bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Micah 3
Micah 3
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 4 →
1
আমি মিকাহ্ বলছি, হে ইয়াকুবের নেতারা, অর্থাৎ ইসরাইলের বংশের শাসনকর্তারা, আপনারা শুনুন। আপনাদের কি ন্যায়বিচার সম্বন্ধে জানা উচিত নয়?
2
আপনারা তো ভাল কাজকে ঘৃণা করে খারাপ কাজকে ভালবাসেন; আপনারা আমার লোকদের গা থেকে চামড়া আর হাড় থেকে গোশ্ত ছাড়িয়ে নিচ্ছেন;
3
আপনারা আমার লোকদের গোশ্ত খাচ্ছেন, তাদের চামড়া তুলে ফেলে হাড়গুলো টুকরা টুকরা করে ভাঙ্গছেন; আপনারা হাঁড়ির মধ্যেকার গোশ্তের মত করে তাদের টুকরা টুকরা করে কাটছেন।
4
সময় আসছে যখন আপনারা মাবুদের কাছে ফরিয়াদ জানাবেন, কিন্তু তিনি আপনাদের জবাব দেবেন না। সেই সময় তিনি আপনাদের দিক থেকে নিজের মুখ ফিরিয়ে রাখবেন, কারণ আপনারা খারাপ কাজ করেছেন।
5
যে সব নবীরা আমার লোকদের বিপথে নিয়ে গেছে তাদের যদি কেউ খেতে দেয় তবে তারা “শান্তি” বলে ঘোষণা করে; কিন্তু যদি খেতে না দেয় তবে তারা তার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়। সেইজন্য মাবুদ সেই নবীদের বলছেন,
6
“তোমাদের জন্য রাত আসছে, তোমরা কোন দর্শন পাবে না; তোমাদের জন্য অন্ধকার আসছে, তোমরা গণনা করে কিছু বলতে পারবে না। তোমাদের জন্য সূর্য ডুবে যাবে এবং দিন অন্ধকার হয়ে যাবে।”
7
তাতে সেই দর্শনকারীরা লজ্জিত হবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে, কারণ আল্লাহ্ কোন জবাব দেবেন না।
8
কিন্তু আমি ইয়াকুবকে তার অন্যায়, ইসরাইলকে তার গুনাহ্ সম্বন্ধে জানাবার জন্য মাবুদের রূহের দেওয়া শক্তিতে, ন্যায়বিচারে ও সাহসে পূর্ণ হয়েছি।
9
হে ইয়াকুবের বংশের নেতারা, ইসরাইলের বংশের শাসনকর্তারা, শুনুন। আপনারা তো ন্যায়বিচার তুচ্ছ করছেন এবং যা সোজা তা সবই বাঁকা করে তুলছেন।
10
আপনারা রক্ত দিয়ে সিয়োনকে, অন্যায় দিয়ে জেরুজালেমকে গড়ে তুলছেন।
11
সেখানকার নেতারা ঘুষ খেয়ে বিচার করে, ইমামেরা বেতন নিয়ে শিক্ষা দেয় এবং নবীরা টাকা নিয়ে ভাগ্য গণনা করে। আর তবুও তারা মাবুদের সাহায্যের আশা করে বলে, “মাবুদ কি আমাদের মধ্যে নেই? আমাদের উপর কোন বিপদ আসবে না।”
12
কাজেই আপনাদের জন্য সিয়োনকে ক্ষেতের মত করে চাষ করা হবে, জেরুজালেম হবে ধ্বংসের স্তূপ, আর বায়তুল-মোকাদ্দসের পাহাড়টা ঘন ঝোপ-ঝাড়ে ঢাকা পড়বে।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7