এমক এবং নীয়েলের উত্তরদিকে চলে গেছে| সীমানাটি কাবুলের উত্তরদিকে বিস্তৃত হয়েছে|
28
সীমানা গেছে এব্রোণ, রহোব, হম্মোন এবং কান্না পর্যন্ত| এইভাবে বৃহত্তর সীদোন অঞ্চল পর্যন্ত বিস্তৃত|
29
এরপর সীমানা রামার দক্ষিণদিকে ফিরে গেছে| সীমানাটি এগিয়ে গেছে শক্তিশালী সোর শহর পর্যন্ত| তারপর ঘুরে গেছে পশ্চিম দিকে হোষায, শেষ হয়েছে অকষীবের কাছে সমুদ্রে|
30
তাছাড়া উম্মা, অফেক এবং রহোব এইসব অঞ্চল| মোট 22টি শহর আর তাদের চারপাশের মাঠঘাট|
31
এই সব শহর আর মাঠঘাট ছিল আশের পরিবারগোষ্ঠীর জন্য| প্রত্যেক পরিবারগোষ্ঠীই জমির অংশ পেয়েছিল|
32
দেশের ষষ্ঠ অংশ পেল নপ্তালি পরিবারগোষ্ঠী| প্রত্যেক পরিবারই জমির অংশ পেয়েছিল|
33
তাদের জায়গার সীমানা শুরু হয়েছে সানন্নীমের কাছে একটা বিরাট গাছ থেকে| গাছটা হেলফের কাছে অদামী-নেকব এবং যবনিয়েলের ভেতর দিয়ে সীমানা লক্কুম হয়ে যর্দন নদীতে শেষ হয়েছে|
34
সীমাটি অসনোৎ-তাবোরে এসে আবার পশ্চিমদিকে ফেরৎ গেছে| এটি হুক্কোকের কাছে উপত্যকা থেকে বেরিয়ে এসেছে| সবূলূন ছিল সীমাটির উত্তর দিকে, আশন ছিল পশ্চিমে| যিহূদাতে যর্দন নদী ছিল সীমাটির পূর্ব সীমা|
35
এই সব সীমানার মধ্যে কয়েকটা শক্তিশালী শহর রয়েছে| সেগুলো হচ্ছে: সিদ্দীম, সের, হম্মৎ, রক্কত্, কিন্নেরত্,
36
অদামা, রামা, হাৎসোর,
37
কেদশ, ইদ্রিয়ী, ঐন্-হাৎসোর,
38
যিরোণ, মিগ্দল-এল, হোরেম, বৈৎ-অনাৎ এবং বৈৎ-শেমশ মোট 19টি শহর এবং চারপাশের মাঠঘাট|
39
এইসব শহর আর মাঠঘাট নপ্তালি পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| প্রত্যেক পরিবারগোষ্ঠীই জমির ভাগ পেয়েছিল|
40
এরপর জমি-জায়গা দেওয়া হল দান পরিবারগোষ্ঠীকে| প্রত্যেক পরিবারগোষ্ঠীই জমি পেয়েছিল|
41
তাদের দেওয়া হয়েছিল এই সব জায়গা: সরা, ইষ্টায়োল, ঈর্-শেমশ,
42
শালবীন, অয়ালোন, যিত্লা,
43
এলোন, তিম্না, ইক্রোণ,
44
ইল্তকী, গিব্বথোন, বালত্,
45
যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,
46
মেযর্কোণ, রক্কোন এবং যাফোর নিকটবর্তী জায়গাগুলো|
47
কিন্তু দানের লোকদের জায়গা পেতে ঝামেলায পড়তে হয়েছিল| শত্রুরা ছিল শক্তিশালী| তাদের তারা সহজে হারাতে পারে নি| সেই জন্য দানের লোকরা লেশমের সঙ্গে যুদ্ধ করেছিল| লেশম জয় করে তারা সেখানকার লোকদের হত্যা করে| এই ভাবে তারা লেশম শহরে বাস করেছিল| জায়গাটার নাম পাল্টে রাখলো দান| কারণ তাদের পরিবারগোষ্ঠীর পিতৃপুরুষের নাম ছিল দান|
48
এই সব শহর ও মাঠঘাট দান পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| প্রত্যেক পরিবারই জমি-জায়গার ভাগ পেয়েছিল|
49
এই ভাবে দলপতিরা জমি-জায়গা ভাগ বাঁটোয়ারা করে বিভিন্ন পরিবারগোষ্ঠীকে দিয়েছিল| ভাগাভাগির কাজ শেষ হলে সমস্ত ইস্রায়েলবাসী নূনের পুত্র যিহোশূয়কে কিছু জমি দেবে বলে ঠিক করলো|
50
প্রভু আদেশ দিয়েছিলেন তিনি যেন এই জমি-জায়গা পান| তাই ইস্রায়েলবাসীরা যিহোশূয়কে দিল পাহাড়ী দেশ ইফ্রয়িমের তিম্নত্-সেরহ নামক শহর| এই শহরটা ছিল যিহোশূয়র পছন্দ| তাই শহরটাকে বেশ ভালো করে মজবুত করে তৈরী করে, তিনি সেখানে বাস করতে থাকলেন|
51
এই ভাবে ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠীকে এই সব জায়গা ভাগাভাগি করে দেওয়া হল| যাজক ইলিয়াসর নূনের পুত্র যিহোশূয় এবং প্রত্যেক পরিবারগোষ্ঠীর প্রধানরা জমিজায়গা ভাগাভাগি করার জন্য শীলোতে একত্র হয়েছিলেন| সমাগম তাঁবুর দরজায় প্রভুর সামনে তাঁরা সকলে সমবেত হয়েছিলেন| এইভাবে তাঁরা জমি-জায়গা ভাগাভাগির কাজ শেষ করেছিলেন|
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 20 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24