bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Deuteronomy 25
Deuteronomy 25
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 26 →
1
“যদি লোকদের মধ্যে ঝগড়া-বিবাদ দেখা দেয় আর তা আদালতে নিয়ে যাওয়া হয় তবে বিচারকেরা তার বিচার করে নির্দোষকে নির্দোষ এবং দোষীকে দোষী বলে রায় দেবে।
2
সেই রায়ে দোষীকে যদি মার দেবার নির্দেশ দেওয়া হয় তবে বিচারক তাকে মাটিতে শুইয়ে দোষ অনুসারে যে কয়টা আঘাত তার পাওনা তা তাঁর নিজের সামনেই দেওয়াবে,
3
কিন্তু চল্লিশটার বেশী আঘাত তাকে দেওয়া চলবে না। এর বেশী দিলে একজন ইসরাইলীয় ভাইকে সকলের সামনে অসম্মান করা হবে।
4
“শস্য মাড়াই করবার সময়ে বলদের মুখে জাল্তি বেঁধো না।
5
“ভাইয়েরা এক পরিবার হয়ে বাস করবার সময়ে যদি এক ভাই ছেলে না রেখে মারা যায়, তবে তার বিধবা স্ত্রী পরিবারের বাইরে আর কাউকে বিয়ে করতে পারবে না। তার স্বামীর ভাই তাকে বিয়ে করবে এবং তার প্রতি স্বামীর ভাইয়ের যে কর্তব্য তা পালন করবে।
6
তাহলে তার যে প্রথম ছেলে হবে সে সেই মৃত ভাইয়ের নাম রক্ষা করবে আর সেই ভাইয়ের নাম বনি-ইসরাইলদের মধ্য থেকে মুছে যাবে না।
7
কিন্তু সে যদি ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে না চায় তবে সেই স্ত্রী গ্রাম বা শহরের সদর দরজায় বৃদ্ধ নেতাদের কাছে গিয়ে বলবে, ‘আমার স্বামীর ভাই বনি-ইসরাইলদের মধ্যে তার ভাইয়ের নাম রক্ষা করতে রাজী নয়। আমার প্রতি তার যে কর্তব্য তা সে পালন করতে চায় না।’
8
তখন সেখানকার বৃদ্ধ নেতারা সেই লোকটিকে ডেকে বুঝাবেন। এর পরেও যদি সে বলতে থাকে যে, সে তাকে বিয়ে করতে রাজী নয়,
9
তবে তার ভাইয়ের স্ত্রী বৃদ্ধ নেতাদের সামনেই লোকটির কাছে গিয়ে তার পা থেকে এক পাটি জুতা খুলে নেবে এবং তার মুখে থুথু দিয়ে বলবে, ‘ভাইয়ের বংশ যে রক্ষা করতে চায় না তার প্রতি এ-ই করা হয়।’
10
বনি-ইসরাইলদের মধ্যে সেই লোকের বংশকে বলা হবে ‘জুতাহারার বংশ।’
11
“দু’জন লোক মারামারি করবার সময়ে যদি তাদের একজনের স্ত্রী তার স্বামীকে অন্যজনের হাত থেকে রক্ষা করবার উদ্দেশ্যে কাছে গিয়ে অন্য লোকটির পুরুষাংগ চেপে ধরে,
12
তবে তোমরা সেই স্ত্রীলোকের হাত কেটে ফেলবে। তাকে তোমরা কোন দয়া দেখাবে না।
13
“তোমাদের থলিতে যেন একই ওজন দেখাবার জন্য দু’টা করে বাট্খারা না থাকে, একটা বেশী ওজনের আর একটা কম ওজনের।
14
তোমাদের বাড়ীতে যেন একই মাপ দেখাবার জন্য দু’টা করে পাত্র না থাকে, একটা বেশী মাপের আর একটা কম মাপের।
15
তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের যে দেশ দিতে যাচ্ছেন সেখানে যেন তোমরা অনেক দিন বেঁচে থাকতে পার সেইজন্য তোমাদের ঠিক এবং উচিত মাপের বাট্খারা ও পাত্র রাখতে হবে।
16
এর কারণ হল, যে এই সব করে, অর্থাৎ যে ঠকিয়ে বেড়ায় তোমাদের মাবুদ আল্লাহ্ তাকে ঘৃণা করেন।
17
“তোমরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পরে আমালেকীয়রা পথে তোমাদের সংগে যা করেছিল তা ভুলে যেয়ো না।
18
তোমাদের শ্রান্ত-ক্লান্ত অবস্থায় যারা পিছনে পড়েছিল তারা তাদের উপর হামলা চালিয়েছিল। তারা আল্লাহ্কে ভয় করে নি।
19
তোমাদের মাবুদ আল্লাহ্ যে দেশটা সম্পত্তি হিসাবে দখল করবার জন্য তোমাদের দিতে যাচ্ছেন সেখানে তোমাদের চারপাশের শত্রুদের সংগে লড়াই থেকে তিনি যখন তোমাদের বিশ্রাম দেবেন তখন দুনিয়ার উপর থেকে আমালেকীয়দের চিহ্ন তোমাদের একেবারে মুছে ফেলতে হবে। এই কথা তোমরা ভুলে যেয়ো না।
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 26 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34