bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
2 John 1
2 John 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
1
ঈশ্বর যাকে বেছে নিয়েছেন সেই মহিলা ও তার সন্তানদের কাছে সেই বুড়ো নেতা আমি এই চিঠি লিখছি। ঈশ্বরের সত্যের দরুন আমি তোমাদের সবাইকে ভালবাসি। কেবল যে আমি তোমাদের ভালবাসি তা নয়, কিন্তু যারা ঈশ্বরের সত্য জানতে পেরেছে তারা সবাই তোমাদের ভালবাসে।
2
যে সত্য আমাদের অন্তরে আছে এবং চিরকাল ধরে আমাদের সংগে থাকবে সেই সত্যের জন্যই আমরা তোমাদের ভালবাসি।
3
পিতা ঈশ্বর এবং সেই পিতার পুত্র যীশু খ্রীষ্টের কাছ থেকে সত্য ও ভালবাসার মধ্য দিয়ে দয়া, করুণা আর শান্তি আমাদের সংগে থাকবে।
4
পিতা আমাদের যে আদেশ দিয়েছেন সেই অনুসারেই তোমার কয়েকটি ছেলেমেয়ে ঈশ্বরের সত্যের পথে চলছে দেখে আমি খুব আনন্দিত হয়েছি।
5
আমরা যেন একে অন্যকে ভালবাসি, এটাই হল তোমার কাছে আমার অনুরোধ। প্রিয় বোন, আমি যা লিখছি তা কোন নতুন আদেশ নয়, বরং এই আদেশ আমরা প্রথম থেকেই পেয়েছিলাম।
6
ভালবাসা হল ঈশ্বরের আদেশ মত চলা। তোমরা প্রথম থেকেই যে আদেশের কথা শুনে এসেছ সেইমতই তোমরা ভালবাসার পথে চল।
7
জগতে এমন অনেক লোক বের হয়েছে যারা ছলনা করে বেড়ায়। যীশু খ্রীষ্ট যে মানুষ হয়ে এসেছিলেন তারা তা স্বীকার করে না। এই রকম লোকেরাই ছলনাকারী ও খ্রীষ্টের শত্রু।
8
তোমরা সতর্ক থাক, যাতে তোমাদের পরিশ্রমের ফল না হারিয়ে তোমরা পুরস্কারের সবটাই লাভ করতে পার।
9
যারা খ্রীষ্টের দেওয়া শিক্ষার সীমা ছাড়িয়ে যায় এবং সেই শিক্ষায় স্থির থাকে না তাদের অন্তরে ঈশ্বর নেই। কিন্তু যে সেই শিক্ষায় স্থির থাকে তার অন্তরে পিতা এবং পুত্র দু’জনেই আছেন।
10
যদি কেউ তোমাদের কাছে এসে সেই শিক্ষা না দেয় তবে তোমাদের বাড়ীতে তাকে গ্রহণ কোরো না এবং শুভেচ্ছাও জানায়ো না।
11
যে তাকে শুভেচ্ছা জানায় সে তার মন্দ কাজেরও ভাগ নেয়।
12
যদিও তোমাদের কাছে আমার অনেক কথা লিখবার ছিল তবুও কাগজ ও কালিতে তা লিখতে চাই না। তার চেয়ে আমি তোমাদের কাছে গিয়ে মুখোমুখি কথা বলবার আশা করি, যেন আমাদের আনন্দ পূর্ণ হয়।
13
ঈশ্বরের বাছাই করা তোমার বোনের ছেলেমেয়েরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে।
Jump to:
Chapter 1
All chapters:
1