bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 John 5
1 John 5
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
1
যারা বিশ্বাস করে যীশুই সেই মশীহ, ঈশ্বর থেকেই তাদের জন্ম হয়েছে। যারা পিতাকে ভালবাসে তারা তাঁর সন্তানকেও ভালবাসে।
2
যখন আমরা ঈশ্বরকে ভালবাসি এবং তাঁর আদেশ পালন করি তখন জানি যে, ঈশ্বরের সন্তানদেরও আমরা ভালবাসি।
3
ঈশ্বরের আদেশ পালন করাই হল ঈশ্বরের প্রতি ভালবাসা। তাঁর আদেশ ভারী বোঝার মত নয়,
4
কারণ ঈশ্বরের প্রত্যেকটি সন্তান জগতের উপর জয়লাভ করে থাকে। জগতের উপর যা জয়লাভ করেছে তা হল আমাদের বিশ্বাস।
5
যারা বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র, একমাত্র তারাই জগতের উপর জয়লাভ করে।
6
ইনিই যীশু খ্রীষ্ট, যিনি জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। কেবল জলের মধ্য দিয়ে নয়, কিন্তু জল ও রক্তের মধ্য দিয়ে এসেছিলেন। পবিত্র আত্মা এই বিষয়ে সাক্ষ্য দেন, কারণ তিনি নিজেই সত্য।
7
পবিত্র আত্মা, জল ও রক্ত-এই তিনের মধ্য দিয়ে সেই সাক্ষ্য আসছে এবং সেই তিনের সাক্ষ্য এক।
9
আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করে থাকি, কিন্তু ঈশ্বরের সাক্ষ্য তার চেয়েও বড়; আর তিনি তাঁর পুত্রের বিষয়ে সেই সাক্ষ্য দিয়েছেন।
10
ঈশ্বরের পুত্রের উপরে যে বিশ্বাস করে তার অন্তরে সেই সাক্ষ্য আছে। যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা তাঁকে মিথ্যাবাদী বানিয়েছে, কারণ ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তা তারা বিশ্বাস করেনি।
11
সেই সাক্ষ্য এই যে, ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাঁর পুত্রের মধ্যে আছে।
12
ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে সেই জীবনও পেয়েছে; কিন্তু ঈশ্বরের পুত্রকে যে পায় নি সে সেই জীবনও পায়নি।
13
তোমরা যারা ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস কর, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পার যে, তোমরা অনন্ত জীবন পেয়েছ।
14
ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে, তাঁর ইচ্ছামত যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন।
15
যদি আমরা জানি, আমরা যা কিছু চাই তা তিনি শোনেন তবে এও জানি যে, আমরা তাঁর কাছ থেকে যা চেয়েছি তা আমাদের পাওয়া হয়ে গেছে।
16
যদি কেউ তার ভাইকে এমনভাবে পাপ করতে দেখে যা মৃত্যুমুখী নয়, তবে সে ঈশ্বরের কাছে চাইবে আর তাতে তিনি তাকে বাঁচিয়ে রাখবেন। আমি এখানে তাদের কথাই বলছি যারা পাপ করছে অথচ তাদের পাপ মৃত্যুমুখী নয়। কিন্তু মৃত্যুমুখী পাপও আছে। সেই বিষয়ে অনুরোধ করবার কথা আমি তোমাদের বলছি না।
17
সব রকমের অন্যায়ই পাপ, তবে সব পাপ মৃত্যুমুখী নয়।
18
আমরা জানি, ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না। যিনি ঈশ্বর থেকে জন্মেছিলেন তিনিই তাকে রক্ষা করেন, আর শয়তান তাকে ছুঁতে পারে না।
19
আমরা জানি আমরা ঈশ্বরের, আর সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নীচে পড়ে আছে।
20
আমরা আরও জানি যে, ঈশ্বরের পুত্র এসে আমাদের বুঝবার শক্তি দিয়েছেন যেন সত্য ঈশ্বরকে আমরা জানতে পারি। যিনি সত্য ঈশ্বর আমরা তাঁর সংগে যুক্ত, অর্থাৎ তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সংগে যুক্ত। তিনিই সত্য ঈশ্বর এবং তিনিই অনন্ত জীবন।
21
সন্তানেরা, প্রতিমার সংগে তোমাদের কোন সম্বন্ধ না থাকুক।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
All chapters:
1
2
3
4
5