bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Esther 6
Esther 6
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 7 →
1
সেই রাতে রাজা ঘুমাতে পারছিলেন না। তিনি আদেশ দিলেন যেন তাঁর রাজ্যের ইতিহাস বইখানা তাঁর কাছে আনা হয়। তারপর সেই বইটি তাঁকে পড়ে শোনানো হল।
2
সেখানে দেখা গেল বিগ্থন ও তেরশ নামে রাজার দু’জন দারোয়ান যখন রাজা অহশ্বেরশকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।
3
রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে?” তাঁর কর্মচারীরা উত্তরে বলল, “কিছুই করা হয় নি।”
4
রাজা বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামন যে ফাঁসিকাঠ তৈরী করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ীর বাইরের দরবারে এসেছিল।
5
রাজার কর্মচারীরা বলল, “হামন দরবারে দাঁড়িয়ে আছেন।” রাজা বললেন, “হামন ভিতরে আসুক।”
6
হামন ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চান তার প্রতি কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, তাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন?
7
সেইজন্য সে উত্তরে বলল, “রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর জন্য মহারাজের একটা রাজপোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় মুকুট পরানো থাকে রাজার সেই ঘোড়াও আনা হোক।
9
তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের কর্মচারীদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে শহর-চকে তাঁর আগে আগে এই কথা ঘোষণা করা হোক, ‘রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এই রকমই করা হবে।’ ”
10
তখন রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ীর ফটকে বসা সেই যিহূদী মর্দখয়ের প্রতি তেমনই কর। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”
11
কাজেই হামন রাজপোশাক ও ঘোড়া নিল এবং মর্দখয়কে রাজপোশাক পরিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে শহর-চকে তাঁর আগে আগে এই কথা ঘোষণা করে বেড়াতে লাগল, “রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এই রকমই করা হবে।”
12
এর পর মর্দখয় আবার রাজবাড়ীর ফটকে গেলেন। কিন্তু হামন দুঃখে মাথা ঢেকে তাড়াতাড়ি করে ঘরে গেল।
13
তার প্রতি যা ঘটেছে তা সব তার স্ত্রী সেরশকে ও তার সব বন্ধুদের বলল। হামনের সেই পরামর্শদাতারা ও তার স্ত্রী সেরশ তাকে বলল, “যার সামনে তোমার এই পতন আরম্ভ হয়েছে সেই মর্দখয় যদি যিহূদী বংশের লোক হয় তবে তার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারবে না, নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবে।”
14
তারা তখনও হামনের সংগে কথা বলছে এমন সময় রাজার সেবাকারীরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের তৈরী ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10