bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Daniel 6
Daniel 6
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 7 →
1
দারিয়াবস তাঁর রাজ্যের সমস্ত প্রদেশগুলোর উপরে একশো বিশ জন শাসনকর্তা নিযুক্ত করা উপযুক্ত মনে করলেন।
2
তাঁদের উপরে থাকবেন তিনজন রাজ-পরিচালক। সেই তিনজনের মধ্যে দানিয়েল ছিলেন একজন। এই তিনজনের কাছে সেই শাসনকর্তারা দায়ী থাকবেন যাতে মহারাজের কোন ক্ষতি না হয়।
3
দানিয়েল নিজের অসাধারণ গুণের জন্য অন্যান্য রাজ-পরিচালক ও প্রদেশের শাসনকর্তাদের চেয়ে নিজেকে আরও ভাল বলে প্রমাণ করলেন। তার ফলে মহারাজ তাঁকে গোটা রাজ্যের উপরে নিযুক্ত করবেন বলে ঠিক করলেন।
4
এতে সেই রাজ-পরিচালকেরা ও সেই শাসনকর্তারা সরকারী কাজের ব্যাপারে দানিয়েলের দোষ ধরবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু পারলেন না। তাঁর মধ্যে তাঁরা কোন দোষ খুঁজে পেলেন না, কারণ তিনি বিশ্বস্ত ছিলেন, কোন দোষ বা অবহেলা তাঁর মধ্যে ছিল না।
5
শেষে সেই লোকেরা বললেন, “ঐ দানিয়েলকে দোষী করবার জন্য তার বিরুদ্ধে আমরা কখনও কোন দোষ খুঁজে পাব না, কেবল তার ঈশ্বরের আইন-কানুন নিয়ে যদি কিছু পাই।”
6
তখন রাজ-পরিচালকেরা ও প্রদেশের শাসনকর্তারা দল বেঁধে রাজার কাছে গিয়ে বললেন, “মহারাজ দারিয়াবস, আপনি চিরকাল বেঁচে থাকুন।
7
সমস্ত রাজ-পরিচালক, প্রদেশগুলোর পরিচালক ও শাসনকর্তা, পরামর্শদাতা ও বিভাগের শাসনকর্তারা সবাই এই কথায় রাজী হয়েছেন যে, মহারাজ যেন একটা কড়া হুকুম জারি করেন। সেই হুকুম হল, এর পরের ত্রিশ দিন যদি কেউ, হে মহারাজ, আপনি ছাড়া কোন দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে।
8
এখন হে মহারাজ, আপনি সেই আদেশ লিখিতভাবে দেবেন যাতে এটাও মাদীয় ও পারসীকদের আরও একটা আইন হয় যা বাতিল করা বা বদলানো যায় না।”
9
তখন রাজা দারিয়াবস সেই লিখিত আদেশে স্বাক্ষর করলেন।
10
হুকুমে স্বাক্ষর দেওয়া হয়ে গেছে শুনে দানিয়েল তাঁর বাড়ীর উপর তলার ঘরে গেলেন; সেই ঘরের জানলা যিরূশালেমের দিকে খোলা ছিল। তিনি নিজের অভ্যাস মতই দিনে তিনবার হাঁটু পেতে প্রার্থনা করে তাঁর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।
11
তখন সেই লোকেরা দল বেঁধে সেখানে গিয়ে দানিয়েলকে ঈশ্বরের কাছে প্রার্র্থনা করতে ও মিনতি জানাতে দেখলেন।
12
এতে তাঁরা রাজার কাছে গিয়ে তাঁকে তাঁর দেওয়া হুকুমের কথা মনে করিয়ে দিয়ে বললেন, “হে মহারাজ, আপনি কি এই হুকুম জারি করেন নি যে, এর পরের ত্রিশ দিনের মধ্যে যদি কেউ আপনি ছাড়া কোন দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করে তবে তাকে সিংহের গর্তে ফেলে দেওয়া হবে?” রাজা উত্তর দিলেন, “মাদীয় ও পারসীকদের আইন অনুসারে এই হুকুম স্থির আছে, কারণ সেই আইন বাতিল করা যায় না।”
13
তখন তাঁরা রাজাকে বললেন, “হে মহারাজ, দানিয়েল নামে যিহূদা দেশের বন্দীদের একজন আপনার কথায় কিম্বা যে হুকুমে আপনি স্বাক্ষর করেছেন তাতে কান দেয় না। সে এখনও দিনে তিনবার প্রার্থনা করে।”
14
রাজা এই কথা শুনে খুবই দুঃখিত হলেন; দানিয়েলকে তিনি রক্ষা করবেন বলে মনে মনে স্থির করলেন এবং তাঁকে উদ্ধার করবার জন্য সূর্য না ডোবা পর্যন্ত সব রকমে চেষ্টা করলেন।
15
তখন সেই লোকেরা আবার দল বেঁধে রাজার কাছে গিয়ে বললেন, “হে মহারাজ, আপনি মনে রাখবেন যে, মাদীয় ও পারসীকদের আইন অনুসারে রাজা যে হুকুম জারি করেন তা আর বদলানো যায় না।”
16
শেষে রাজা আদেশ দিলেন আর লোকেরা দানিয়েলকে নিয়ে এসে সিংহের গর্তে ফেলে দিল। তখন রাজা দানিয়েলকে বললেন, “তুমি সব সময় যাঁর সেবা কর সেই ঈশ্বরই যেন তোমাকে রক্ষা করেন।”
17
পরে একটা পাথর এনে সেই গর্তের মুখে চাপা দেওয়া হল। রাজা তাঁর নিজের ও প্রধান লোকদের সীলমোহরের আংটি দিয়ে সেটা সীলমোহর করে দিলেন যাতে দানিয়েলের জন্য অন্য কোন ব্যবস্থা করা না যায়।
18
পরে রাজা রাজবাড়ীতে ফিরে গিয়ে কিছু না খেয়ে রাত কাটালেন এবং তাঁর জন্য কোন আনন্দের ব্যবস্থা করতে দিলেন না। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না।
19
ভোরের প্রথম আলো দেখা দিতেই রাজা উঠে তাড়াতাড়ি করে সেই সিংহের গর্তের দিকে গেলেন।
20
গর্র্তের কাছে গিয়ে তিনি কাতর স্বরে দানিয়েলকে ডেকে বললেন, “হে জীবন্ত ঈশ্বরের দাস দানিয়েল, তুমি সব সময় যাঁর সেবা কর তোমার সেই ঈশ্বর কি তোমাকে সিংহের মুখ থেকে রক্ষা করতে পেরেছেন?”
21
দানিয়েল উত্তর দিলেন, “হে মহারাজ, আপনি চিরকাল বেঁচে থাকুন।
22
আমার ঈশ্বর তাঁর দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছিলেন। তারা আমাকে আঘাত করে নি, কারণ ঈশ্বরের চোখে আমি নির্দোষ ছিলাম। হে মহারাজ, আপনার কাছেও আমি কোন দোষ করি নি।”
23
তখন রাজা খুব খুশী হলেন এবং সেই গর্ত থেকে দানিয়েলকে তুলে আনবার হুকুম দিলেন। দানিয়েলকে তোলা হলে পর তাঁর গায়ে কোন আঘাত দেখা গেল না, কারণ তিনি তাঁর ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন।
24
যে লোকেরা হিংসা করে দানিয়েলকে দোষ দিয়েছিল রাজার আদেশে তাদের নিয়ে আসা হল এবং স্ত্রী ও ছেলেমেয়ে সুদ্ধ তাদের সেই সিংহের গর্তে ফেলে দেওয়া হল। তারা সেই গর্তের মেঝেতে পড়তে না পড়তেই সিংহেরা তাদের আক্রমণ করে তাদের হাড়গোড় পর্যন্ত চুরমার করে দিল।
25
এর পর রাজা দারিয়াবস সমস্ত জাতির, দেশের ও ভাষার লোকদের কাছে এই কথা লিখলেন: “তোমাদের প্রচুর মংগল হোক!
26
আমি আদেশ দিচ্ছি যে, আমার রাজ্যের সমস্ত লোক যেন দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করে, কারণ তিনিই জীবন্ত ঈশ্বর ও চিরকাল স্থায়ী। তাঁর রাজ্য ধ্বংস হবে না, তাঁর কর্তৃত্ব কখনও শেষ হবে না।
27
তিনি রক্ষা ও উদ্ধার করেন; তিনি আকাশে ও পৃথিবীতে চিহ্ন হিসাবে নানা আশ্চর্য কাজ করেন। তিনি সিংহদের হাত থেকে দানিয়েলকে রক্ষা করেছেন।”
28
এইভাবে দারিয়াবস ও পারসীক রাজা কোরসের রাজত্বের সময়ে দানিয়েল ভাল অবস্থায় ছিলেন।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12