bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Daniel 1
Daniel 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 2 →
1
এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের রাজত্বের তৃতীয় বছরের সময় ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার জেরুজালেমে এসে শহরটা ঘেরাও করলেন।
2
দীন-দুনিয়ার মালিক তাঁর হাতে এহুদার বাদশাহ্ যিহোয়াকীমকে তুলে দিলেন এবং তাঁর সংগে আল্লাহ্র ঘরের কতগুলো পাত্রও তুলে দিলেন। তিনি সেই পাত্রগুলো ব্যাবিলনে তাঁর দেবতার মন্দিরে নিয়ে গিয়ে সেখানকার ধনভাণ্ডারে রেখে দিলেন।
3
পরে বাদশাহ্ তাঁর প্রধান রাজকর্মচারী অসপনস্কে হুকুম দিলেন যেন তিনি ইসরাইলীয় রাজপরিবার ও সম্মানিত পরিবারগুলোর মধ্য থেকে কয়েকজন যুবককে নিয়ে আসেন।
4
সেই যুবকদের হতে হবে নিখুঁত, সুন্দর, জ্ঞানী ও বুদ্ধিমান, সমস্ত শিক্ষা গ্রহণে চট্পটে এবং রাজ-দরবারের কাজ করবার যোগ্য। অসপনস্কে হুকুম দেওয়া হল যেন তিনি এই যুবকদের ব্যাবিলনীয়দের ভাষা ও সাহিত্য সম্বন্ধে শিক্ষা দেন।
5
বাদশাহ্ তাঁর খাবার থেকে তাদের প্রতিদিনের পরিমাণ মত খাবার ও আংগুর-রস দেবার নির্দেশ দিলেন। এইভাবে তাদের তিন বছর শিক্ষা দেবার পরে তারা বাদশাহ্র কাজে নিযুক্ত হবে।
6
এদের মধ্যে ছিলেন এহুদা-গোষ্ঠীর দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়।
7
সেই প্রধান রাজকর্মচারী তাঁদের নতুন নাম রাখলেন; তিনি দানিয়ালকে বেল্টশৎসর, হনানিয়কে শদ্রক, মীশায়েলকে মৈশক ও অসরিয়কে অবেদ্-নগো নাম দিলেন।
8
দানিয়াল কিন্তু মনে মনে ঠিক করলেন যে, তিনি বাদশাহ্র খাবার ও আংগুর-রস দিয়ে নিজেকে নাপাক করবেন না। এইভাবে যাতে নিজেকে নাপাক করতে না হয় সেইজন্য তিনি প্রধান রাজকর্মচারীর কাছে অনুমতি চাইলেন।
9
আল্লাহ্ সেই রাজকর্মচারীর মনে দানিয়ালের জন্য দয়া ও মমতা দিলেন।
10
তবে সেই রাজকর্মচারী দানিয়ালকে বললেন, “যিনি তোমাদের খাবার ও আংগুর-রসের ব্যবস্থা করেছেন আমি আমার সেই প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের বয়সী অন্য যুবকদের চেয়ে কেন তোমাদের রোগা দেখবেন? এতে বাদশাহ্ তোমাদের দরুন আমার মাথা কেটে ফেলতে পারেন।”
11
সেই রাজকর্মচারী দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের যত্ন নেবার জন্য যে লোককে নিযুক্ত করেছিলেন দানিয়াল তাঁকে বললেন,
12
“আপনি দয়া করে দশ দিন আপনার এই গোলামদের পরীক্ষা করে দেখুন; আপনি আমাদের কেবল শাক-সব্জি ও পানি খেতে দেবেন।
13
তারপর বাদশাহ্র খাবার খাওয়া সেই যুবকদের সংগে আমাদের চেহারার তুলনা করে দেখবেন এবং আপনি যেমন দেখবেন সেই অনুসারেই আপনার এই গোলামদের সংগে ব্যবহার করবেন।”
14
তিনি এতে রাজী হলেন এবং দশ দিন তাঁদের পরীক্ষা করলেন।
15
দশ দিনের শেষে দেখা গেল বাদশাহ্র খাবার খাওয়া যুবকদের সকলের চেয়ে তাঁরা আরও সুন্দর ও স্বাস্থ্যবান হয়েছেন।
16
তখন সেই লোকটি বাদশাহ্র খাবার ও আংগুর-রস সরিয়ে দিয়ে তার বদলে তাঁদের শাক-সব্জিই দিতে থাকলেন।
17
এই চারজন যুবককে আল্লাহ্ সব রকম সাহিত্য ও বিদ্যায় জ্ঞানলাভ করবার ও বুঝবার ক্ষমতা দিলেন; আর দানিয়াল সব রকম দর্শন ও স্বপ্নের বিষয় বুঝতে পারতেন।
18
বাদশাহ্র সামনে সেই যুবকদের নিয়ে যাবার জন্য বাদশাহ্ যে সময় ঠিক করে দিয়েছিলেন সেই সময়ের শেষে সেই প্রধান রাজকর্মচারী তাঁদের বখতে-নাসারের সামনে নিয়ে গেলেন।
19
বাদশাহ্ তাঁদের সংগে কথা বলে বুঝলেন যে, আর কেউ দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের সমান নয়; তাই এই চারজন বাদশাহ্র কাজে নিযুক্ত হলেন।
20
জ্ঞান ও বুদ্ধির বিষয়ে প্রত্যেকটি ব্যাপারে বাদশাহ্ তাঁদের জিজ্ঞাসা করে বুঝতে পারলেন যে, তাঁরা তাঁর সারা রাজ্যের মধ্যেকার সমস্ত জাদুকর ও ভূতের ওঝাদের চেয়ে দশগুণ ভাল।
21
বাদশাহ্ কাইরাসের রাজত্বের প্রথম বছর পর্যন্ত দানিয়াল বাদশাহ্র কাজে বহাল রইলেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12