bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
/
Nehemiah 11
Nehemiah 11
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 12 →
1
লোকদের নেতারা জেরুজালেমে বাস করতেন। বাকী লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর জেরুজালেমে বাস করতে পারে, আর বাকী নয়জন তাদের নিজের নিজের গ্রামেই থাকবে।
2
যে সব লোক ইচ্ছা করে জেরুজালেমে বাস করতে চাইল লোকেরা তাদের প্রশংসা করল।
3
অনেক ইসরাইলীয়, ইমাম, লেবীয়, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীরা ও সোলায়মানের চাকরদের বংশধরেরা এহুদা দেশের বিভিন্ন গ্রামে নিজের নিজের জমিতে বাস করত। এছাড়া এহুদা ও বিন্যামীন-গোষ্ঠীর কিছু লোক জেরুজালেমে বাস করত। দেশের যে সব নেতারা জেরুজালেমে বাস করতেন তাঁরা হলেন: এহুদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় এবং বারূকের ছেলে মাসেয়। উষিয়ের পূর্বপুরুষেরা ছিল জাকারিয়া, অমরিয়, শফটিয়, মাহলাইল ও পেরস। বারূকের পূর্বপুরুষেরা ছিল কল্হোষি, হসায়, অদায়া, যোয়ারীব, জাকারিয়া ও শীলোনীয়।
6
পেরসের বংশের মোট চারশো আটষট্টিজন শক্তিশালী লোক জেরুজালেমে বাস করত।
7
বিন্ইয়ামীনের বংশের মধ্য থেকে মশুল্লমের ছেলে সল্লু এবং তাঁর সাহায্যকারী গব্বয় ও সল্লয়। মশুল্লমের পূর্বপুরুষেরা ছিল যোয়েদ, পদায়, কোলায়া, মাসেয়, ঈথীয়েল ও যিশায়াহ। এই বংশের মোট ন’শো আটাশ জন লোক জেরুজালেমে বাস করত।
9
শিখ্রির ছেলে যোয়েল ছিলেন তাদের প্রধান কর্মচারী আর হস্সনূয়ার ছেলে এহুদা ছিলেন শহরের দ্বিতীয় কর্তা।
10
ইমামদের মধ্য থেকে যোয়ারীবের ছেলে যিদয়িয়, যাখীন এবং হিল্কিয়ের ছেলে সরায়। হিল্কিয়ের পূর্বপুরুষেরা ছিলেন মশুল্লম, সাদোক, মরায়োৎ ও অহীটুব। অহীটুব আল্লাহ্র ঘরের তদারকের কাজ করতেন।
12
তাঁদের আরও অনেক সহকর্মী ছিলেন যাঁরা বায়তুল-মোকাদ্দসে কাজ করতেন। এই বংশের মোট আটশো বাইশজন ইমাম জেরুজালেমে বাস করতেন। এঁরা ছাড়া যিরোহমের ছেলে অদায়া ও তাঁর বংশের দু’শো বিয়াল্লিশ জন ইমাম জেরুজালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন পরিবারের কর্তা। যিরোহমের পূর্বপুরুষেরা ছিলেন পললিয়, অম্সি, জাকারিয়া, পশ্হূর ও মল্কিয়। এছাড়া অসরেলের ছেলে অমশয় ও তাঁর বংশের একশো আটাশজন ইমামও জেরুজালেমে বাস করতেন। এঁরা সবাই ছিলেন শক্তিশালী যোদ্ধা; তাঁদের প্রধান কর্মচারী ছিলেন হগ্গদোলীমের ছেলে সব্দীয়েল। অসরেলের পূর্বপুরুষেরা ছিলেন অহসয়, মশিল্লেমোৎ ও ইম্মের।
15
লেবীয়দের মধ্য থেকে হশূবের ছেলে শিময়িয়; হশূবের পূর্বপুরুষেরা ছিলেন অস্রীকাম, হশবিয় ও বুন্নি।
16
এছাড়া ছিলেন শব্বথয় আর যোষাবাদ নামে লেবীয়দের মধ্যে দু’জন প্রধান লোক, যাঁদের হাতে আল্লাহ্র ঘরের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।
17
এঁরা ছাড়া ছিলেন মিকাহ্র ছেলে মত্তনিয়, যিনি শুকরিয়া ও মুনাজাত পরিচালনার কাজে প্রধান ছিলেন। মিকাহ্র পূর্বপুরুষেরা ছিলেন সব্দি ও আসফ। এঁদের সংগে ছিলেন বক্বুকিয়, যিনি তাঁর সহকর্মীদের মধ্যে দ্বিতীয়। আরও ছিলেন শম্মুয়ের ছেলে অব্দ; শম্মুয়ের পূর্বপুরুষেরা ছিলেন গালল ও যিদূথূন।
18
পবিত্র শহরের লেবীয়দের মোট সংখ্যা ছিল দু’শো চুরাশী।
19
দরজা-রক্ষীরা হল অক্কুব, টল্মোন ও তাদের সংগীরা। এরা একশো বাহাত্তর জন লোক দরজাগুলো পাহারা দিত।
20
বনি-ইসরাইলদের বাকী লোকেরা, ইমামেরা ও লেবীয়রা এহুদার সমস্ত শহর ও গ্রামের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গা-জমিতে বাস করত।
21
বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীরা ওফল পাহাড়ে বাস করত। তাদের দেখাশোনার ভার ছিল সীহ ও গীষ্পের উপর।
22
জেরুজালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির পূর্বপুরুষেরা ছিলেন হশবিয়, মত্তনীয়, মিকাহ্ ও আসফ। আসফের বংশের লোকেরা কাওয়াল হিসাবে আল্লাহ্র ঘরে এবাদত-কাজ করতেন।
23
বাদশাহ্র হুকুমের অধীনে ছিলেন এই কাওয়ালেরা। সেই হুকুম দ্বারাই তাঁদের প্রতিদিনকার কাজ ঠিক করা হত।
24
লোকদের সমস্ত বিষয়ে বাদশাহ্র পরামর্শদাতা ছিলেন মশেষবেলের ছেলে পথাহিয়। মশেষবেলের পূর্বপুরুষ ছিলেন সেরহ ও এহুদা।
25
এহুদা-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত-খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ-অর্ব ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্-সেল ও তার আশেপাশের গ্রামগুলো,
26
ইউসা, মোলাদা, বৈৎ-পেলট,
27
হৎসর-শুয়াল, বের্-শেবা ও তার আশেপাশের গ্রামগুলো,
28
সিক্লগ, মকোনা ও তার আশেপাশের গ্রামগুলো,
29
ঐন্-রিম্মোন, সরা, যর্মূত,
30
সানোহ, অদুল্লম ও সেগুলোর আশেপাশের গ্রামগুলো, লাখীশ ও তার আশেপাশের গ্রামগুলো এবং অসেকা ও তার আশেপাশের গ্রামগুলো। তারা বের্-শেবা থেকে শুরু করে হিন্নোম উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় বাস করত।
31
বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রামে বাস করত সেগুলো হল গেবা, মিক্মস, অয়া, বেথেল ও তার আশেপাশের গ্রামগুলো,
32
অনাথোৎ, নোব, অননিয়া,
33
হাৎসার, রামা, গিত্তয়িম, হাদীদ, সবোয়িম, নবল্লাট, লোদ, ওনো এবং কারিগরদের উপত্যকা।
36
এছাড়া কিছু লেবীয়, যারা আগে এহুদা-এলাকায় বাস করত, তারা বিন্ইয়ামীন্তএলাকায় গিয়ে বাস করতে লাগল।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13