bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Amos 3
Amos 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 4 →
1
হে ইসরাইলের লোকেরা, তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ মাবুদ যাদের মিসর থেকে বের করে এনেছেন সেই গোটা জাতির বিরুদ্ধে তিনি যা বলছেন তা শোন:
2
“দুনিয়ার সমস্ত জাতির মধ্য থেকে আমি কেবল তোমাদেরই বেছে নিয়েছি; কাজেই তোমাদের সব গুনাহের জন্য আমি তোমাদের শাস্তি দেব।”
3
আগে থেকে ঠিক না করলে কি দু’জন একসংগে কোথাও যায়?
4
শিকার করা পশু না থাকলে কি সিংহ ঝোপ-ঝাড়ের মধ্যে গর্জন করে? কিছু ধরতে না পারলে কি যুব সিংহ তার গর্তের মধ্যে গোঁ গোঁ করে?
5
ফাঁদের মধ্যে টোপ না থাকলে কি পাখী ফাঁদের কাছে আসে? ধরবার কিছু না পেলে কি ফাঁদ লাফিয়ে ওঠে?
6
শহরে শিংগার আওয়াজ শুনলে কি লোকেরা কাঁপে না? মাবুদ না ঘটালে কি শহরে বিপদ ঘটে?
7
আসলে আল্লাহ্ মালিক তাঁর গোলাম নবীদের কাছে তাঁর পরিকল্পনা প্রকাশ না করে কিছুই করেন না।
8
সিংহ গর্জন করলে কে না ভয় করবে? আল্লাহ্ মালিক বলতে বললে কে নবী হিসাবে কথা না বলে পারবে?
9
তোমরা অস্দোদ ও মিসরের সব কেল্লার লোকদের কাছে বল, “তোমরা সামেরিয়ার পাহাড়গুলোর উপরে জড়ো হও; দেখ, তার মধ্যে কত গোলমাল! তার লোকদের মধ্যে কত জুলুম!”
10
আল্লাহ্ মালিক বলছেন, “তারা ঠিক কাজ করতে জানে না; তাদের কেল্লাগুলোর মধ্যে তারা অত্যাচারের ও লুটের মাল জমিয়ে রেখেছে। কাজেই একজন শত্রু তাদের দেশ ঘেরাও করবে; সে তাদের শক্ত প্রতিরক্ষার উপায়গুলো ধ্বংস করবে এবং কেল্লাগুলো লুট করবে।”
12
মাবুদ বলছেন, “রাখাল সিংহের মুখ থেকে যেমন কেবল পায়ের দু’টা হাড় কিংবা কানের একটা টুকরা উদ্ধার করতে পারে তেমনি ইসরাইলের যে লোকেরা সামেরিয়ায় বাস করে তারা কেবল তাদের খাটের পায়া এবং চাদরের টুকরা নিয়ে উদ্ধার পাবে।”
13
দীন-দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “তোমরা শোন এবং ইয়াকুবের বংশকে সাবধান কর।
14
আমি গুনাহের জন্য ইসরাইলকে যেদিন শাস্তি দেব সেই দিন বেথেলের বেদীগুলো ভেংগে ফেলব; তখন বেদীর শিংগুলো ভেংগে মাটিতে পড়বে।
15
আমি শীতকাল কাটাবার ঘর ও গরমকাল কাটাবার ঘর ভেংগে ফেলব; হাতীর দাঁতের কাজ করা ঘরগুলো নষ্ট করা হবে এবং বড় বড় বাড়ীগুলো ধ্বংস করা হবে। আমি মাবুদ এই কথা বলছি।”
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9