bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Galatians 2
Galatians 2
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 3 →
1
চৌদ্দ বছর পরে আমি বার্ণবার সংগে আবার যিরূশালেমে গেলাম, আর তীতকেও সংগে নিলাম।
2
ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হবার পরে আমি সেখানে গেলাম। যে সুখবর আমি অযিহূদীদের কাছে প্রচার করে থাকি তা বললাম। মণ্ডলীর গণ্যমান্য লোকদের কাছে সেই সব গোপনেই বললাম, কারণ আমার ভয় হচ্ছিল যে, হয়তো আমি অনর্থক পরিশ্রম করছি বা করেছি।
3
কিন্তু অযিহূদী হলেও আমার সংগী তীতকে সুন্নত করাবার জন্য বাধ্য করা হয় নি।
4
কয়েকজন ভণ্ড ভাই গোপনে ঢুকে পড়বার দরুন কথাটা উঠেছিল। খ্রীষ্ট যীশুর উপর বিশ্বাসী হিসাবে আমাদের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতার দোষ ধরবার জন্যই এরা গোপনে ঢুকেছিল যেন আমাদের দাস বানাতে পারে।
5
কিন্তু সুখবরের সত্য যেন তোমাদের জন্য রক্ষা করতে পারি তাই এক মুহুর্তের জন্যও আমরা তাদের কথা মেনে নিই নি।
6
মণ্ডলীর গণ্যমান্য লোকেরা সুখবরের বিষয়ে নতুন কোন কিছুই আমাকে জানান নি। আসলে তাঁরা যা-ই হন না কেন তাতে আমার কিছুই যায় আসে না। ঈশ্বর বাইরের চেহারা দেখে বিচার করেন না।
7
যাহোক, তাঁরা দেখলেন, যিহূদীদের কাছে সুখবর প্রচার করবার ভার যেমন পিতরের উপর দেওয়া হয়েছিল, তেমনি অযিহূদীদের কাছে সুখবর প্রচার করবার ভার ঈশ্বর আমার উপর দিয়েছেন।
8
তাঁরা এটা দেখতে পেলেন, কারণ যিহূদীদের কাছে পিতরের প্রেরিত্-কাজের পিছনে যিনি ছিলেন সেই ঈশ্বর অযিহূদীদের কাছে আমার প্রেরিত্-কাজের পিছনেও ছিলেন।
9
সেই গণ্যমান্য লোকেরা, অর্থাৎ যাকোব, পিতর ও যোহন এই সব দেখে বুঝতে পেরেছিলেন যে, আমি ঈশ্বরের কাছ থেকে বিশেষ দয়া পেয়েছি। তাঁদের ও আমাদের মধ্যে যে যোগাযোগ-সম্বন্ধ আছে তা দেখাবার জন্য তাঁরা আমার ও বার্ণবার সংগে ডান হাত মিলালেন। তাঁরা রাজী হলেন যে, আমরা অযিহূদীদের কাছে যাব এবং তাঁরা নিজেরা যিহূদীদের কাছে যাবেন।
10
তাঁদের একটা মাত্র অনুরোধ ছিল যে, আমরা যেন গরীবদের কথা মনে রাখি; অবশ্য আমারও সেই আগ্রহ ছিল।
11
পিতর যখন সিরিয়া দেশের আন্তিয়খিয়াতে আসলেন তখন তাঁর মুখের উপরেই আমি আপত্তি জানালাম, কারণ তিনি অন্যায় করেছিলেন।
12
বিশ্বাসী যিহূদীদের যে দলটি অযিহূদীদের সুন্নত করাবার উপর জোর দেয়, তাদের কয়েকজন যাকোবের কাছ থেকে আসবার আগে পিতর অযিহূদীদের সংগে খাওয়া-দাওয়া করতেন। কিন্তু যখন সেই দলের লোকেরা আসল তখন তিনি তাদের ভয়ে অযিহূদীদের সংগ ছেড়ে দিয়ে নিজেকে আলাদা করে নিলেন।
13
আন্তিয়খিয়ার অন্যান্য বিশ্বাসী যিহূদীরাও পিতরের সংগে এই ভণ্ডামিতে যোগ দিয়েছিল। এমন কি, বার্ণবাও তাদের ভণ্ডামির দরুন ভুল পথে পা বাড়িয়েছিলেন।
14
কিন্তু আমি যখন দেখলাম যে, সুখবরের সত্যের সংগে তাদের কাজের কোন মিল নেই তখন আমি সবার সামনে পিতরকে বললাম, “আপনি যিহূদী হয়েও যখন যিহূদীদের মত না চলে অযিহূদীদের মত চলেছেন তখন কেমন করে অযিহূদীদের যিহূদীদের মত চলতে বাধ্য করছেন?
15
“আমরা যিহূদী, পাপী অযিহূদী হয়ে জন্মগ্রহণ করি নি।
16
কিন্তু তবুও আমরা এই কথা জানি যে, আইন-কানুন পালনের জন্য ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন না, বরং যীশু খ্রীষ্টের উপর বিশ্বাসের জন্যই তা করেন। সেইজন্য আমরাও খ্রীষ্ট যীশুর উপর বিশ্বাস করেছি, যেন আইন-কানুন পালনের জন্য নয় বরং খ্রীষ্টের উপর বিশ্বাসের জন্যই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়; কারণ আইন-কানুন পালন করবার ফলে কাউকেই নির্দোষ বলে গ্রহণ করা হবে না।
17
“খ্রীষ্টের মধ্য দিয়ে নির্দোষ বলে ঈশ্বরের গ্রহণযোগ্য হবার চেষ্টায় যদি দেখা যায়, অযিহূদীদের মত আমরাও পাপী, তাহলে তার মানে কি এই যে, খ্রীষ্ট পাপের সেবা করেন? কখনও না।
18
যে জিনিস আমি ভেংগে ফেলেছি তা যদি আমি আবার তৈরী করি তবে তো আমি নিজেই নিজেকে দোষী বলে প্রমাণ করি।
19
আইন-কানুনের দাবি-দাওয়ার কাছে আইন- কানুন দ্বারাই আমার মৃত্যু হয়েছে যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি।
20
আমাকে খ্রীষ্টের সংগে ক্রুশে দেওয়া হয়েছে। তাই আমি আর জীবিত নই, খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। এখন এই দেহে আমি যে জীবন কাটাচ্ছি তা ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের মধ্য দিয়েই কাটাচ্ছি। তিনি আমাকে ভালবেসে আমার জন্য নিজেকে দান করেছিলেন।
21
ঈশ্বরের এই দয়াকে আমি বাতিল করব না, কারণ মানুষ যদি আইন-কানুন পালনের মধ্য দিয়েই ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে তবে খ্রীষ্ট মিথ্যাই মরেছিলেন।”
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6