bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
2 Kings 15
2 Kings 15
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 16 →
1
ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের সাতাশ বছরের সময় যিহূদার রাজা অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন।
2
তিনি ষোল বছর বয়সে রাজা হয়েছিলেন এবং যিরূশালেমে বাহান্ন বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিখলিয়া; তিনি ছিলেন যিরূশালেম শহরের মেয়ে।
3
অসরিয় তাঁর বাবা অমৎসিয়ের মতই সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করতেন।
4
কিন্তু উপাসনার উঁচু স্থানগুলো তিনি ধ্বংস করেন নি; লোকেরা সেখানে পশু উৎসর্গ করতে এবং ধূপ জ্বালাতে থাকল।
5
পরে সদাপ্রভু রাজাকে আঘাত করলে পর তিনি মৃত্যু পর্যন্ত একটা খারাপ চর্মরোগে ভুগেছিলেন। তিনি আলাদা ঘরে বাস করতেন। রাজার ছেলে যোথম রাজবাড়ীর কর্তা হলেন এবং দেশের লোকদের শাসন করতে লাগলেন।
6
অসরিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
7
পরে অসরিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে দায়ূদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যোথম রাজা হলেন।
8
যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের আটত্রিশ বছরের সময় যারবিয়ামের ছেলে সখরিয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হয়ে ছয় মাস রাজত্ব করেছিলেন।
9
তিনি তাঁর পূর্বপুরুষদের মতই সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন সখরিয় সেই সব পাপ করতে থাকলেন।
10
সখরিয়ের বিরুদ্ধে যাবেশের ছেলে শল্লুম ষড়যন্ত্র করলেন ও লোকদের সামনেই তাঁকে আক্রমণ করে মেরে ফেললেন এবং তাঁর জায়গায় রাজা হলেন।
11
সখরিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
12
সদাপ্রভু যেহূকে যা বলেছিলেন, “তোমার বংশের চার পুরুষ পর্যন্ত ইস্রায়েলের সিংহাসনে বসবে,” তা পূর্ণ হল।
13
যিহূদার রাজা উষিয়ের, অর্থাৎ অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় যাবেশের ছেলে শল্লুম রাজা হলেন এবং শমরিয়াতে এক মাস রাজত্ব করেছিলেন।
14
তারপর গাদির ছেলে মনহেম তির্সা থেকে শমরিয়াতে গিয়ে যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে মেরে ফেললেন এবং তাঁর জায়গায় রাজা হলেন।
15
শল্লুমের অন্যান্য সমস্ত কাজের কথা এবং তাঁর ষড়যন্ত্রের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
16
পরে মনহেম তির্সা থেকে বের হয়ে তিপ্সহ শহর এবং সেখানকার সব বাসিন্দা ও তার আশেপাশের এলাকার সবাইকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের শহর-ফটক খুলে দিতে রাজী হয় নি। সেইজন্য তিনি তিপ্সহ ধ্বংস করলেন এবং সমস্ত গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিলেন।
17
যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় গাদির ছেলে মনহেম ইস্রায়েলের রাজা হলেন। তিনি শমরিয়াতে দশ বছর রাজত্ব করেছিলেন।
18
সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। তাঁর গোটা রাজত্বকালে তিনি সেই সব পাপ করতে থাকলেন যা নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে করিয়েছিলেন।
19
এর পর আসিরিয়ার রাজা পূল ইস্রায়েল আক্রমণ করলেন। তখন মনহেম পূলের সাহায্যে দেশে তাঁর রাজত্ব স্থির রাখবার জন্য তাঁকে ঊনচল্লিশ টন রূপা দিলেন।
20
মনহেম এই টাকা ইস্রায়েলের লোকদের কাছ থেকে জোর করে আদায় করলেন। আসিরিয়ার রাজাকে দেবার জন্য প্রত্যেক ধনী লোককে সাড়ে ছ’শো গ্রাম করে রূপা দিতে হল। ফলে আসিরিয়ার রাজা দেশ ছেড়ে চলে গেলেন।
21
মনহেমের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
22
পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর জায়গায় তাঁর ছেলে পকহিয় রাজা হলেন।
23
যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের পঞ্চাশ বছরের সময় মনহেমের ছেলে পকহিয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হয়ে দু’বছর রাজত্ব করেছিলেন।
24
সদাপ্রভুর চোখে যা মন্দ পকহিয় তা-ই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন পকহিয় সেই সব পাপ করতে থাকলেন।
25
রমলিয়ের ছেলে পেকহ নামে তাঁর একজন সেনাপতি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। পেকহ গিলিয়দের পঞ্চাশজন লোককে সংগে নিয়ে শমরিয়ার রাজবাড়ীর দুর্গে পকহিয়, অর্গোব ও অরিয়িকে মেরে ফেললেন। পকহিয়কে মেরে ফেলে পেকহ তাঁর জায়গায় রাজা হলেন।
26
পকহিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
27
যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের বাহান্ন বছরের সময় রমলিয়ের ছেলে পেকহ শমরিয়াতে ইস্রায়েলের রাজা হলেন। তিনি বিশ বছর রাজত্ব করেছিলেন।
28
সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন পেকহ সেই সব পাপ করতে থাকলেন।
29
ইস্রায়েলের রাজা পেকহের সময়ে আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষর এসে ইয়োন, আবেল-বৈৎ-মাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ, গালীল ও নপ্তালির সমস্ত এলাকা অধিকার করলেন আর লোকদের বন্দী করে আসিরিয়াতে নিয়ে গেলেন।
30
পরে উষিয়ের ছেলে যোথমের রাজত্বের বিশ বছরের সময় এলার ছেলে হোশেয় রমলিয়ের ছেলে পেকহের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন এবং তাঁকে মেরে ফেলে তাঁর জায়গায় রাজা হলেন।
31
পেকহের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
32
রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহের রাজত্বের দ্বিতীয় বছরে যিহূদার রাজা উষিয়ের ছেলে যোথম রাজত্ব করতে শুরু করলেন।
33
পঁচিশ বছর বয়সে তিনি রাজা হলেন এবং ষোল বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিরূশা; তিনি ছিলেন সাদোকের মেয়ে।
34
তাঁর বাবা উষিয়ের মতই যোথম সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করতেন।
35
কিন্তু উপাসনার উচুঁ স্থানগুলো তিনি ধ্বংস করেন নি। লোকেরা সেখানে পশু উৎসর্গ করতে ও ধূপ জ্বালাতে থাকল। যোথম সদাপ্রভুর ঘরের চারদিকের দেয়ালের উঁচু জায়গার ফটক মেরামত করেছিলেন।
36
যোথমের অন্যান্য সমস্ত কাজের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
37
সদাপ্রভু সেই সময় থেকেই অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে পেকহকে যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাতে আরম্ভ করলেন।
38
পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর পূর্বপুরুষ দায়ূদের শহরে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সংগে কবর দেওয়া হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25