bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Peter 3
1 Peter 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
1
সেইভাবে তোমরা যারা স্ত্রী, তোমরা প্রত্যেকে স্বামীর অধীনতা মেনে নাও, যেন তাদের মধ্যে কেউ কেউ আল্লাহ্র কালামে ঈমান না আনলেও তোমাদের চালচলন মসীহের দিকে তাদের টানে। এতে তোমাদের একটি কথাও বলতে হবে না,
2
কারণ তারা নিজেরাই তোমাদের পবিত্র জীবন আর আল্লাহ্র প্রতি ভয় দেখতে পাবে।
3
নানা রকম চুলের বেণী, গয়নাগাটি বা সুন্দর সুন্দর কাপড়- এই সব বাইরের সাজ-পোশাক দিয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ো না,
4
বরং যার সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে না সেই নরম ও শান্ত স্বভাব দিয়ে তোমাদের দিলকে সাজাও। আল্লাহ্র চোখে সেটাই বেশী দামী।
5
আগেকার যে আল্লাহ্ভক্ত স্ত্রীলোকেরা আল্লাহ্র উপরে আশা রাখতেন তাঁরা নিজের নিজের স্বামীর অধীনে থেকে এভাবেই নিজেদের সাজাতেন;
6
যেমন বিবি সারা নবী ইব্রাহিমের বাধ্য ছিলেন এবং তাঁকে প্রভু বলে ডাকতেন। তোমরা যদি কোন রকম ভয়কে নিজের উপর কাজ করতে না দিয়ে যা ভাল তা-ই কর তবে এটাই প্রমাণ হবে যে, তোমরা বিবি সারার যোগ্য সন্তান।
7
ঠিক সেইভাবে তোমরা যারা স্বামী, তোমরা বুদ্ধি-বিবেচনা করে স্ত্রীর সংগে বাস কর। তারা তোমাদের দুর্বল সাথী, আর তারাও তোমাদের সংগে আল্লাহ্র রহমতের দান হিসাবে জীবন পাবে। সেইজন্য তাদের সম্মান কোরো যেন তোমাদের মুনাজাত বাধা না পায়।
8
শেষে বলি, তোমাদের সকলের মন যেন একই রকম হয়। তোমরা একে অন্যের দুঃখে দুঃখ বোধ কর, ভাইয়ের মত ভালবাসার ভাব রাখ এবং দয়ালু ও নম্র হও।
9
অন্যায়ের বদলে কারও উপর অন্যায় কোরো না বা কেউ গালাগালি দিলে তাকে ফিরে গালাগালি দিয়ো না, বরং তাদের জন্য দোয়া চেয়ো; কারণ দোয়া পাবার জন্যই আল্লাহ্ তোমাদের ডেকেছেন।
10
পাক-কিতাবে লেখা আছে, যে সুখী জীবন কাটাতে চায় আর সুদিন দেখবার আশা করে, খারাপ কথা থেকে তার জিভ্কে, ছলনার কথা থেকে তাঁর ঠোঁটকে সে সামলাক।
11
খারাপ কাজ থেকে সে দূরে থাকুক, আর ভাল কাজ করুক; শান্তির জন্য আগ্রহী হয়ে সে তার পিছু না ছাড়ুক।
12
যারা ন্যায়ের পথে চলে তাদের উপর মাবুদের চোখ আছে, তাদের মুনাজাত শুনবার জন্য তাঁর কান খোলাই রয়েছে; কিন্তু যারা খারাপ কাজ করে, মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান।
13
ভাল কাজ করতে যদি তোমাদের আগ্রহ থাকে তবে কে তোমাদের ক্ষতি করবে?
14
আল্লাহ্র ইচ্ছামত চলতে গিয়ে যদি তোমাদের কষ্টভোগও করতে হয়, তবে ধন্য তোমরা। যারা তোমাদের দুঃখ-কষ্ট দেয় তাদের তোমরা ভয় কোরো না বা দুঃখ-কষ্টের সময়ে অস্থির হয়ো না,
15
বরং মসীহ্কে তোমাদের দিলে প্রভু হিসাবে স্থান দাও। তোমাদের আশা-ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেবার জন্য সব সময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর নম্রতা ও ভয়ের সংগে দিয়ো।
16
তোমাদের বিবেক পরিষ্কার রেখো, যেন মসীহের লোক হিসাবে তোমাদের ভাল চালচলনের যারা নিন্দা করে তারা তোমাদের নিন্দা করেছে বলে লজ্জা পায়।
17
খারাপ কাজ করে কষ্ট পাওয়ার চেয়ে বরং আল্লাহ্র ইচ্ছায় ভাল কাজ করে কষ্ট পাওয়া অনেক ভাল।
18
মসীহ্ও গুনাহের জন্য একবারই মরেছিলেন। আল্লাহ্র কাছে আমাদের নিয়ে যাবার জন্য সেই নির্দোষ লোকটি গুনাহ্গারদের জন্য, অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। শরীরে তাঁকে হত্যা করা হয়েছিল, কিন্তু রূহে তাঁকে জীবিত করা হয়েছিল এবং তিনি বন্দী রূহ্দের কাছে গিয়ে প্রচার করেছিলেন।
20
অনেক দিন আগে নবী নূহের সেই জাহাজ তৈরীর সময়ে আল্লাহ্ যখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন তখন যারা অবাধ্য হয়েছিল এই রূহ্গুলো তাদেরই। সেই জাহাজে উঠে মাত্র অল্প কয়েকজন, অর্থাৎ মাত্র আটজন সেই পানির মধ্য থেকে রক্ষা পেয়েছিলেন।
21
এটা হল তরিকাবন্দীর একটা ছবি যা এখন তোমাদের নাজাত দেয়। তরিকাবন্দী যে তোমাদের শরীর থেকে ময়লা দূর করে তা নয়; আল্লাহ্র কাছে এটা একটা পরিষ্কার বিবেকের সাড়া। ঈসা মসীহের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবার মধ্য দিয়ে তোমাদের নাজাত দেওয়া হয়।
22
মসীহ্ বেহেশতে গেছেন এবং এখন আল্লাহ্র ডান দিকে আছেন, আর আসমানের ফেরেশতারা, ক্ষমতার অধিকারীরা ও শাসনকর্তারা তাঁর অধীনে আছেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5