bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Joel 3
Joel 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
1
“শোন, সেই দিনে ও সেই সময়ে যখন আমি এহুদা ও জেরুজালেমের অবস্থা ফিরাব,
2
তখন আমি সব জাতিদের জমায়েত করব এবং যিহোশাফটের উপত্যকায় তাদের নামিয়ে আনব। সেখানে আমার সম্পত্তি, অর্থাৎ আমার বান্দা বনি-ইসরাইলদের বিষয় নিয়ে আমি তাদের বিরুদ্ধে বিচার করব, কারণ তারা জাতিদের মধ্যে আমার বান্দাদের ছড়িয়ে দিয়েছিল এবং আমার দেশ ভাগ করেছিল।
3
তারা আমার বান্দাদের ভাগ করে নেবার জন্য গুলিবাঁট করেছিল এবং বেশ্যা পাবার জন্য তারা ইসরাইলীয় ছেলেদের বিক্রি করেছিল; আংগুর-রসের জন্য তারা ইসরাইলীয় মেয়েদের বিক্রি করেছিল যাতে তারা আংগুর-রস খেতে পারে।
4
“এখন হে টায়ার, সিডন ও ফিলিস্তীনের সমস্ত এলাকা, আমার সংগে তোমাদের সম্বন্ধ কি? তোমরা কি আমার উপর প্রতিশোধ নি"ছ? যদি তোমরা আমার উপর প্রতিশোধ নাও তবে তোমরা যা করবে তা-ই আমি সংগে সংগে খুব তাড়াতাড়ি তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব।
5
এর কারণ হল, তোমরা আমার সোনা ও রূপা নিয়ে নিয়েছ এবং আমার সবচেয়ে মূল্যবান জিনিসপত্র তোমাদের মন্দিরগুলোতে নিয়ে গেছ।
6
তোমরা এহুদা ও জেরুজালেমের লোকদের তাদের দেশ থেকে দূরে সরিয়ে দেবার জন্য গ্রীকদের কাছে বিক্রি করেছ।
7
“শোন, যে সব জায়গায় তোমরা তাদের বিক্রি করেছ সেখান থেকে আমি তাদের ডেকে আনব এবং তোমরা যা করেছ তা-ই তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব।
8
তোমাদের ছেলেমেয়েদের আমি এহুদার লোকদের কাছে বিক্রি করে দেব এবং তারা দূরের সাবায়ীয় জাতির কাছে তাদের বিক্রি করবে।” এই কথা মাবুদ বলেছেন।
9
তোমরা জাতিদের মধ্যে এই কথা ঘোষণা কর: “তোমরা পবিত্র যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত কর, বলবান লোকদের ডেকে আন। সব যোদ্ধারা কাছে গিয়ে আক্রমণ করুক।
10
তোমাদের লাংগলের ফলা পিটিয়ে তলোয়ার আর কাসে- দিয়ে বড়শা তৈরী কর। দুর্বল লোক বলুক, ‘আমি বলবান।’
11
হে চারদিকের সমস্ত জাতি, তোমরা তাড়াতাড়ি এসে জড়ো হও।” হে মাবুদ, তোমার বলবান লোকদের তুমি পাঠিয়ে দাও।
12
মাবুদ বলছেন, “জাতিদের ডেকে আনা হোক; তারা যিহোশাফটের উপত্যকায় এগিয়ে যাক, কারণ সেখানে আমি চারদিকের সব জাতিদের বিচার করতে বসব।
13
তাদের দুষ্টতা অনেক, সেইজন্য তোমরা কাসে- লাগাও, কারণ ফসল পেকেছে। তোমরা এসে আংগুর মাড়াও, কারণ আংগুর মাড়াইয়ের গর্ত পূর্ণ হয়েছে। আংগুর-রসের পাত্র থেকে রস উপ্চে পড়ছে।”
14
শাস্তির উপত্যকায় অনেক লোকের ভিড়, অনেক লোকের ভিড়, কারণ শাস্তির উপত্যকায় মাবুদের দিন কাছে এসে গেছে।
15
সূর্য ও চাঁদ অন্ধকার হবে এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেবে।
16
মাবুদ সিয়োন থেকে গর্জন করবেন, জেরুজালেম থেকে জোরে কথা বলবেন; আসমান ও জমীন কাঁপতে থাকবে। কিন্তু মাবুদই হবেন তাঁর বান্দাদের জন্য আশ্রয়স্থান, ইসরাইলের লোকদের জন্য একটা কেল্লা।
17
মাবুদ বলছেন, “তখন তোমরা জানবে যে, আমিই তোমাদের মাবুদ আল্লাহ্; আমি সিয়োনে, আমার পবিত্র পাহাড়ে বাস করি। জেরুজালেম পবিত্র হবে; বিদেশীরা আর কখনও সেখানে যাবে না।
18
“সেই দিন বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আংগুর-রস পাওয়া যাবে আর ছোট ছোট পাহাড়গুলো থেকে প্রচুর দুধ পাওয়া যাবে। এহুদার সব পানির খাদগুলো দিয়ে পানি বয়ে যাবে। মাবুদের ঘর থেকে একটা ঝর্ণা উঠে শিটীমের উপত্যকাকে পানি দান করবে।
19
কিন্তু মিসর ধ্বংসস্থান হবে আর ইদোম ধ্বংস হয়ে যাওয়া মরুভূমি হবে, কারণ এহুদার লোকদের উপর জুলুম করা হয়েছে আর তাদের দেশে নির্দোষের রক্তপাতও করা হয়েছে।
20
আগে এদের আমি দোষী বলে ধরেছিলাম, কিন্তু এখন তাদের দোষ আমি মাফ করব। লোকেরা এহুদায় চিরকাল বাস করবে ও জেরুজালেমে বাস করবে বংশের পর বংশ ধরে, আর আমি মাবুদ সিয়োনে বাস করব।”
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
All chapters:
1
2
3
Recommended Reading
Commentary
Joel Commentaries
→
Devotional
Joel Devotional Guide
→
Get This Bible
Bangladesh MBCL (Kitabul Mukkadas) Study Bible
→