bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Jonah 1
Jonah 1
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
1
মাবুদের এই কালাম মাত্তার ছেলে ইউনুসের উপর নাজেল হল,
2
“তুমি সেই বড় শহর নিনেভেতে গিয়ে তার বিরুদ্ধে তবলিগ কর, কারণ তার লোকদের খারাপী আমি দেখতে পেয়েছি।”
3
কিন্তু ইউনুস মাবুদের কাছ থেকে সেপন দেশে পালিয়ে যাবার জন্য রওনা হলেন। তিনি জাফা বন্দরে গিয়ে সেপনে যাবার একটা জাহাজ পেলেন। ভাড়া দেবার পর তিনি সেই জাহাজে উঠলেন এবং মাবুদের কাছ থেকে পালিয়ে যাবার জন্য সেপনের দিকে যাত্রা করলেন।
4
তখন মাবুদ সমুদ্রে একটা জোর বাতাস পাঠিয়ে দিলেন। তাতে এমন ভয়ংকর একটা ঝড় উঠল যে, জাহাজখানা ভেংগে যাবার মত হল।
5
এতে নাবিকেরা সবাই ভয় পেয়ে প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কান্নাকাটি করতে লাগল। জাহাজের ভার কমাবার জন্য তারা মালপত্র সমুদ্রে ফেলে দিল। কিন্তু এর আগেই ইউনুস জাহাজের খোলে নেমে গিয়ে শুয়ে পড়েছিলেন এবং তাঁর ঘুম গভীর হয়েছিল।
6
তখন জাহাজের ক্যাপ্টেন ইউনুসের কাছে গিয়ে বললেন, “তুমি কেমন করে ঘুমা"ছ? উঠে তোমার দেবতাকে ডাক। তিনি হয়তো আমাদের দিকে মনোযোগ দেবেন আর তাতে আমরা ধ্বংস হব না।”
7
পরে নাবিকেরা একে অন্যকে বলল, “কে এই বিপদের জন্য দায়ী তা দেখবার জন্য এস, আমরা গুলিবাঁট করে দেখি।” তারা গুলিবাঁট করলে পর ইউনুসের নাম উঠল।
8
তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, “তুমি আমাদের বল, এই যে বিপদ আমাদের উপর এসেছে তার জন্য কে দায়ী? তুমি কি কাজ কর? তুমি কোথা থেকে এসেছ? তুমি কোন্ দেশের লোক? তুমি কোন্ জাতির লোক?”
9
জবাবে ইউনুস বললেন, “আমি একজন ইবরানী। আমি বেহেশতের মাবুদ আল্লাহ্র এবাদত করি। তিনিই সাগর ও ভূমি তৈরী করেছেন।”
10
তিনি যে মাবুদের কাছ থেকে পালিয়ে যাচ্ছেন তা তারা জানতে পারল, কারণ তিনি সেই কথা তাদের বললেন। এতে তারা ভীষণ ভয় পেয়ে জিজ্ঞাসা করল, “তুমি এ কি করেছ?”
11
সাগর অশান্ত থেকে আরও অশান্ত হয়ে উঠছিল বলে তারা তাঁকে জিজ্ঞাসা করল, “সমুদ্র যাতে আমাদের জন্য শান্ত হয় সেইজন্য আমরা তোমাকে নিয়ে কি করব?”
12
জবাবে ইউনুস বললেন, “আমাকে তুলে সমুদ্রে ফেলে দিন, তাতে সমুদ্র শান্ত হবে। আমি জানি, আমার দোষেই এই ভীষণ ঝড় আপনাদের উপরে এসেছে।”
13
তবুও সেই নাবিকেরা তা না করে ডাংগার দিকে ফিরে যাবার জন্য সমস্ত শক্তি দিয়ে দাঁড় বাইতে লাগল; কিন্তু তারা পারল না, কারণ সমুদ্র আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠল।
14
তখন তারা মাবুদকে ডেকে বলল, “হে মাবুদ, এই লোকের মৃত্যুর জন্য আমাদের যেন মরতে না হয়। একজন নির্দোষ লোকের মৃত্যুর জন্য তুমি আমাদের দায়ী কোরো না, কারণ হে মাবুদ, তুমি তো তোমার ইচ্ছামত কাজ করেছ।”
15
এর পর তারা ইউনুসকে ধরে সমুদ্রে ফেলে দিল, তাতে তোলপাড় করা সেই সাগর শান্ত হয়ে গেল।
16
এতে সেই লোকেরা মাবুদকে ভীষণ ভয় করতে লাগল। তারা মাবুদের উদ্দেশে পশু-কোরবানী দিল এবং তাঁর কাছে কতগুলো মানত করল।
17
এদিকে ইউনুসকে গিলে ফেলবার জন্য মাবুদ একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন। ইউনুস সেই মাছের পেটে তিন দিন তিন রাত রইলেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 2 →
All chapters:
1
2
3
4
Recommended Reading
Commentary
Jonah Commentaries
→
Devotional
Jonah Devotional Guide
→
Get This Bible
Bangladesh MBCL (Kitabul Mukkadas) Study Bible
→