bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Job 1
Job 1
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 2 →
1
ঊষ দেশে ইয়োব নামে একজন লোক বাস করতেন। তিনি একজন নির্দোষ ও সৎ লোক ছিলেন। তিনি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করতেন এবং মন্দতা থেকে দূরে থাকতেন।
2
তাঁর সাত ছেলে ও তিন মেয়ে ছিল।
3
তাঁর সাত হাজার ভেড়া, তিন হাজার উট, পাঁচশো জোড়া ষাঁড় ও পাঁচশো গাধী ছিল এবং তাঁর দাস-দাসীও ছিল অনেক। পূর্বদেশের সমস্ত লোকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী।
4
তাঁর ছেলেরা পালা পালা করে তাদের নিজের নিজের বাড়ীতে ভোজ প্রস্তুত করত এবং তাদের সংগে খাওয়া-দাওয়া করবার জন্য লোক পাঠিয়ে তাদের তিন বোনকে নিমন্ত্রণ করত।
5
তাদের ভোজের দিনগুলো শেষ হয়ে গেলে পর ইয়োব তাদের ডেকে এনে শুচি করতেন। ভোরবেলা তিনি তাদের প্রত্যেকের জন্য একটা করে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতেন। তিনি ভাবতেন, “আমার ছেলেমেয়েরা হয়তো পাপ করেছে এবং মনে মনে ঈশ্বরকে অসম্মান করেছে।” ইয়োব সব সময় এই রকম করতেন।
6
একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে গিয়ে উপস্থিত হলেন আর শয়তানও তাঁদের সংগে উপস্থিত হল।
7
তখন সদাপ্রভু শয়তানকে বললেন, “তুমি কোথা থেকে আসলে?” উত্তরে শয়তান সদাপ্রভুকে বলল, “পৃথিবীর মধ্য দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম।”
8
সদাপ্রভু তখন শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তুমি লক্ষ্য করেছ? পৃথিবীতে তার মত আর কেউ নেই। সে নির্দোষ ও সৎ। সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে এবং মন্দতা থেকে দূরে থাকে।”
9
তখন শয়তান বলল, “ইয়োব কি এমনি এমনি আপনাকে ভক্তিপূর্ণ ভয় করে?
10
আপনি কি তার চারপাশে এবং তার বাড়ী ও তার যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেন নি? আপনি তো তার কাজে আশীর্বাদ করেছেন, সেইজন্য তার পশুপালে দেশ ছেয়ে গেছে।
11
কিন্তু আপনি হাত বাড়িয়ে তার সব কিছুকে আঘাত করুন, সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে।”
12
তখন সদাপ্রভু শয়তানকে বললেন, “বেশ ভাল; তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম, কিন্তু তার দেহের উপরে তুমি একটা আংগুলও ছোঁয়াবে না।” তখন শয়তান সদাপ্রভুর সামনে থেকে বের হয়ে চলে গেল।
13
একদিন ইয়োবের ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়ীতে খাওয়া-দাওয়া করছিল ও আংগুর-রস খাচ্ছিল।
14
এমন সময় ইয়োবকে খবর দেবার জন্য একজন লোক এসে বলল, “আপনার ষাঁড়গুলো জমি চাষ করছিল এবং গাধীগুলোও কাছাকাছি চরছিল।
15
এর মধ্যে শিবায়ীয়েরা লুট করতে এসে সেগুলো নিয়ে গেছে। তারা আপনার দাসদের মেরে ফেলেছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”
16
লোকটি তখনও কথা বলছিল এমন সময় আর একজন এসে খবর দিল, “আকাশ থেকে ঈশ্বরের আগুন পড়ে আপনার ভেড়ার পাল আর দাসদের পুড়িয়ে দিয়েছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”
17
দ্বিতীয় লোকটি তখনও কথা বলছিল এমন সময় আর একজন এসে খবর দিল, “কল্দীয়েরা তিনটা দলে ভাগ হয়ে হানা দিয়ে আপনার উটগুলো নিয়ে গেছে। তারা আপনার দাসদের মেরে ফেলেছে। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”
18
তৃতীয় লোকটি তখনও কথা বলছিল এমন সময় খবর দেবার জন্য আর একজন এসে বলল, “আপনার ছেলেমেয়েরা তাঁদের বড় ভাইয়ের বাড়ীতে খাওয়া-দাওয়া করছিলেন ও আংগুর-রস খাচ্ছিলেন।
19
তখন মরু-এলাকা থেকে হঠাৎ একটা জোর বাতাস এসে ঘরটাকে আঘাত করল। তাতে ঘরটা ভেংগে তাঁদের উপর পড়াতে তাঁরা মারা গেছেন। আপনাকে খবর দেবার জন্য কেবল আমিই রক্ষা পেয়েছি।”
20
এই কথা শুনে ইয়োব উঠে মনের দুঃখে তাঁর কাপড় ছিঁড়লেন এবং মাথা কামিয়ে ফেললেন। তারপর মাটিতে পড়ে ঈশ্বরকে তাঁর অন্তরের ভক্তি জানিয়ে বললেন,
21
“মায়ের পেট থেকে আমি উলংগ এসেছি আর উলংগই চলে যাব। সদাপ্রভুই দিয়েছিলেন আর সদাপ্রভুই নিয়ে গেছেন; সদাপ্রভুর গৌরব হোক।”
22
এই সব হলেও ইয়োব পাপ করলেন না কিম্বা ঈশ্বরকে দোষী করলেন না।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42