bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Corinthians 2
2 Corinthians 2
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 3 →
1
তাই আমি মনে মনে ঠিক করলাম, আবার তোমাদের দুঃখ দেবার জন্য তোমাদের কাছে যাব না,
2
কারণ তোমাদেরই যদি আমি দুঃখ দিই তবে আমাকে আনন্দ দেবে কে? যাদের আমি দুঃখ দেব সেই তোমরা ছাড়া আমাকে আনন্দ দেবার যে আর কেউ নেই।
3
যখন আমি যাব তখন যাদের কাছ থেকে আমার আনন্দ পাবার কথা তাদের কাছ থেকে আমি যেন দুঃখ না পাই, সেইজন্যই আমি এই কথা লিখেছিলাম। তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে যে, আমি যাতে আনন্দ পাই তোমরাও তাতে আনন্দ পাও।
4
অনেক দুঃখ ও মনের ব্যথায় চোখের পানির ভিতর দিয়ে আমি তোমাদের কাছে লিখেছিলাম। তোমাদের দুঃখ দেবার জন্য আমি লিখি নি, বরং তোমাদের প্রতি আমার মহব্বত যে কত গভীর তা জানাবার জন্যই লিখেছিলাম।
5
কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে তবে কথাটা কড়া করে না বলে শুধু এটুকুই বলি যে, সে কেবল আমাকে দুঃখ দেয় নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে।
6
তোমাদের বেশীর ভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছে তা-ই তার পক্ষে যথেষ্ট।
7
তোমরা বরং এখন তাকে মাফ কর এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ হয়ে না পড়ে।
8
তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা মহব্বত কর তা প্রমাণ করে দেখাও।
9
আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছ কিনা, আর এইজন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম।
10
কোন ব্যাপারে যদি কাউকে তোমরা মাফ কর তবে আমিও তাকে মাফ করি। আর সত্যিই যদি আমি কোন কিছু মাফ করে থাকি তবে মসীহের সামনে তোমাদের জন্যই তা করেছি,
11
যেন শয়তান আমাদের উপরে কোন সুযোগ-সুবিধা না পায়। তার মতলবের কথা তো আমাদের অজানা নেই।
12
আমি ত্রোয়া শহরে মসীহের বিষয় সুসংবাদ তবলিগ করতে গিয়ে দেখলাম যে, সেখানে কাজ করবার জন্য প্রভু আমাকে একটা সুযোগ করে দিয়েছেন।
13
কিন্তু তবুও আমি মনে শান্তি পাই নি, কারণ আমার ঈমানদার ভাই তীত সেখানে ছিলেন না। সেইজন্য ত্রোয়ার লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি ম্যাসিডোনিয়ায় চলে গেলাম।
14
আল্লাহ্কে শুকরিয়া যে, আমরা মসীহের সংগে যুক্ত হয়েছি বলে আল্লাহ্ তাঁর জয়-যাত্রায় সব সময় আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। মসীহ্কে জানা একটা সুগন্ধের মত। আল্লাহ্ তাঁর জয়-যাত্রায় সেই সুগন্ধ আমাদের মধ্য দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেন।
15
যারা নাজাত পাচ্ছে এবং যারা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কাছে আল্লাহ্র পক্ষে আমরা সত্যিসত্যিই মসীহের সুগন্ধ।
16
কিন্তু যারা ধ্বংস হচ্ছে তাদের কাছে আমাদের সুগন্ধ হল মৃত্যুর গন্ধ, যার ফল হল অনন্ত মৃত্যু; আর যারা নাজাত পাচ্ছে তাদের কাছে আমরা জীবনের সুগন্ধ, যার ফল হল অনন্ত জীবন। এই কাজের যোগ্য কে?
17
নিজেদের লাভের জন্য যারা আল্লাহ্র কালাম নিয়ে ব্যবসা করে আমরা সেই সব লোকদের মত নই; বরং মসীহের সংগে যুক্ত হয়ে আল্লাহ্র সামনে আল্লাহ্র পাঠানো লোক হিসাবে আমরা খাঁটি দিল থেকে কথা বলি।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13