bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
1 Thessalonians 1
1 Thessalonians 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
1
পিতা আল্লাহ আর হযরত ঈসা মসীহের সংগে যুক্ত থিষলনীকীয় জামাতের কাছে সীলবান, তীমথিয় আর আমি পৌল এই চিঠি লিখছি। আমাদের পিতা আল্লাহ আর হযরত ঈসা মসীহ্ তোমাদের রহমত ও শান্তি দান করুন।
2
আমরা সব সময় মুনাজাতে তোমাদের সকলের কথা মনে করে আল্লাহ্কে শুকরিয়া জানিয়ে থাকি।
3
ঈমানের দরুন তোমরা যে কাজ করছ, মহব্বতের দরুন যে পরিশ্রম করছ এবং আমাদের হযরত ঈসা মসীহের উপর আশার দরুন যে ধৈর্য ধরছ, সেই কথা আমরা সব সময়ই আমাদের পিতা ও আল্লাহ্র সামনে মুনাজাতে মনে করে থাকি।
4
আল্লাহ্র প্রিয় আমার ভাইয়েরা, আমরা জানি তিনিই তোমাদের বেছে নিয়েছেন,
5
কারণ আমাদের প্রচারিত সুসংবাদ কেবলমাত্র কথার মধ্য দিয়ে তোমাদের কাছে আসে নি, কিন্তু তা শক্তি, পাক-রূহ্ ও পূর্ণ নিশ্চয়তার মধ্য দিয়ে এসেছিল। তোমাদের সংগে থাকবার সময়ে তোমাদের ভালোর জন্য আমরা কিভাবে চলাফেরা করেছি তা তোমরা জান।
6
অনেক অত্যাচারের মধ্যেও পাক-রূহের দেওয়া আনন্দের সংগে সেই সুসংবাদ গ্রহণ করে তোমরা আমাদের আর প্রভুর মত করে চলছ।
7
এতে ম্যাসিডোনিয়া আর আখায়া প্রদেশের সব ঈমানদারদের কাছে তোমরা একটা আদর্শ হয়েছ।
8
কেবলমাত্র ম্যাসিডোনিয়া আর আখায়া প্রদেশেই যে তোমাদের কাছ থেকে মাবুদের কালাম ছড়িয়ে পড়েছে এমন নয়, কিন্তু আল্লাহ্র উপর তোমাদের ঈমানের কথাও সব জায়গাতেই গিয়ে পৌঁছেছে। এই ব্যাপারে আমাদের কিছুই বলবার দরকার নেই,
9
কারণ তোমরা কিভাবে আমাদের গ্রহণ করেছিলে লোকেরা তা আমাদের জানাচ্ছে। তারা আরও জানাচ্ছে যে, তোমরা কিভাবে দেব-দেবীদের কাছ থেকে ফিরে জীবন্ত ও সত্য আল্লাহ্র কাছে এসেছ যেন তাঁর এবাদত করতে পার,
10
আর বেহেশত থেকে তাঁর পুত্রের আসবার জন্য অপেক্ষা করতে পার। সেই পুত্রই হলেন ঈসা, যাঁকে তিনি মৃত্যু থেকে জীবিত করে তুলেছিলেন। আল্লাহ্র যে গজব নেমে আসছে সেই গজব থেকে এই ঈসাই আমাদের রক্ষা করবেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5