bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Exodus 29
Exodus 29
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 30 →
1
“পুরোহিত হয়ে যাতে তারা আমার সেবা করতে পারে সেইজন্য তুমি তাদের আমার উদ্দেশ্যে এইভাবে আলাদা করে নেবে। তুমি একটা ষাঁড় ও দু‘টা ভেড়া নেবে। সেগুলোর দেহে যেন কোন খুঁত না থাকে।
2
তারপর মিহি ময়দা দিয়ে রুটি, তেলের ময়ান দেওয়া পিঠা আর তেল লাগানো চাপাটি তৈরী করবে। এর কোনটাতেই খামি দেবে না।
3
সেগুলো একটা টুকরির মধ্যে রাখবে এবং সেই ষাঁড় ও ভেড়া দু’টার সংগে টুকরিটা আমার সামনে রাখবে।
4
তারপর হারোণ ও তার ছেলেদের মিলন-তাম্বুর দরজার কাছে নিয়ে যাবে এবং জল দিয়ে তাদের শরীর ধুয়ে দেবে।
5
পরে সেই বিশেষ পোশাকগুলো নিয়ে হারোণকে ভিতরের জামা, এফোদের নীচে পরবার লম্বা জামা, এফোদ এবং বুক-ঢাকনটা পরিয়ে দেবে। পাকা হাতে বোনা কোমরের পটির সংগে এফোদটা বেঁধে দেবে।
6
তারপর তার মাথার উপর পাগড়ি পরিয়ে দিয়ে তার উপর সেই সোনার পাতের পবিত্র মুকুটটা লাগিয়ে দেবে।
7
এর পর অভিষেকের তেল নিয়ে তার মাথায় ঢেলে দিয়ে তাকে অভিষেক করবে।
8
তার ছেলেদের এনে তাদেরও জামা পরাবে এবং হারোণ ও তার ছেলেদের কোমর-বাঁধনি পরিয়ে দেবে। তারপর ছেলেদের মাথায় টুপি দেবে। এই ভাবে তুমি হারোণ ও তার ছেলেদের পুরোহিতের পদে বহাল করবে। একটা স্থায়ী নিয়ম হিসাবে এই পুরোহিত-পদ তাদের বংশেই থাকবে।
10
“পরে সেই ষাঁড়টাকে তুমি মিলন-তাম্বুর সামনে আনবে, আর হারোণ ও তার ছেলেরা ওটার মাথার উপর তাদের হাত রাখবে।
11
তারপর মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে তুমি ষাঁড়টা কাটবে।
12
পরে কিছুটা রক্ত নিয়ে তুমি আংগুল দিয়ে বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে আর বাকী রক্ত বেদীর গোড়ায় ঢেলে দেবে।
13
তারপর পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি, মেটের উপরের অংশ এবং চর্বি সুদ্ধ বৃক্ক দু’টা নিয়ে বেদীর উপর পুড়িয়ে ফেলবে।
14
ষাঁড়টার মাংস, চামড়া এবং গোবর সুদ্ধ নাড়ীভুঁড়ি ইস্রায়েলীয়দের ছাউনি থেকে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবে। এটা একটা পাপ-উৎসর্গ।
15
“তারপর সেই ভেড়া দু’টার একটা নিয়ে আসবে। হারোণ ও তার ছেলেরা সেই ভেড়াটার মাথার উপর তাদের হাত রাখবে।
16
এর পর ভেড়াটা কেটে তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
17
পরে ভেড়াটা কেটে টুকরা টুকরা করে তার পা এবং পেটের ভিতরকার অংশগুলো ধুয়ে নিয়ে মাথা ও অন্যান্য টুকরাগুলোর সংগে রাখবে।
18
তারপর তার সবটাই বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গ, অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গ, যার গন্ধে তিনি খুশী হন।
19
“তারপর অন্য ভেড়াটাও নেবে এবং হারোণ ও তার ছেলেরা তার মাথার উপরে তাদের হাত রাখবে।
20
পরে ভেড়াটা কেটে তার কিছু রক্ত নিয়ে হারোণ ও তার ছেলেদের ডান কানের লতিতে এবং ডান হাত ও পায়ের বুড়ো আংগুলে লাগিয়ে দেবে। এছাড়া আরও কিছু রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
21
তারপর কিছু অভিষেকের তেল এবং বেদী থেকে কিছু রক্ত নিয়ে হারোণ ও তার ছেলেদের গায়ে এবং পোশাকের উপর ছিটিয়ে দেবে। এতে পোশাক সুদ্ধ তাকে ও তার ছেলেদের আমার উদ্দেশ্যে আলাদা করে নেওয়া হবে।
22
“তারপর তুমি সেই ভেড়াটার চর্বি, চর্বিভরা লেজ, পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি, মেটের উপরের অংশ, চর্বি-জড়ানো বৃক্ক দু’টা এবং ডান দিকের ঊরুটা নেবে। এটা হল পদে বহাল করবার অনুষ্ঠানের ভেড়া।
23
তারপর সদাপ্রভুর সামনে রাখা খামিহীন রুটির টুকরি থেকে একটা রুটি, একটা তেলে ময়ান দেওয়া পিঠা ও চাপাটি নেবে।
24
এগুলো সব হারোণ ও তার ছেলেদের হাতে দিয়ে দোলন-উৎসর্গ হিসাবে সদাপ্রভুর সামনে তা দোলাবে।
25
তারপর সেগুলো তাদের হাত থেকে নিয়ে বেদীর উপর পোড়ানো-উৎসর্গের সংগে পুড়িয়ে ফেলবে। এটা সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গ যার গন্ধে তিনি খুশী হন।
26
হারোণের পুরোহিত-পদে বহাল-অনুষ্ঠানের এই ভেড়াটার বুকের অংশ নিয়ে দোলন-উৎসর্গ হিসাবে সদাপ্রভুর সামনে তা দোলাবে। এটা তোমার ভাগে পড়বে।
27
“হারোণ ও তার ছেলেদের পুরোহিত-পদে বহাল-অনুষ্ঠানের ভেড়াটা থেকে নেওয়া দোলন-উৎসর্গের মাংস এবং উৎসর্গ করা ঊরুর মাংস সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখবে।
28
এইভাবে ইস্রায়েলীয়দের করা সব যোগাযোগ-উৎসর্গের এই অংশগুলো সব সময় হারোণ ও তার ছেলেদের দেওয়া হবে। এই অংশগুলোই হবে সদাপ্রভুর উদ্দেশে ইস্রায়েলীয়দের দান।
29
“হারোণের পবিত্র পোশাকগুলো তার বংশধরেরা পাবে। এগুলো পরিয়েই তাদের অভিষেক ও পুরোহিতের পদে বহাল করতে হবে।
30
হারোণের পরে তার যে ছেলে পুরোহিত হয়ে মিলন-তাম্বুর পবিত্র স্থানে সেবা করতে যাবে তাকে সাত দিন পর্যন্ত এই পোশাক গায়ে রাখতে হবে।
31
“বহাল-অনুষ্ঠানের এই ভেড়াটার মাংস নিয়ে একটা পবিত্র জায়গায় সিদ্ধ করতে হবে।
32
মিলন-তাম্বুর দরজার কাছে হারোণ ও তার ছেলেরা টুকরিতে রাখা রুটির সংগে এই মাংস খাবে।
33
তাদের পুরোহিতের কাজে বহাল করবার জন্য এবং আমার উদ্দেশ্যে তাদের আলাদা করে নেবার জন্য যে সব উৎসর্গ করা খাবার পাপ ঢাকবার কাজে ব্যবহার করা হবে তা হারোণ ও তার ছেলেদের খেতে হবে। অন্য কেউ তা খেতে পারবে না, কারণ তা পবিত্র খাবার।
34
এই বহাল-অনুষ্ঠানের ভেড়ার কোন মাংস বা রুটি যদি সকাল পর্যন্ত থেকে যায় তবে তা পুড়িয়ে ফেলতে হবে। তা যেন কেউ না খায়, কারণ সেটা পবিত্র খাবার।
35
“হারোণ ও তার ছেলেদের প্রতি আমি যা যা তোমাকে করতে বললাম তা সবই তুমি করবে। এই বহাল-অনুষ্ঠানটি তুমি সাত দিন ধরে করবে।
36
পাপ ঢাকা দেবার জন্য পাপ-উৎসর্গ হিসাবে তুমি সেই সাত দিনের প্রত্যেক দিন একটা করে ষাঁড় উৎসর্গ করবে। পাপ ঢাকা দেবার অনুষ্ঠান দ্বারা বেদীটা শুচি করে নেবে এবং তেল ঢেলে সেটা আমার উদ্দেশ্যে আলাদা করে নেবে।
37
বেদীটা শুচি করে নেবার জন্য সাত দিন পর্যন্ত প্রতিদিন পাপ ঢাকা দেবার অনুষ্ঠান দ্বারা সেটা আমার উদ্দেশ্যে আলাদা করে নিতে হবে। তাতে সেই বেদীটা একটা মহাপবিত্র জিনিস হবে। তার ছোঁয়ায় যা কিছু আসবে তা আমার উদ্দেশ্যে আলাদা হতে হবে।
38
“এর পর থেকে সেই বেদীর উপর প্রত্যেক দিন নিয়মিত ভাবে দু’টা করে ভেড়ার বাচ্চা উৎসর্গ করতে হবে; তার প্রত্যেকটার বয়স হবে এক বছর।
39
একটা উৎসর্গ করতে হবে সকালবেলায় আর অন্যটি সন্ধ্যাবেলায়।
40
প্রথম ভেড়াটার সংগে এক কেজি আটশো গ্রাম মিহি ময়দা প্রায় এক লিটার ছেঁচা জলপাইয়ের তেলের সংগে মিশিয়ে উৎসর্গ করতে হবে। এছাড়া ঢালন-উৎসর্গ হিসাবে প্রায় এক লিটার আংগুর-রসও উৎসর্গ করতে হবে।
41
সন্ধ্যাবেলায় যে ভেড়াটা উৎসর্গ করা হবে তার সংগে সকালবেলার মত সেই একই রকমের শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এটা হবে সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গ যার গন্ধে তিনি খুশী হন।
42
“বংশের পর বংশ ধরে মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর, অর্থাৎ আমার সামনে নিয়মিত ভাবে এই পোড়ানো-উৎসর্গ করতে হবে। সেখানেই আমি তোমাদের সংগে দেখা করব এবং তোমার সংগে কথা বলব।
43
ইস্রায়েলীয়দের সংগে আমি সেখানে দেখা করব এবং আমার মহিমা সেই জায়গাটাকে আলাদা করে রাখবে।
44
“আমি মিলন-তাম্বু ও বেদী আমার উদ্দেশ্যে আলাদা করে রাখব এবং পুরোহিত হয়ে আমার সেবা করবার জন্য হারোণ ও তার ছেলেদেরও আলাদা করে রাখব।
45
আমি ইস্রায়েলীয়দের ঈশ্বর হয়ে তাদের মধ্যে বাস করব।
46
তখন তারা জানতে পারবে যে, আমি সদাপ্রভুই তাদের ঈশ্বর। আমি তাদের মধ্যে বাস করব বলেই মিসর দেশ থেকে তাদের বের করে এনেছি। আমি সদাপ্রভুই তাদের ঈশ্বর।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 30 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40