bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
2 Peter 3
2 Peter 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
1
প্রিয় ভাইয়েরা, তোমাদের কাছে এটাই আমার দ্বিতীয় চিঠি। দু’টা চিঠিতেই আমি তোমাদের কতগুলো বিষয় মনে করিয়ে দিয়ে তোমাদের খাঁটি মনকে নাড়া দেবার চেষ্টা করেছি।
2
পবিত্র নবীরা যে সব কথা আগে বলে গেছেন সেগুলো এবং তোমাদের সাহাবীদের মধ্য দিয়ে আমাদের প্রভু ও নাজাতদাতা যে হুকুম দিয়ে গেছেন, আমি চাই যেন তোমরা তা মনে রাখ।
3
প্রথমে এই কথা মনে রেখো যে, ভাল বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করাই যাদের স্বভাব তারা শেষকালে এসে ঠাট্টা-বিদ্রূপই করবে। তারা নিজেদের কামনা-বাসনা অনুসারেই চলবে,
4
আর বলবে, “তাঁর আসবার যে ওয়াদা ছিল তার কি হল? দুনিয়া সৃষ্টির সময় থেকে যেমন চলছিল ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষদের মৃত্যুর পর থেকে সব কিছু তো সেই একইভাবে চলছে।”
5
এই লোকেরা ইচ্ছা করেই ভুলে যায় যে, অনেক দিন আগে আল্লাহ্র কালামের দ্বারা আসমান সৃষ্ট হয়েছিল এবং পানি দিয়ে ও পানির মধ্য থেকে দুনিয়ারও সৃষ্টি হয়েছিল।
6
তখনকার সেই দুনিয়া বন্যার পানিতে ধ্বংস হয়ে গিয়েছিল।
7
আর আল্লাহ্র সেই একই কালামের দ্বারা এখনকার আসমান ও দুনিয়া আগুনে পুড়িয়ে দেবার জন্য রাখা হয়েছে; আল্লাহ্র প্রতি ভয়হীন লোকদের বিচার ও ধ্বংসের দিন পর্যন্ত তা রক্ষা করা হচ্ছে।
8
কিন্তু প্রিয় ভাইয়েরা, এই কথাটা ভুলে যেয়ো না যে, প্রভুর কাছে এক দিন এক হাজার বছরের সমান এবং এক হাজার বছর এক দিনের সমান।
9
কোন কোন লোক মনে করে প্রভু তাঁর ওয়াদা পূর্ণ করতে দেরি করছেন, কিন্তু তা নয়। আসলে তিনি তোমাদের প্রতি ধৈর্য ধরছেন, কারণ কেউ যে ধ্বংস হয়ে যায় এটা তিনি চান না, বরং সবাই যেন তওবা করে এটাই তিনি চান।
10
কিন্তু প্রভুর দিন চোরের মত করে আসবে। সেই দিন আসমান হুহু শব্দ করে শেষ হয়ে যাবে এবং চাঁদ-সূর্য-তারা সবই পুড়ে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তা সবই পুড়ে যাবে।
11
সব কিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে তখন তোমাদের কি রকম লোক হওয়া উচিত? আগ্রহের সংগে আল্লাহ্র দিনের অপেক্ষায় থেকে তোমাদের পবিত্র ও আল্লাহ্র প্রতি ভয়পূর্ণ জীবন কাটানো উচিত। সেই দিন আসমান পুড়তে পুড়তে ধ্বংস হয়ে যাবে এবং চাঁদ-সূর্য-তারা আগুনে গলে যাবে।
13
কিন্তু আমরা আল্লাহ্র ওয়াদা অনুসারে নতুন আসমান ও নতুন জমীনের জন্য অপেক্ষা করছি। সেখানে সব কিছু আল্লাহ্র ইচ্ছামত হবে।
14
প্রিয় ভাইয়েরা, তোমরা এখন এই সবের জন্য অপেক্ষা করছ বলে প্রাণপণ চেষ্টা কর যাতে তিনি এসে তোমাদের নিখুঁত হয়ে নির্দোষ অবস্থায় শান্তিতে বাস করতে দেখতে পান।
15
মনে রেখো, মানুষকে নাজাত পাবার সুযোগ দেবার জন্য আমাদের প্রভু ধৈর্য ধরে আছেন। এই একই কথা আমাদের প্রিয় ভাই পৌলও আল্লাহ্র দেওয়া জ্ঞানে তোমাদের কাছে লিখেছেন।
16
তাঁর সব চিঠিতেই তিনি এই সব বিষয় সম্বন্ধে এই একই কথা লিখে থাকেন। সেগুলোর মধ্যে অবশ্য কতগুলো বিষয় আছে যা বোঝা কঠিন। সেইজন্য যারা উম্মত হবার শিক্ষা পায় নি ও যাদের মন অস্থির তারা অন্যান্য কিতাবের মত এগুলোর মানেও ঘুরিয়ে বলে নিজেদের ধ্বংস ডেকে আনে।
17
প্রিয় ভাইয়েরা, তোমরা এই কথা আগেই জানতে পেরেছ বলে সাবধান হও, যেন এই সব উ"ছৃঙ্খল লোকদের ভুল তোমাদের ভুল পথে নিয়ে না যায়, আর তোমাদের মনের স্থিরতা থেকে তোমরা সরে না পড়।
18
তোমরা আমাদের প্রভু ও নাজাতদাতা ঈসা মসীহের রহমতে ও তাঁর সম্বন্ধে জ্ঞানে বেড়ে উঠতে থাক। এখন এবং অনন্ত কাল পর্যন্ত তাঁরই গৌরব হোক। আমিন। ॥ভব
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
All chapters:
1
2
3