bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
2 Peter 1
2 Peter 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
1
আমি শিমোন-পিতর যীশু খ্রীষ্টের একজন দাস ও প্রেরিত্। আমাদের ঈশ্বর ও উদ্ধারকর্তা যীশু খ্রীষ্ট ন্যায়বান, আর সেইজন্য তোমরাও আমাদেরই মত একই অমূল্য বিশ্বাস লাভ করেছ। এইজন্য আমি তোমাদের কাছে এই চিঠি লিখছি।
2
ঈশ্বর ও আমাদের প্রভু যীশুকে গভীর ভাবে জানবার মধ্য দিয়ে তোমাদের উপর প্রচুর দয়া ও শান্তি থাকুক।
3
যিনি তাঁর মহিমা ও তাঁর গুণের দ্বারা আমাদের ডেকেছেন, তাঁকে গভীর ভাবে জানবার মধ্য দিয়েই তাঁর ঈশ্বরীয় শক্তি আমাদের এমন সব দান দিয়েছে যার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে পারি।
4
তিনি নিজের মহিমায় ও গুণে আমাদের কাছে অনেক মূল্যবান ও মহান প্রতিজ্ঞা করেছেন। এর উদ্দেশ্য হল, মানুষের মন্দ ইচ্ছার দরুন জগতে যে সব নোংরামি জমা হয়েছে তা থেকে তোমরা রক্ষা পেয়ে যেন ঈশ্বরের স্বভাবের ভাগী হও।
5
এইজন্য খুব আগ্রহী হয়ে তোমাদের বিশ্বাসের সংগে ভাল স্বভাব, ভাল স্বভাবের সংগে জ্ঞান,
6
জ্ঞানের সংগে নিজেকে দমন এবং নিজেকে দমনের সংগে ধৈর্য, ধৈর্যের সংগে ঈশ্বরের প্রতি ভক্তি,
7
ভক্তির সংগে ভাইদের প্রতি ভালবাসা এবং সেই ভালবাসার সংগে আরও গভীর ভালবাসার মনোভাব যোগ কর।
8
যদি তোমাদের এই সব গুণ থাকে এবং তা উপ্চে পড়তে থাকে, তাহলে আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে গভীর ভাবে জানবার কাজে তোমরা বিফল ও নিষ্ফল হবে না।
9
যে লোকের ভিতরে এই গুণগুলো নেই সে বেশী দূর দেখতে পায় না, সে অন্ধ। তাকে যে তার আগেকার পাপ থেকে শুচি করা হয়েছে তা সে ভুলে গেছে।
10
এইজন্য ভাইয়েরা, ঈশ্বর যে সত্যিই তোমাদের ডেকেছেন এবং বেছে নিয়েছেন তা নিশ্চিত করে তুলবার জন্য আরও বেশী আগ্রহী হও। এই সব করলে তোমরা কখনও উছোট খাবে না।
11
এতে আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের চিরস্থায়ী রাজ্যে আগ্রহের সংগে তোমাদের গ্রহণ করা হবে।
12
এইজন্যই আমি সব সময় এই বিষয়গুলো তোমাদের মনে করিয়ে দিচ্ছি। অবশ্য তোমরা তো এই সব জানই এবং যে সত্য তোমাদের অন্তরে আছে তাতে স্থিরও আছ।
13
কিন্তু আমি মনে করি, যতদিন আমি এই তাম্বুর মত অস্থায়ী দেহে বেঁচে থাকব ততদিন এই বিষয়গুলো মনে করিয়ে দিয়ে তোমাদের জাগিয়ে রাখা আমার উচিত;
14
কারণ আমি যে আর বেশী দিন এই দেহ-তাম্বুতে থাকব না তা আমাদের প্রভু যীশু খ্রীষ্ট আমাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন।
15
আমার মৃত্যুর পরেও যাতে তোমরা এই সব বিষয় সব সময় মনে রাখ, আমি তার ব্যবস্থা করতে খুব চেষ্টা করব।
16
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের শক্তি ও তাঁর আসবার বিষয় তোমাদের কাছে জানাতে গিয়ে আমরা কোন বানানো গল্প বলি নি; আমরা তাঁর মহিমা নিজেদের চোখেই দেখেছি।
17
“ইনি আমার প্রিয় পুত্র, এঁর উপরে আমি খুব সন্তুষ্ট,” স্বর্গ থেকে বলা এই কথার মধ্য দিয়ে খ্রীষ্ট পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও গৌরব লাভ করেছিলেন।
18
আমরা যখন তাঁর সংগে সেই পবিত্র পাহাড়ে ছিলাম তখন স্বর্গ থেকে বলা এই কথাগুলো শুনেছিলাম।
19
শাস্ত্রের মধ্যে নবীরা যা বলেছেন তা আমাদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়েছে। অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে ঠিক তেমনি করে, যতক্ষণ সকাল না হয় এবং তোমাদের অন্তরে শুকতারা না ওঠে, ততক্ষণ পর্যন্ত নবীদের কথায় মনোযোগ দিলে তোমরা ভাল করবে।
20
তবে সব কিছুর উপরে এই কথা মনে রেখো যে, শাস্ত্রের মধ্যেকার কোন কথা নবীদের মনগড়া নয়,
21
কারণ নবীরা তাঁদের ইচ্ছামত কোন কথা বলেন নি; পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তাঁরা ঈশ্বরের দেওয়া কথা বলেছেন।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 2 →
All chapters:
1
2
3