bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
3 John 1
3 John 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
1
ঈশ্বরের সত্যের দরুন আমি যাকে ভালবাসি আমার সেই প্রিয় বন্ধু গাইয়ের কাছে সেই বুড়ো নেতা আমি এই চিঠি লিখছি।
2
প্রিয় বন্ধু, আমি প্রার্থনা করি যেন তোমার সব কিছুই ভালভাবে চলে এবং আত্মার দিক থেকে তুমি যেমন ভালভাবে চলছ ঠিক তোমার শরীরও যেন ভাল চলে।
3
আমি খুবই আনন্দিত হলাম যখন কয়েকজন বিশ্বাসী ভাই এসে তোমার বিষয় এই সাক্ষ্য দিল যে, ঈশ্বরের সত্যের প্রতি তুমি বিশ্বস্ত আছ এবং তার মধ্যেই চলছ।
4
আমার সন্তানেরা যে ঈশ্বরের সত্যের মধ্যে চলাফেরা করছে, এই কথা শোনার চেয়ে বড় আনন্দ আমার আর নেই।
5
প্রিয় বন্ধু, না চিনেও বিশ্বাসী ভাইদের জন্য তুমি যা করছ তা বিশ্বস্ত ভাবেই করছ।
6
মণ্ডলীর সকলের সামনে তারা তোমার ভালবাসার কথা বলেছে। ঈশ্বর যাতে সন্তুষ্ট হন সেইভাবে তুমি তাদের যাত্রার ব্যবস্থা করে দিলে ভাল করবে।
7
তারা খ্রীষ্টের জন্যই বের হয়েছে এবং অবিশ্বাসীদের কাছ থেকে কিছুই গ্রহণ করে নি।
8
সেইজন্য এই রকম লোকদের সাহায্য করা আমাদের উচিত, যেন ঈশ্বরের সত্যের জন্য আমরাও তাদের কাজের সংগী হই।
9
আমি মণ্ডলীর কাছে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু দিয়ত্রিফেস্ মণ্ডলীর মধ্যে প্রধান হতে চায় বলে আমাদের কথা মানে না।
10
সেইজন্য সে যা করছে আমি আসলে পর তা সবাইকে জানাব। সে আমাদের বিরুদ্ধে হিংসা করে অনেক মিথ্যা কথা বলেছে। তাতেও সুখী না হয়ে সে নিজেও ভাইদের গ্রহণ করছে না এবং যারা তাদের গ্রহণ করতে চাইছে তাদেরও বাধা দিচ্ছে এবং মণ্ডলী থেকে বের করে দিচ্ছে।
11
প্রিয় বন্ধু, মন্দের পিছনে না গিয়ে বরং ভালোর পিছনে চল। যে ভাল কাজ করে সে ঈশ্বরের লোক, আর যে মন্দ কাজ করে সে ঈশ্বরকে দেখে নি।
12
সবাই দীমীত্রিয়ের প্রশংসা করছে, এমন কি, ঈশ্বরের সত্যও তা করছে। আমরাও তাঁর প্রশংসা করছি। তুমি তো জান আমরা যা বলি তা সত্যি।
13
আমার অনেক কথাই তোমাকে লিখবার ছিল, কিন্তু কালি-কলমে আমি তা লিখতে চাই না।
14
আশা করি শীঘ্রই তোমাকে দেখতে পাব, আর তখন মুখোমুখি হয়ে আমরা কথা বলতে পারব।
15
তোমার শান্তি হোক। তোমার বন্ধুরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। ওখানকার বন্ধুদের প্রত্যেককে আলাদা আলাদা করে আমাদের শুভেচ্ছা জানায়ো।
Jump to:
Chapter 1
All chapters:
1