bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
1 Samuel 2
1 Samuel 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 3 →
1
তারপর হান্না প্রার্থনা করে বললেন, “সদাপ্রভুকে নিয়েই আমি আনন্দ করি; সদাপ্রভুই আমাকে জয় দান করেছেন। আমার শত্রুদের সামনেই আমি মুখ খুলে আনন্দ-গান করছি; তুমি আমাকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছ বলে আমি আনন্দিতা।
2
সদাপ্রভুর মত পবিত্র আর কেউ নেই, কারণ তুমি ছাড়া আর কোন ঈশ্বর নেই; আমাদের ঈশ্বরের মত আশ্রয়-পাহাড় আর নেই।
3
তোমরা আর গর্বের কথা বোলো না, অহংকারের কথা তোমাদের মুখ থেকে বের না হোক; কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সব কিছু জানেন, আর তিনিই কাজের ওজন করেন।
4
শক্তিমানদের ধনুক ভেংগে গেছে, কিন্তু যারা পড়ে গিয়েছিল তারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।
5
যাদের পেট ভরা ছিল তারা খাবারের জন্য এখন অন্যের কাজ করছে; কিন্তু যাদের পেটে খিদে ছিল তাদের খিদে মিটে গেছে। যে বন্ধ্যা ছিল সে সাত সন্তানের মা হয়েছে, কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল, সন্তানের জন্ম দিতে পারে না।
6
সদাপ্রভুই মারেন আর সদাপ্রভুই বাঁচান; তিনিই মৃতস্থানে নামান আর তিনিই সেখান থেকে তোলেন।
7
সদাপ্রভুই মানুষকে ধনী বা গরীব করেন; হ্যাঁ, তিনিই নীচু করেন আর তিনিই উঁচু করেন।
8
তিনি গরীবকে ধুলার মধ্য থেকে তোলেন, আর অভাবীকে তোলেন ছাইয়ের গাদা থেকে। উঁচু পদের লোকদের সংগে তিনি তাদের বসতে দেন, আর দেন সম্মানের সিংহাসন; কারণ পৃথিবীর থামগুলো সদাপ্রভুরই, তিনি সেগুলোর উপরে জগতকে স্থাপন করেছেন।
9
তিনি তাঁর ভক্তদের উছোট খাওয়া থেকে রক্ষা করেন, কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংস হয়ে যায়; কারণ নিজের শক্তিতে কোন মানুষ জয়ী হয় না।
10
সদাপ্রভুর শত্রুরা চুরমার হয়ে যাবে, তিনি আকাশে তাদের বিরুদ্ধে গর্জন করবেন; পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তিনি লোকদের বিচার করবেন। তিনি তাঁর রাজাকে শক্তি দেবেন আর তাঁর অভিষেক করা লোককে জয়ী করবেন।”
11
এর পর ইল্কানা রামায় তাঁর নিজের বাড়ীতে ফিরে গেলেন, কিন্তু শমূয়েল পুরোহিত এলির অধীনে থেকে সদাপ্রভুর সেবা করতে লাগলেন।
12
এলির ছেলেরা ছিল ভীষণ দুষ্ট। সদাপ্রভুর প্রতি তাদের কোন মনোযোগ ছিল না।
13
পুরোহিত হিসাবে লোকদের সংগে তাদের ব্যবহার ছিল এই রকম: কোন লোকের পশু-উৎসর্গের মাংস যখন সিদ্ধ হতে থাকত তখন পুরোহিতের চাকর তিন কাঁটাযুক্ত একটা বড় চামচ নিয়ে আসত।
14
সেটা দিয়ে সে হাঁড়িতে কিম্বা গামলাতে কিম্বা কড়াইতে কিম্বা পাত্রে খোঁচা মারত এবং সেই কাঁটাতে যে মাংস উঠে আসত তা সবই পুরোহিত নিজের জন্য নিয়ে যেত। ইস্রায়েলীয়দের যত লোক শীলোতে আসত তাদের প্রতি তারা এই রকম ব্যবহারই করত।
15
তা ছাড়া, চর্বি আগুনে দেবার আগেই পুরোহিতের চাকর এসে যে লোকটি পশু-উৎসর্গ করছে তাকে বলত, “আগুনে ঝল্সাবার জন্য পুরোহিতকে মাংস দাও। তিনি তোমার কাছ থেকে সিদ্ধ করা মাংস নেবেন না, কাঁচা মাংসই নেবেন।”
16
সেই লোকটি যদি বলত, “প্রথমে চর্বি পোড়াতে হবে, তারপর তুমি তোমার ইচ্ছামত মাংস নিয়ে যেয়ো,” তবে সে বলত, “না, এখনই তা দিতে হবে; না দিলে আমি জোর করে নিয়ে যাব।”
17
সদাপ্রভুর চোখে সেই যুবক পুরোহিতদের পাপ ভীষণ হয়ে দেখা দিল, কারণ তারা সদাপ্রভুর উদ্দেশে এই সব উৎসর্গের জিনিসগুলো তুচ্ছ করত।
18
ছোট ছেলে শমূয়েল কিন্তু মসীনা সুতার এফোদ পরে সদাপ্রভুর সেবার কাজ করতে থাকলেন।
19
প্রত্যেকবার স্বামীর সংগে বাৎসরিক পশু-উৎসর্গ করতে যাওয়ার সময় শমূয়েলের মা একটা ছোট জামা তৈরী করে তাঁর জন্য নিয়ে যেতেন।
20
তখন ইল্কানা ও তাঁর স্ত্রীকে আশীর্বাদ করে এলি বলতেন, “এই স্ত্রীলোকটি সদাপ্রভুর কাছে যে সন্তানকে দিয়েছে তার বদলে সদাপ্রভু এই স্ত্রীর গর্ভে তোমাকে আরও সন্তান দিন।” এর পরে তাঁরা তাঁদের বাড়ী চলে যেতেন।
21
সদাপ্রভু সত্যিই হান্নাকে দয়া করলেন। তাতে হান্না গর্ভবতী হলেন এবং তাঁর মোট তিন ছেলে ও দুই মেয়ে হল। এদিকে ছোট শমূয়েল সদাপ্রভুর কাছে কাছে থেকে বড় হয়ে উঠতে লাগলেন।
22
এলি তখন খুব বুড়ো হয়ে গিয়েছিলেন। ইস্রায়েলীয়দের প্রতি তাঁর ছেলেদের সমস্ত ব্যবহারের কথা এবং যে সব স্ত্রীলোকেরা সেবা-কাজের জন্য মিলন-তাম্বুর দরজার কাছে আসত তাদের সংগে তাদের ব্যভিচারের কথা তাঁর কানে গেল।
23
তিনি তাদের বললেন, “তোমরা এ কি করছ? তোমাদের খারাপ কাজের কথা আমি এই সব লোকদের কাছ থেকে শুনতে পাচ্ছি।
24
না, না, আমার ছেলেরা, সদাপ্রভুর লোকদের যে সব কথা বলাবলি করতে শুনছি তা ভাল নয়।
25
মানুষ যদি মানুষের বিরুদ্ধে পাপ করে তবে ঈশ্বর তার মীমাংসা করতে পারেন; কিন্তু মানুষ যদি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করে তবে তার জন্য কে মিনতি করতে পারবে?” কিন্তু তারা তাদের বাবার কথায় কান দিল না, কারণ সদাপ্রভু তাদের মেরে ফেলবেন বলে ঠিক করেছিলেন।
26
ছোট ছেলে শমূয়েল বড় হয়ে উঠতে লাগলেন এবং সদাপ্রভু ও মানুষের কাছে ভালবাসা পেতে থাকলেন।
27
একদিন ঈশ্বরের একজন লোক এলির কাছে এসে বললেন, “সদাপ্রভু বলছেন, ‘তোমার পূর্বপুরুষেরা যখন মিসরে ফরৌণের অধীন ছিল তখন তাদের কাছে কি আমি নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করি নি?
28
ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে কি আমি লেবীয়দের বেছে নিই নি, যাতে তারা আমার পুরোহিত হয়ে আমার বেদীর কাছে গিয়ে ধূপ জ্বালাতে পারে এবং এফোদ পরে আমার সামনে আসতে পারে? ইস্রায়েলীয়দের সমস্ত পোড়ানো-উৎসর্গের ভাগ কি আমি তাদের ও তাদের বংশকে দিই নি?
29
তাহলে আমার ঘরে যে সব উৎসর্গ করতে আমি আদেশ দিয়েছি তোমরা কেন সেই সব পশু-উৎসর্গ এবং অন্যান্য উৎসর্গগুলোর অসম্মান করছ? আমার লোক ইস্রায়েলীয়দের উৎসর্গগুলোর সবচেয়ে ভাল অংশটুকু দিয়ে নিজেদের মোটাসোটা করে কেন তুমি আমার চেয়ে তোমার ছেলেদের বড় করে দেখছ?’
30
“সেইজন্য ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘আমি অবশ্য বলেছিলাম যে, তোমার ও তোমার পূর্বপুরুষদের বংশের লোকেরা চিরকাল আমার সেবার কাজ করবে’; কিন্তু এখন সদাপ্রভু বলছেন, ‘তা আর চলবে না। যারা আমাকে সম্মান করবে আমি তাদের সম্মান করব এবং যারা আমাকে তুচ্ছ করবে তাদের তুচ্ছ করা হবে।
31
দেখ, সময় আসছে যখন আমি তোমার বংশের ও তোমার পূর্বপুরুষদের বংশের লোকদের শক্তি এমনভাবে শেষ করে দেব যে, তোমার বংশে একটি লোকও বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে না।
32
তুমি আমার ঘরের দুর্দশা দেখতে পাবে। ইস্রায়েলীয়দের যত মংগলই আমি করি না কেন তোমার বংশের কেউ কখনও বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে না।
33
তবুও তোমার বংশের সবাইকে আমি আমার বেদী থেকে ছেঁটে ফেলব না যাতে তাদের দরুন চোখের জলে তোমার দেখবার শক্তি নষ্ট হয় এবং তুমি অন্তরে যন্ত্রণা পাও; আর তোমার বংশের সমস্ত লোক যুবা বয়সেই মারা যাবে।
34
“ ॥ঃযং ‘তোমার দুই ছেলে হফ্নি ও পীনহস একই দিনে মারা যাবে, আর সেটাই হবে তোমার জন্য একটা চিহ্ন।
35
কিন্তু আমি আমার জন্য একজন বিশ্বস্ত পুরোহিত দাঁড় করাব, যে আমার মন বুঝে আমার ইচ্ছামত কাজ করবে। আমি তার বংশকে স্থায়ী করব এবং সে সব সময় আমার অভিষেক-করা লোকের সেবা করবে।
36
তোমার বংশের যারা বেঁচে থাকবে তারা এক টুকরা রূপা ও একটা রুটির জন্য তার কাছে এসে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করবে এবং একটি পুরোহিত-পদ পাবার জন্য অনুরোধ করবে যাতে সে কিছু খেতে পায়।’ ”
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31