bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Judges 17
Judges 17
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 18 →
1
আফরাহীমের পাহাড়ী এলাকায় মিকাহ্ নামে একজন লোক ছিল।
2
সে তার মাকে বলল, “তোমার যে তেরো কেজি দু’শো গ্রাম রূপা চুরি হয়ে গিয়েছিল এবং যার জন্য তোমাকে আমি বদদোয়া দিতে শুনেছি তা আমার কাছে আছে, আমিই তা নিয়েছিলাম।” তখন তার মা বলল, “বাবা, মাবুদ তোমাকে দোয়া করুন!”
3
সেই তেরো কেজি দু’শো গ্রাম রূপা সে তার মাকে ফিরিয়ে দিল। তখন তার মা বলল, “এই রূপা আমি মাবুদের উদ্দেশে কোরবানী করছি যাতে আমার ছেলে তা দিয়ে খোদাই করে একটা প্রতিমা এবং ছাঁচে ঢেলে আর একটা প্রতিমা তৈরী করে। কাজেই আমি এই রূপা তোমাকেই ফিরিয়ে দেব।”
4
মিকাহ্ সেই রূপা তার মায়ের হাতে ফিরিয়ে দিলে পর তার মা প্রায় আড়াই কেজি রূপা নিয়ে স্বর্ণকারকে দিল। সে তা দিয়ে একটা মূর্তি ও একটা প্রতিমা তৈরী করে দিল, আর সেগুলো মিকাহ্র বাড়ীতেই রাখা হল।
5
মিকাহ্র একটা মন্দির ছিল। সে একটা এফোদ ও কতগুলো দেবমূর্তি তৈরী করে তার একজন ছেলেকে ইমাম-পদে বহাল করল।
6
বনি-ইসরাইলদের মধ্যে তখনও কোন বাদশাহ্ ছিল না। যে যা ভাল মনে করত তা-ই করত।
7
সেই সময় এহুদা এলাকার বেথেলহেমের একজন লেবীয় যুবক এহুদা-গোষ্ঠীর লোকদের সংগে বাস করছিল।
8
সে অন্য কোথাও থাকবার জায়গার খোঁজ করবার জন্য বেথেলহেম ছেড়ে বের হল। যাত্রাপথে সে আফরাহীমের পাহাড়ী এলাকায় মিকাহ্র বাড়ীতে গেল।
9
মিকাহ্ তাকে জিজ্ঞাসা করল, “আপনি কোথা থেকে এসেছেন?” সে বলল, “আমি এহুদা এলাকার বেথেলহেমের একজন লেবীয়। আমি যেখানে থাকবার জায়গা পাব সেখানেই থাকব।”
10
মিকাহ্ তাকে বলল, “আপনি তাহলে আমার সংগেই থাকুন এবং আমার ইমাম হয়ে পিতার মত হন। আমি আপনাকে বছরে একশো বিশ গ্রাম করে রূপা এবং খোরাক-পোশাক দেব।” এই কথা শুনে সেই লেবীয় ভিতরে গেল এবং তার সংগে থাকতে রাজী হল। মিকাহ্ সেই যুবকটিকে তার একজন ছেলের মতই দেখতে লাগল।
12
মিকাহ্ সেই লেবীয়কে তার কাজে বহাল করলে পর সে তার ইমাম হয়ে তার বাড়ীতেই থাকল।
13
মিকাহ্ বলল, “একজন লেবীয় যখন আমার ইমাম হয়েছে তখন আমি জানি যে, মাবুদ আমার উন্নতি করবেন।”
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21