bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Jonah 3
Jonah 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
1
পরে সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার যোনার কাছে প্রকাশিত হল।
2
তিনি বললেন, “তুমি এখন সেই বড় শহর নীনবীতে যাও এবং আমি যে খবর তোমাকে দেব তা সেখানে ঘোষণা কর।”
3
সদাপ্রভুর কথামত যোনা নীনবীতে গেলেন। নীনবী ছিল খুব বড় একটা শহর; তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে সমস্ত জায়গায় যেতে তিন দিন লাগত।
4
যোনা সেই শহরে ঢুকে এক দিনের পথ গেলেন এবং এই কথা ঘোষণা করলেন, “আর চল্লিশ দিন পরে নীনবী ধ্বংস হয়ে যাবে।”
5
তখন নীনবীর লোকেরা ঈশ্বরের কথায় বিশ্বাস করল। তাই তারা উপবাস ঘোষণা করল এবং বড় থেকে ছোট পর্যন্ত সকলেই ছালার চট পরল।
6
রাজার কাছে সেই খবর পৌঁছালে পর তিনি তাঁর সিংহাসন ছেড়ে উঠে তাঁর রাজপোশাক খুলে ফেললেন এবং ছালার চট পরে ছাইয়ের মধ্যে বসলেন।
7
তারপর তিনি নীনবীতে তাঁর ও তাঁর রাজকর্মচারীদের এই আদেশ ঘোষণা করালেন: “মানুষ বা পশু, গরু বা ভেড়ার পাল কেউ কোন কিছু না খাক; তারা খাবার কিম্বা জল না খাক।
8
মানুষ ও পশু ছালার চট পরুক। প্রত্যেকে সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ডাকুক আর মন্দ পথ ও সন্ত্রাসের কাজ ছেড়ে দিক।
9
কে জানে হয়তো বা ঈশ্বর মন ফিরিয়ে তাঁর জ্বলন্ত ক্রোধ থেকে ফিরবেন যাতে আমরা ধ্বংস হয়ে না যাই।”
10
তারা যা করেছিল এবং কেমন করে তাদের মন্দ পথ থেকে ফিরেছিল তা যখন ঈশ্বর দেখলেন তখন তিনি তাঁর মন ফিরালেন। তিনি যে অমংগল করবেন বলেছিলেন তা করলেন না।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 4 →
All chapters:
1
2
3
4