bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
/
Numbers 26
Numbers 26
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 27 →
1
সেই সাংঘাতিক অসুস্থতার পরে, প্রভু মোশি এবং যাজক হারোণের পুত্র ইলিয়াসরের সঙ্গে কথা বললেন|
2
তিনি বললেন, “ইস্রায়েলের লোকদের গণনা কর| 20 বছর অথবা তার বেশী বয়স্ক সকল পুরুষের সংখ্যা গণনা করো এবং তাদের পরিবার অনুযায়ী তালিকাভুক্ত করো| এই পুরুষরা ইস্রায়েলের সেনাবাহিনীতে সেবা করার যোগ্যতাসম্পন্ন|”
3
এই সময় লোকরা মোয়াবের যর্দন উপত্যকায় শিবির স্থাপন করেছিল| এই স্থানটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে| সুতরাং মোশি এবং যাজক ইলিয়াসর লোকদের বললেন,
4
“তোমরা অবশ্যই 20 বছর অথবা তার বেশী বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করবে| মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় প্রভু মোশিকে এবং ইস্রায়েলের লোকদের যেভাবে আজ্ঞা করেছিলেন, সেভাবেই করো|”
5
এই সব লোকরা ছিল রূবেণের পরিবারের অন্তর্ভূক্ত| (রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথমজাত পুত্র|) পরিবারগুলো ছিল: হনোক হতে হনোকীয় পরিবার| পল্লু হতে পল্লুয়ীয় পরিবার|
6
হিষ্রোণ হতে হিষ্রোণীয় পরিবার| কর্ম্মি হতে র্কম্মীয় পরিবার|
7
ঐ পরিবারগুলো ছিল রূবেণের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 43,730 জন পুরুষ ছিল|
8
পল্লুর পুত্র ছিলেন ইলীয়াব|
9
ইলীয়াবের তিন পুত্র নমূয়েল, দাথন এবং অবীরাম| দাথন এবং অবীরাম ছিলেন সেই দুজন নেতা, যারা মোশি এবং হারোণের বিরোধিতা করেছিলেন| কোরহ যখন প্রভুর বিরুদ্ধে গিয়েছিলেন সে সময় তারা কোরহকে অনুসরণ করেছিলেন|
10
সেই সময় পৃথিবীর মাটি বিদীর্ণ হয়ে কোরহ ও তার অনুসরণকারীদের গ্রাস করেছিল| এবং 250 জন পুরুষ মারা গিয়েছিল| সেটি ইস্রায়েলের লোকদের প্রতি একটি সতর্কবাণী ছিল|
11
কিন্তু কোরহের সন্তানরা মারা যান নি|
12
এই পরিবারগুলি হল শিমিয়োনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত: নমূয়েল হতে নমূয়েলীয় পরিবার| যামীন হতে যামীনীয় পরিবার| যাখীন হতে যাখীনীয় পরিবার|
13
সেরহ হতে সেরহীয় পরিবার| শৌল হতে শৌলীয় পরিবার|
14
ঐ পরিবারগুলি ছিল শিমিয়োনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 22,200 জন পুরুষ ছিলেন|
15
এই পরিবারগুলো হল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত: সিফোন হতে সিফোনীয় পরিবার| হগি হতে হগীয় পরিবার| শূনি হতে শূনীয় পরিবার|
16
ওষ্ণি হতে ওষ্ণীয় পরিবার| এরি হতে এরীয় পরিবার|
17
আরোদ হতে আরোদীয় পরিবার| অরোলি হতে অরোলীয় পরিবার|
18
ঐ পরিবারগুলি ছিল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 40,500 জন পুরুষ ছিলেন|
19
এই পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত: শেলা হতে শেলায়ীয় পরিবার| পেরস হতে পেরসীয় পরিবার| সেরহ হতে সেরহীয় পরিবার| যিহূদার পুত্রদের মধ্যে দুজন, এর এবং ওনন কনান দেশে মারা গিয়েছিলেন|
21
এই পরিবারগুলো হল পেরসের বংশধর: হিষ্রোণ হতে হিষ্রোণীয় পরিবার| হামুল হতে হামুলীয় পরিবার|
22
ঐ পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 76,500 জন|
23
ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল: তোলয় হতে তোলয়ীয় পরিবার| পূয় হতে পূনীয় পরিবার|
24
যাশূর হতে যাশূরীয় পরিবার| শিম্রোণ হতে শিম্রোনীয় পরিবার|
25
ঐ পরিবারগুলি ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,300 জন|
26
সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: সেরদ হতে সেরদীয় পরিবার| এলোন হতে এলোনীয় পরিবার| যহলেল হতে যহলেলীয় পরিবার|
27
ঐ পরিবারগুলি ছিল সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 60,500 জন|
28
যোষেফের দুই পুত্র ছিল মনঃশি এবং ইফ্রয়িম| প্রত্যেক পুত্রই তাদের নিজেদের পরিবারদের নিয়ে একটি গোষ্ঠী হয়ে উঠেছিলেন|
29
মনঃশি পরিবারগুলি ছিল: মাখীর হতে মাখীরীয় পরিবার| (মাখীর ছিলেন গিলিয়দের পিতা|) গিলিয়দ হতে গিলিয়দীয় পরিবার|
30
গিলিয়দের পরিবারগুলো ছিল: ঈয়েষর হতে ঈয়েষরীয় পরিবার| হেলক হতে হেলকীয় পরিবার|
31
অস্রীয়েল হতে অস্রীয়েলীয় পরিবার| শেখম হতে শেখমীয় পরিবার|
32
শিমীদা হতে শিমীদায়ীয় পরিবার| হেফর হতে হেফরীয় পরিবার|
33
সলফাদ ছিলেন হেফরের পুত্র| কিন্তু তার কোনো পুত্র ছিল না| কেবল কন্যারা ছিল| তার কন্যাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা এবং তির্সা|
34
ঐ পরিবারগুলোর সবগুলোই ছিল মনঃশি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 52,700 জন|
35
ইফ্রয়িমের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল: শূথলহ হতে শূথলহীয় পরিবার| বেখর হতে বেখরীয় পরিবার| তহন হতে তহনীয় পরিবার|
36
শূথলহের পরিবার থেকে এরণ এসেছিল আর এরণ থেকে এসেছিল এরণীয় পরিবার|
37
ঐ পরিবারগুলো ছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 32,500 জন পুরুষ ছিলেন| ঐসব লোকদের সকলেই ছিলেন ষোষেফের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত|
38
বিন্যামীনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: বেলা হতে বেলায়ীয় পরিবার| অস্বেল হতে অস্বেলীয় পরিবার| অহীরাম হতে অহীরামীয় পরিবার|
39
শূফম থেকে শূফমীয় পরিবার| হূফম থেকে হূফমীয পরিবার|
40
বেলার পরিবারগুলি ছিল: অর্দ হতে অর্দীয় পরিবার| নামান থেকে নামানীয় পরিবার|
41
ঐ পরিবারগুলি সবাই ছিল বিন্যামীন পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,600 জন|
42
দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল: শূহম হতে শূহমীয় গোষ্ঠী| ঐ পরিবারগোষ্ঠীটি ছিল দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত|
43
শূহমীয় পরিবারগোষ্ঠীতে অনেক পরিবার ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,400 জন|
44
আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: যিম্ন হতে যিম্নীয় পরিবার| যিস্বি হতে যিস্বীয় পরিবার| বরিয় হতে বরিয়ীয় পরিবার|
45
বরিয়র পরিবারগুলি ছিল: হেবর হতে হেবরীয় পরিবার| মল্কীয়েল হতে মল্কীয়েলীয় পরিবার|
46
(আশেরের সারহ নামের এক কন্যাও ছিল|)
47
ঐ পরিবারগুলি ছিল আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 53,400 জন|
48
নপ্তালি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: যহসীয়েল হতে যহসীয়েলীয় পরিবার| গুনি হতে গুনীয় পরিবার|
49
যেৎসর হতে যেৎসরীয় পরিবার| শিল্লেম হতে শিল্লেমীয় পরিবার|
50
ঐ পরিবারগুলো নপ্তালির পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,500 জন|
51
সুতরাং ইস্রায়েলীয় পুরুষদের মোট সংখ্যা ছিল 601,730 জন|
52
প্রভু মোশিকে বললেন,
53
“দেশ ভাগ করা হবে এবং এই লোকদের সেগুলো দেওয়া হবে| প্রত্যেক পরিবারগোষ্ঠী তাদের সংখ্যা অনুসারে জমি পাবে|
54
বড় পরিবার বেশী জমি পাবে এবং ছোট পরিবার কম জমি পাবে| যার যত লোক তাকে ততটা অধিকার দাও|
55
কিন্তু কোন পরিবার জমির কোন অংশ পাবে সেটি ঠিক করার জন্যে তুমি অবশ্যই ঘুঁটি চালবে| প্রত্যেক পরিবারগোষ্ঠী তার অংশের যে জমি পাবে, সেই জমিকে সেই পরিবারগোষ্ঠীর নাম দেওয়া হবে|
56
জমি বড় বা ছোট যাই হোক্ না কেন তুমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ঘুঁটি চালবে|”
57
তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল| লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল: গের্শোন হতে গের্শোনীয় পরিবার| কহাত্ হতে কহাতীয় পরিবার| মরারি হতে মরারীয় পরিবার|
58
এই পরিবারগুলোও লেবীয় পরিবারের অন্তর্ভুক্ত: লিব্নীয় পরিবার| হিব্রোনীয় পরিবার| মহলীয়় পরিবার| মূশীয় পরিবার| কোরহীয় পরিবার| অম্রাম ছিলেন কহাত্ পরিবারের অন্তর্ভক্ত|
59
অম্রামের স্ত্রীর নাম ছিল যোকেবদ| তিনি নিজেও ছিলেন লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| তাঁর জন্ম হয়েছিল মিশরে| অম্রাম এবং যোকেবদের দুই পুত্র ছিল হারোণ এবং মোশি| তাদের মরিয়ম নামে একটি কন্যাও ছিল|
60
হারোণ ছিলেন নাদব, অবীহূ, ইলিয়াসর এবং ঈথামরের পিতা|
61
কিন্তু নাদব এবং অবীহূ মারা গিয়েছিলেন কারণ তারা প্রভুকে যে ধরণের আগুন দিয়ে নৈবেদ্য প্রদান করেছিলেন তা করা বারণ ছিল|
62
লেবীয় পরিবারগোষ্ঠীর পুরুষদের মোট সংখ্যা ছিল 23,000 জন| কিন্তু ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে এদের গণনা করা হয় নি| প্রভু অন্যান্য লোকদের যে জমি দিয়েছিলেন তার কোনো অংশ তাঁরা পান নি|
63
মোয়াবের যর্দন উপত্যকায় থাকাকালীন মোশি এবং যাজক ইলিয়াসর ইস্রায়েলের লোকদের গণনা করেছিলেন| এই জায়গাটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে|
64
কিন্তু বহু বছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না| ঐ সব লোকদের আর কেউই জীবিত ছিলেন না|
65
কেন? কারণ প্রভু ইস্রায়েলের ঐ সমস্ত লোকদের বিষয়ে বলেছিলেন যে, তারা সকলেই মরুভূমিতে মারা যাবে| কেবল দুজন ব্যক্তি বেঁচে ছিলেন| তারা হলেন যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয়|
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 27 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36