bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Ephesians 3
Ephesians 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 4 →
1
এইজন্য আমি পৌল ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তোমরা যারা অযিহূদী তোমাদের জন্যই আমি খ্রীষ্ট যীশুর বন্দী হয়েছি।
2
তোমরা নিশ্চয়ই শুনেছ যে, ঈশ্বর তাঁর দয়ার ব্যবস্থা তোমাদের জানাবার ভার আমার উপর দিয়েছেন।
3
তাঁর গুপ্ত উদ্দেশ্য তিনি বিশেষ প্রকাশ দ্বারা আমাকে জানিয়েছেন, আর এই বিষয় আমি তোমাদের কাছে অল্প কথায় লিখলাম।
4
তোমরা তা পড়লে বুঝতে পারবে যে, খ্রীষ্টের বিষয়ে সেই গুপ্ত উদ্দেশ্য আমার বুঝবার ক্ষমতা রয়েছে।
5
সেই গুপ্ত উদ্দেশ্য পবিত্র আত্মার দ্বারা এখন যেভাবে তাঁর পবিত্র প্রেরিত্ ও নবীদের কাছে প্রকাশিত হয়েছে, আগের সব যুগের লোকদের কাছে সেইভাবে প্রকাশিত হয় নি।
6
সেই গুপ্ত উদ্দেশ্য হল এই-সুখবরের মধ্য দিয়ে অযিহূদীরা খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হয়ে যিহূদীদের সংগে একই সুযোগের অধিকারী হবে, একই দেহের অংশ হবে, আর একই প্রতিজ্ঞা করা আশীর্বাদের ভাগী হবে।
7
ঈশ্বর তাঁর মহা শক্তি অনুসারে আমাকে যে দয়া করেছেন সেই দয়ার দান হিসাবে তিনি আমাকে সুখবর প্রচার করবার কাজ দিয়েছেন।
8
ঈশ্বরের সমস্ত লোকদের মধ্যে আমার চেয়ে নীচু আর কেউ নেই, তবুও খ্রীষ্টের যে সম্পদের কথা সম্পূর্ণভাবে বুঝতে পারা যায় না, অযিহূদীদের কাছে সেই সম্পদের সুখবর জানাবার কাজ ঈশ্বর দয়া করে আমাকেই দিয়েছেন।
9
এছাড়া তাঁর গুপ্ত উদ্দেশ্য যে কিভাবে কাজে লাগানো হবে তা প্রকাশ করবার ভারও তিনি আমার উপর দিয়েছেন। সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর এত কাল ধরে তাঁর সেই উদ্দেশ্য গুপ্ত রেখেছিলেন।
10
তিনি তা করেছিলেন যেন খ্রীষ্টের মণ্ডলীর মধ্য দিয়ে স্বর্গের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের কাছে বিভিন্নভাবে প্রকাশিত ঈশ্বরের জ্ঞান এখন প্রকাশ পায়।
11
এটাই ছিল তাঁর চিরকালের ইচ্ছা, আর সেই ইচ্ছা তিনি আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে পূরণ করেছেন।
12
খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে তাঁর উপর বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সামনে সাহসের সংগে উপস্থিত হবার অধিকার পেয়েছি।
13
তাই আমি অনুরোধ করছি, তোমাদের জন্য আমি দুঃখ-কষ্ট ভোগ করছি বলে তোমরা সাহস হারায়ো না, কারণ সেই সব তোমাদের গৌরবের জন্যই হচ্ছে।
14
স্বর্গ আর পৃথিবীর সমস্ত প্রাণীদের বিভিন্ন পরিবারের সবাইকে যাঁর সন্তান বলে ডাকা হয় সেই পিতার সামনে আমি প্রার্থনার জন্য হাঁটু পাতছি।
16
আমি প্রার্থনা করি যেন ঈশ্বরের অশেষ মহিমা অনুসারে তিনি তোমাদের এমন শক্তি দেন যাতে পবিত্র আত্মার মধ্য দিয়ে তোমাদের অন্তর শক্তিশালী হয়,
17
আর বিশ্বাসের মধ্য দিয়ে খ্রীষ্ট তোমাদের অন্তর পরিপূর্ণভাবে অধিকার করেন। আমি আরও প্রার্থনা করি যেন খ্রীষ্টের ভালবাসার মধ্যে তোমরা গভীরভাবে ডুবে গিয়ে স্থির হও,
18
আর ঈশ্বরের সব লোকদের সংগে তোমরাও বুঝতে পার যে, খ্রীষ্টের সেই ভালবাসার কোন কূল-কিনারা নেই, কোন দিক-সীমানা নেই।
19
খ্রীষ্টের সেই ভালবাসা বুদ্ধি দিয়ে জানা যায় না; তবুও আমি প্রার্থনা করি যেন তোমরা সেই ভালবাসা বুঝতে পার, যাতে ঈশ্বরের সমস্ত পূর্ণতায় তোমরা পরিপূর্ণ হও।
20
আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশী করতে পারেন।
21
খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে এবং মণ্ডলীর মধ্য দিয়ে পুরুষের পর পুরুষ ধরে চিরদিন ঈশ্বরের গৌরব হোক। আমেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6